Title: Office Assistant
Company Name: Building Technology Architecture
Vacancy: 5
Age: 20 to 35 years
Job Location: Narayanganj
Salary: Tk. 16000 (Monthly)
Experience:
Published: 2026-08-16
Application Deadline: 2026-09-15
Education:
১. অফিসের ফাইল, ডকুমেন্ট, রেজিস্টার ও অন্যান্য রেকর্ড সংরক্ষণ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা।
২. অফিসিয়াল ডকুমেন্ট ফটোকপি, স্ক্যান, প্রিন্ট, বাইন্ডিং ও বিতরণ করা।
৩. অফিসিয়াল চিঠিপত্র, পার্সেল ও অন্যান্য ডকুমেন্ট গ্রহণ, রেকর্ড ও প্রেরণ করা।
৪. অফিসে আগত দর্শনার্থীদের স্বাগত জানানো এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা বিভাগে পৌঁছাতে সহায়তা করা।
৫. অফিসের ইনকামিং ফোন কল গ্রহণ করা এবং প্রয়োজনীয় যোগাযোগে সহায়তা করা।
৬. মিটিং রুম, আসন ব্যবস্থা, খাবার/রিফ্রেশমেন্ট এবং মিটিং/ওয়ার্কশপের অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা।
৭. অফিসের স্টেশনারি, প্রয়োজনীয় সামগ্রী, সরঞ্জাম ও মৌলিক ইনভেন্টরি সংরক্ষণ ও পরিচালনা করা।
৮. প্রয়োজন অনুযায়ী স্টেশনারি, বাজার-সদাই ও অন্যান্য প্রয়োজনীয় অফিস সামগ্রী ক্রয় বা সংগ্রহ করা।
৯. অফিসের জন্য মাসিক বাজার-সদাই ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা।
১০. অফিসের কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের জন্য দুপুরের খাবার, চা, পানীয় জল ও অন্যান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা।
১১. অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা, গোছানো পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।
১২. Admin, HR ও Finance বিভাগের দৈনন্দিন অফিস কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা করা।
১৩. প্রয়োজন অনুযায়ী ব্যাংকের কাজ, কুরিয়ার, বিল জমা এবং অন্যান্য অফিসিয়াল বাহিরের কাজ সম্পন্ন করা।
১৪. অফিসের যন্ত্রপাতি পরীক্ষা করা এবং কোনো রক্ষণাবেক্ষণ বা মেরামতের প্রয়োজন হলে সুপারভাইজারকে জানানো।
১৫. অফিসের গোপনীয়তা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও পেশাদার আচরণ বজায় রাখা।
১৬. দায়িত্ব অনুযায়ী অন্যান্য দৈনন্দিন প্রশাসনিক ও অফিস সহায়ক কার্যক্রমে সহযোগিতা করা।
১৭. সুপারভাইজার বা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।