শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ)- পুনঃবিজ্ঞাপন

Job Description

Title: শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ)- পুনঃবিজ্ঞাপন

Company Name: RDRS Bangladesh

Vacancy: --

Age: At most 35 years

Job Location: Bogura, Chuadanga, Gazipur, Jashore, Kurigram, Lalmonirhat, Naogaon, Narayanganj, Narsingdi, Natore, Panchagarh, Rajshahi, Rangpur, Thakurgaon, Moulvibazar (Sreemangal)

Salary: Tk. 31000 (Monthly)

Experience:

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Micro-Credit


Published: 2026-06-02

Application Deadline: 2026-06-30

Education:
    • Masters


Requirements:
  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Micro-Credit


Skills Required: Communication and interpersonal skill,Microfinance Management

Additional Requirements:
  • Age At most 35 years
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী। ব্যবসায়ে প্রশাসন/অর্থনীতি/পরিসংখ্যান/হিসাব/ব্যবস্থাপনা/সমাজবিজ্ঞান বিষয়ে ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।

  • প্রার্থীর ক্ষুদ্রঋণ কার্যক্রমের তাত্বিক ও ব্যবহারিক জ্ঞান, নেতৃত্ব ও টিম ম্যানেজমেন্টে দক্ষতা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা (বাংলা ও ইংরেজি) থাকতে হবে।

  • যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধীকার পাবেন।

  • অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স কিছুটা শিথিলযোগ্য।

  • চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ২৫,০০০ টাকা জামানত (সিকিউরিটি মানি) হিসেবে জমা দিতে হবে, যার ২৫% যোগদানের সময় জমা দিতে হবে এবং অবশিষ্ট ৭৫% পরবর্তিতে ১০ মাসের মধ্যে সমান ১০টি কিস্তিতে কেটে নেওয়া হবে যা নির্ধারিত সময় পরে সুদসহ ফেরত দেয়া হবে।

  • এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান (Rolling Basis) ভিত্তিতে প্রকাশিত হয়েছে; আবেদনসমূহ প্রথমে আসলে প্রথমে বিবেচনা করা হবে।



Responsibilities & Context:

যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি জেনেভা ভিত্তিক লুথারান ওয়ার্ল্ড ফেডারেশন/ডিপার্টমেন্ট ফর ওয়ার্ল্ড সার্ভিস (LWF/DWS)-এর বাংলাদেশ ফিল্ড প্রোগ্রাম হিসেবে আরডিআরএস এর যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে আরডিআরএস আনুষ্ঠানিকভাবে "ট্রাস্ট এক্ট" এর আওতায় নিবন্ধিত হয়ে একটি স্বতন্ত্র ও জাতীয় এনজিও হিসেবে আত্বপ্রকাশ করে। আরডিআরএস বাংলাদেশ—এর নিবন্ধন সমুহঃ NGO Affairs Bureau: Reg No. 03, Register of Joint Stock Companies & Firms (RJSC): Reg. No. S-14433/2026, Microcredit Regulatory Authority (MRA): License No. 00143-00175-00192.

আরডিআরএস কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি ১৯৯১ সাল থেকে ক্ষুদ্রঋণ কর্মসুচি সফলভাবে পরিচালনা করে আসছে, যা বর্তমানে সংস্থার অন্যতম বৃহৎ কর্মসুচি। সংস্থা দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উন্নয়ন যাত্রায় অংশগ্রহনের মাধ্যমে অবদান রাখতে "শাখা ব্যবস্থাপক" পদে আরডিআরএস বাংলাদেশ সৎ, যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করছে।

উল্লেখ্য, এই পদের নিয়োগ কার্যক্রম রোলিং ভিত্তিতে একাধিক নিয়োগ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।

প্রধান ও নির্দিষ্ট দায়িত্ব সমূহঃ

  • উদয়ন কর্মসূচিসহ শাখার সকল কার্যক্রম পরিকল্পনা, তদারকি ও বাস্তবায়ন করা।

  • শাখার ৪ থেকে ৬ জন ক্ষুদ্রঋণ কর্মকর্তাদের তত্ত্বাবধান করা।

  • লক্ষ্যিত সক্রিয় ঋণী: ১২০০ থেকে ১৮০০ জন এবং ঋণস্থিতি: ৪.০০ থেকে ৬.০০ কোটি টাকা অর্জনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

  • শাখার বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট প্রণয়ন, অনুমোদন ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করা।

  • কর্মীদের দৈনিক কাজ পর্যবেক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন, পরামর্শ ও প্রশিক্ষণে সহায়তা; দল পরিদর্শন, সভা পরিচালনা, সদস্য উপস্থিতি, রেকর্ডপত্র ও দলীয় শৃঙ্খলা নিশ্চিত করা।

  • OTR পর্যবেক্ষণ, ঋণ আদায় ও বকেয়া নিয়ন্ত্রণ।

  • সকল ঋণ প্রস্তাবনা সরেজমিনে যাচাই, নীতিমালা অনুযায়ী অনুমোদন ও সময়মতো বিতরণ।

  • ঞ্চয় আদায় ও ফেরত কার্যক্রম তদারকি এবং ক্যাশবুক, লেজার, ভাউচারসহ সকল হিসাব ও নথিপত্র সঠিক রাখা।

  • ক্যাশবুক যাচাই, ব্যাংকে জমা ও ভল্টে সংরক্ষণ এবং ব্যাংক ব্যালান্স মিল যাচাই।

  • কর্মীদের প্রোডাক্টিভিটি মনিটরিং করে আর্থিক স্বয়ম্ভরতা ১০০%+ বজায় রাখা।

  • সাপ্তাহিক শাখা মিটিং, সকল প্রতিবেদন প্রস্তুত ও নিরীক্ষক/পরিদর্শনকারীদের কাজে সহযোগিতা করা।

  • কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য যেকোন দায়িত্ব যথাযথভাবে পালন করা।



Job Other Benifits:
  • Provident fund,Gratuity
  • Salary Review: Yearly
  • Festival Bonus: 2
  • সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব, বৈশাখী, ভ্রমণ, দূরত্ব, চর ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। এছাড়াও সংস্থায় প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ রয়েছে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs