Title: লোন অফিসার (ঋণ কর্মকর্তা)
Company Name: RDRS Bangladesh
Vacancy: --
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 28971 (Monthly)
Experience: --
Published: 2026-04-21
Application Deadline: 2026-05-07
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি জেনেভা ভিত্তিক লুথারান ওয়ার্ল্ড ফেডারেশন/ডিপার্টমেন্ট ফর ওয়ার্ল্ড সার্ভিস (LWF/DWS)-এর বাংলাদেশ ফিল্ড প্রোগ্রাম হিসেবে আরডিআরএস এর যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে আরডিআরএস আনুষ্ঠানিকভাবে "ট্রাস্ট এক্ট" এর আওতায় নিবন্ধিত হয়ে একটি স্বতন্ত্র ও জাতীয় এনজিও হিসেবে আত্বপ্রকাশ করে। আরডিআরএস বাংলাদেশ-এর নিবন্ধন সমুহঃ NGO Affairs Bureau: Reg No. 03, Register of Joint Stock Companies & Firms (RJSC): Reg. No. S-14433/2026, Microcredit Regulatory Authority (MRA): License No. 00143-00175-00192.
আরডিআরএস কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি ১৯৯১ সাল থেকে ক্ষুদ্রঋণ কর্মসুচি সফলভাবে পরিচালনা করে আসছে, যা বর্তমানে সংস্থার অন্যতম বৃহৎ কর্মসুচি। সংস্থা দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উন্নয়ন যাত্রায় অংশগ্রহনের মাধ্যমে অবদান রাখতে "লোন অফিসার" পদে আরডিআরএস বাংলাদেশ সৎ, যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করছে।
প্রধান ও নির্দিষ্ট দায়িত্ব সমূহঃ
দৈনিক নির্ধারিত সদস্যসমূহ পরিচালনা করা।
লক্ষ্যিত সক্রিয় ঋণী: ৮০ থেকে ১২০ জন এবং ঋণস্থিতি: ২.৫০ থেকে ৩.৫০ কোটি টাকা।
উন্নতি ঋণ কর্মসূচির বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
উদ্যোক্তা চিহ্নিতকরণ, সদস্য প্রোফাইল প্রস্তুত এবং নীতিমালা অনুযায়ী ঋণ প্রস্তাব, অনুমোদন ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করা।
নির্ধারিত তফসিল অনুযায়ী সঞ্চয় ও কিস্তি আদায় করে শতভাগ ঋণ আদায় হার বজায় রাখা।
বকেয়া নিয়ন্ত্রণ, সংগৃহীত অর্থ সঠিকভাবে রেকর্ডভুক্ত ও অফিসে জমা প্রদান করা।
পাশবইয়ের সাথে সফটওয়ারে মিল যাচাই ও তাৎক্ষণিক সংশোধন; সদস্যদের ব্যবসা/উদ্যোগে পরামর্শ ও ব্যবহার তদারকি, প্রয়োজনীয় এজেন্সি/বিপণনের সাথে সংযোগ স্থাপন।
শাখার সভায় অংশগ্রহণ, পরিদর্শকদের কাজে সহযোগিতা এবং সময়মতো প্রতিবেদন প্রস্তুত।
কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য যেকোন দায়িত্ব যথাযথভাবে পালন করা।
সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব, বৈশাখী, ভ্রমণ, দূরত্ব, চর ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। এছাড়াও সংস্থায় প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ রয়েছে।