গ্রিনহাউস কর্মকর্তা

Job Description

Title: গ্রিনহাউস কর্মকর্তা

Company Name: M/S. Sonapahar Farmhouse Resort

Vacancy: 2

Age: At least 24 years

Job Location: Chattogram (Mirsharai)

Salary: Negotiable

Experience:

Published: 2026-10-02

Application Deadline: 2026-10-15

Education:

  • কৃষিতে ডিপ্লোমা অথবা কৃষি/উদ্যানতত্ত্ব বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। গ্রিনহাউস স্থাপন ও পরিচালনায় উল্লেখযোগ্য বাস্তব অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At least 24 years

অভিজ্ঞতা:

  • গ্রিনহাউস/পলিহাউস/শেড হাউস স্থাপন ও পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • শুরু থেকে গ্রিনহাউস স্থাপনের কাজ সম্পন্ন করেছেন এবং পরবর্তী পরিচালনার দায়িত্ব পালন করেছেন-এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা:

  • গ্রিনহাউসের কাঠামো, প্রয়োজনীয় উপকরণ, সেচব্যবস্থা ও পরিবেশ নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান।

  • চারা উৎপাদন, গাছের পরিচর্যা, সার ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণের দক্ষতা।

  • মাঠপর্যায়ে হাতে-কলমে কাজ করার মানসিকতা।



Responsibilities & Context:

প্রধান দায়িত্বসমূহ:

  • স্থান, চাষের উদ্দেশ্য ও গাছের ধরন অনুযায়ী গ্রিনহাউস স্থাপনের পরিকল্পনা, প্রয়োজনীয় উপকরণের তালিকা ও প্রাথমিক ব্যয় প্রাক্কলন তৈরি করা।

  • গ্রিনহাউসের কাঠামো, ছাউনি, শেড নেট, বায়ু চলাচল, সেচ ও পানি নিষ্কাশনব্যবস্থা স্থাপনের কাজ তদারকি করা।

  • সরবরাহকারী, কারিগর ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে স্থাপনের কাজ সম্পন্ন করা।

  • গ্রিনহাউসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং তাপমাত্রা, আর্দ্রতা, আলো ও বায়ু চলাচল পর্যবেক্ষণ করা।

  • চাষের পরিকল্পনা অনুযায়ী মাটি বা গ্রোয়িং মিডিয়া প্রস্তুত, চারা উৎপাদন, রোপণ, সেচ ও সার প্রয়োগের ব্যবস্থা করা।

  • গাছের রোগবালাই ও পোকামাকড় শনাক্ত করে উপযুক্ত প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।

  • গ্রিনহাউসের কাঠামো, সেচব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত পরীক্ষা এবং প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।

  • উপকরণ ব্যবহার, খরচ, গাছের বৃদ্ধি ও উৎপাদনের তথ্য সংরক্ষণ এবং কর্তৃপক্ষকে নিয়মিত প্রতিবেদন দেওয়া।

  • পানি ও অন্যান্য সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং পরিচ্ছন্ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।



Job Other Benifits:
    • থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে।



Employment Status: Contractual

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Gen Mgt/Admin

Similar Jobs