Title: সাইট ইঞ্জিনিয়ার (চুক্তিভিত্তিক)
Company Name: M/S. Sonapahar Farmhouse Resort
Vacancy: 2
Age: At least 24 years
Job Location: Chattogram (Mirsharai)
Salary: Negotiable
Experience:
Published: 2026-10-02
Application Deadline: 2026-10-10
Education:
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
অভিজ্ঞতা:
ভবন নির্মাণ কাজের সাইট সুপারভিশন, ইনস্পেকশন ও মান নিয়ন্ত্রণে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
রিসোর্ট, হোটেল বা অনুরূপ স্থাপনার নির্মাণকাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা:
সিভিল ও আর্কিটেকচারাল 2D ও 3D ড্রয়িং পড়া এবং সে অনুযায়ী কাজ যাচাই করার দক্ষতা।
নির্মাণসামগ্রীর মান, কাজের পরিমাপ ও নির্মাণপদ্ধতি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান।
নির্মাণের ত্রুটি শনাক্ত করে বাস্তবসম্মত সমাধানের সুপারিশ করার সক্ষমতা।
প্রধান দায়িত্বসমূহ
অনুমোদিত ড্রয়িং, ডিজাইন ও কারিগরি নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কি না পরীক্ষা করা।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাইট পরিদর্শন করে চলমান নির্মাণকাজের মান ও অগ্রগতি যাচাই করা।
রড, সিমেন্ট, বালু, ইটসহ নির্মাণসামগ্রীর মান ও যথাযথ ব্যবহার যাচাই করা।
ঢালাইয়ের আগে রডের বিন্যাস, শাটারিং, মাপ ও লেভেল পরীক্ষা করা এবং ঢালাই ও কিউরিংয়ের কাজ পর্যবেক্ষণ করা।
গাঁথুনি, প্লাস্টার, ফ্লোরিং, ওয়াটারপ্রুফিং ও অন্যান্য ফিনিশিং কাজের মান পরীক্ষা করা।
নির্মাণকাজের ত্রুটি চিহ্নিত করে সংশোধনের সুপারিশ দেওয়া এবং পরবর্তী পরিদর্শনে সংশোধন যাচাই করা।
ঠিকাদার, মিস্ত্রি ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা দেওয়া।
সম্পন্ন কাজের পরিমাপ যাচাই এবং প্রয়োজন অনুযায়ী ঠিকাদারের বিল যাচাইয়ে সহায়তা করা।
সাইটে দৃশ্যমান নিরাপত্তাঝুঁকি চিহ্নিত করা এবং দ্রুত সমাধান করা।