এক্সপোর্ট ডেভেলপমেন্ট ম্যানেজার

Job Description

Title: এক্সপোর্ট ডেভেলপমেন্ট ম্যানেজার

Company Name: Premium Sweets

Vacancy: 1

Age: 35 to 50 years

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience:

  • 8 to 12 years
  • The applicants should have experience in the following business area(s): Manufacturing (FMCG), Multinational Companies, Restaurant, Chain shop


Published: 2026-08-17

Application Deadline: 2026-08-24

Education:
    • Bachelor/Honors
    • Masters


Requirements:
  • 8 to 12 years
  • The applicants should have experience in the following business area(s): Manufacturing (FMCG), Multinational Companies, Restaurant, Chain shop


Skills Required:

Additional Requirements:
  • Age 35 to 50 years


Responsibilities & Context:

আমাদের সম্পর্কে

প্রিমিয়াম সুইটস বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মিষ্টি, বেকারি, স্ন্যাকস, ক্যাফে এবং ফ্রোজেন রেডি-টু-ইট প্যাকেট খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমরা ইতোমধ্যেই সফলভাবে কানাডা ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্য রপ্তানি করছি এবং বর্তমানে উত্তর আমেরিকার পাশাপাশি ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন বাজারে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি।

আমরা বিশ্বাস করি, একজন এক্সপোর্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের প্রধান দায়িত্ব শুধু বিদ্যমান ব্যবসা পরিচালনা করা নয়; নতুন ব্যবসা সৃষ্টি করা, নতুন বাজার গড়ে তোলা এবং ধারাবাহিকভাবে নতুন রাজস্ব (Revenue) বৃদ্ধি করা।

এই পদের উদ্দেশ্য

এই পদে আপনি নতুন আন্তর্জাতিক বাজার তৈরি করবেন, নতুন ইমপোর্টার, ডিস্ট্রিবিউটর, ও বিজনেস পার্টনার তৈরি করে বিশ্ববাজারে প্রিমিয়াম সুইটস ব্র্যান্ডের উপস্থিতি আরও শক্তিশালী করবেন।

আপনি ম্যানেজমেন্ট টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে সম্ভাব্য প্রতিটি দেশের বাজার অনুযায়ী প্যাকেজিং, লেবেলিং, রপ্তানিযোগ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ও মার্কেট পজিশনিং উন্নয়নে নেতৃত্ব দেবেন। এই পদের সফলতা নির্ধারিত হবে আপনার তৈরি করা নতুন বাজার, নতুন ব্যবসায়িক সম্পর্ক এবং প্রতিষ্ঠানের জন্য অর্জিত নতুন রপ্তানি আয় উপার্জনে।

প্রধান দায়িত্ব সমূহ

এক্সপোর্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের প্রধান দায়িত্ব হবে প্রিমিয়াম সুইটসের আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ করা, নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা এবং ধারাবাহিকভাবে রপ্তানি আয় বৃদ্ধি করা। আপনি নতুন ইমপোর্টার, ডিস্ট্রিবিউটার, রিটেইল চেইন, ফুড সার্ভিস কোম্পানি এবং অন্যান্য আন্তর্জাতিক বিজনেস পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন, নতুন এক্সপোর্ট অর্ডার আনবেন এবং বিদ্যমান বাজারে ব্যবসা সম্প্রসারণে নেতৃত্ব দেবেন। পাশাপাশি আন্তর্জাতিক ট্রেডফেয়ার, বায়ার মিটিং, বিজনেস নেটওয়ার্কিং এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করবেন এবং এক্সপোর্ট ও ইন্টারন্যাশনাল মার্কেট ডিভিশনকে সুসংগঠিতভাবে গড়ে তুলবেন এবং পরিমাপযোগ্য ব্যবসায়িক ফলাফল নিশ্চিত করবেন।

আমরা কীভাবে কাজ করতে চাই?

আমরা শুধুমাত্র কাগজ চালাচালি করা ম্যানেজার খুঁজছি না। আমরা এমন একজন আন্তর্জাতিক মার্কেট তৈরিকারীকে খুঁজছি, যিনি নতুন বাজার সৃষ্টি করবেন, নতুন গ্রাহক অর্জন করবেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন এবং ধারাবাহিকভাবে প্রিমিয়াম সুইটসের আন্তর্জাতিক ব্যবসা ও এক্সপোর্ট রেভেনিউ বৃদ্ধি করবেন। যিনি প্রতিদিন নতুন ব্যবসার সুযোগ খুঁজবেন, সম্ভাব্য ইমপোর্টার ও ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করবেন, শক্তিশালী বিজনেস পাইপলাইন তৈরি করবেন এবং প্রতিটি লিডকে দীর্ঘমেয়াদি গ্রাহকে রূপান্তর করার জন্য নিরলসভাবে কাজ করবেন।

আমরা কেমন মানুষ খুঁজছি?

আমরা এমন একজন পেশাজীবী খুঁজছি, যিনি আত্মবিশ্বাসী, ইতিবাচক, লক্ষ্যভিত্তিক (Goal-Oriented) এবং ফলাফলমুখী। তিনি নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আন্তর্জাতিক ভ্রমণে আগ্রহী, বিদেশি ক্রেতাদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে পারেন এবং নিজ উদ্যোগে নতুন ব্যবসা সৃষ্টি করতে ভালোবাসেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা এমন একজন মানুষ খুঁজছি, যার কাছে Business Development একটি পেশা নয়—একটি নেশা। যদি নতুন বাজার সৃষ্টি করা, নতুন গ্রাহক অর্জন করা এবং ধারাবাহিকভাবে নতুন রাজস্ব তৈরি করাই আপনার সবচেয়ে বড় পেশাগত সাফল্য ও আনন্দের বিষয় হয়, তাহলে Premium Sweets আপনার জন্য একটি অসাধারণ নেতৃত্বের সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। তবে কোন বিষয়ে পড়াশোনা করেছেন (Discipline) তা বাধ্যতামূলক নয়। আমাদের কাছে শিক্ষাগত বিষয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক ব্যবসা গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং নতুন বাজার ও নতুন রাজস্ব সৃষ্টি করার প্রমাণিত সাফল্য।

অভিজ্ঞতা

এই পদের জন্য বাস্তব অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা। আমরা এমন পেশাজীবীদের খুঁজছি, যাদের কমপক্ষে ৮ বছরের সফল Export Business Development-এর অভিজ্ঞতা রয়েছে। তবে ১০ বা তারও বেশি বছরের সফল ও প্রমাণিত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। অগ্রাধিকার দেওয়া হবে এমন প্রার্থীদের, যারা Food Manufacturing, FMCG, Frozen Foods, Bakery, Snacks, Ready-to-Eat Foods, Food Retail অথবা International Food Trading-এ কাজ করেছেন এবং নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, নতুন Importer ও Distributor নিয়োগ, Export Sales বৃদ্ধি এবং নতুন Export Revenue অর্জনের বাস্তব সাফল্য দেখাতে পারবেন।

যে সব বিষয় অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে

যেসব প্রার্থীর বিভিন্ন দেশের Food Import Regulations, Product Registration, Export Documentation, Export Banking, International Logistics এবং Freight Forwarder Management সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তারা বিশেষ অগ্রাধিকার পাবেন। একইভাবে SIAL, ANUGA, Gulfood, THAIFEX, FHA, PLMA, Canton Fair অথবা অন্যান্য আন্তর্জাতিক Food ও FMCG Trade Fair-এ অংশগ্রহণ করে Buyer Meeting-এর মাধ্যমে নতুন ব্যবসা সৃষ্টি করার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

যোগ্যতা, অভিজ্ঞতা ও পূর্ববর্তী অর্জনের ভিত্তিতে অত্যন্ত আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এছাড়াও থাকবে Performance Incentive, যা নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, নতুন Importer/Distributor নিয়োগ, নতুন Export Revenue এবং Premium Sweets-এর ব্যবসা বৃদ্ধিতে আপনার বাস্তব অবদানের ভিত্তিতে নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের একটি হালনাগাদ CV-এর সঙ্গে সর্বোচ্চ ৩ পৃষ্ঠার একটি Business Development Proposal জমা দিতে হবে। আমরা জানতে চাই—আপনি বাস্তবে কীভাবে Premium Sweets-এর আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ করবেন। তাতে থাকবে :

১. Export Business সম্প্রসারণের আপনার পরিকল্পনা।

২. কোন দেশগুলোকে অগ্রাধিকার দেবেন এবং কেন।

৩. কীভাবে নতুন Importer, Distributor ও Business Partner তৈরি করবেন।

৪. নতুন আন্তর্জাতিক গ্রাহক অর্জনের কৌশল।

৫. Packaging, Product Mix, Pricing ও Market Entry Strategy সম্পর্কে আপনার পরিকল্পনা।

৬. International Trade Fair থেকে Buyer Lead সংগ্রহ করে ব্যবসায় রূপান্তরের পদ্ধতি।

৭. Export & International Markets Division গড়ে তোলার পরিকল্পনা।

৮. শক্তিশালী Export Sales Pipeline তৈরির কৌশল।

৯. ধারাবাহিকভাবে নতুন Export Revenue সৃষ্টির পরিকল্পনা।

১০. আপনার কর্মজীবনের এমন একটি বাস্তব উদাহরণ, যেখানে আপনি নতুন বাজার, নতুন Distributor অথবা নতুন Export Revenue সৃষ্টি করেছেন।

সমাপনী বার্তা

আপনি যদি বিশ্বাস করেন যে নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, নতুন ব্যবসা গড়ে তোলা এবং ধারাবাহিকভাবে Export Revenue বৃদ্ধি করার মাধ্যমে Premium Sweets-কে একটি বিশ্বমানের খাদ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন, তাহলে আমরা আন্তরিকভাবে আপনার আবেদনকে স্বাগত জানাই।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Gen Mgt/Admin

Similar Jobs