Sales & Business Development Manager

Job Description

Title: Sales & Business Development Manager

Company Name: Premium Sweets

Vacancy: 1

Age: Na

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience: --

Published: 2026-08-12

Application Deadline: 2026-08-20

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

Sales & Business Development Manager

Premium Interior Solutions, a sister concern of Premium Sweets

 

আমাদের সম্পর্কে

Premium Interior Solutions একটি বুটিক (Boutique) ইন্টেরিয়র ডিজাইন ও টার্নকি এক্সিকিউশন প্রতিষ্ঠান। এটি  Premium Sweets-এর সিস্টার কনসার্ন। প্রতিষ্ঠানটি DuPont™ Corian® Solid Surface (USA)-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ইউরোপিয়ান কিচেন ও ওয়াল প্যানেল, AGT High Gloss Panel, কাস্টমাইজড মডুলার কিচেন এবং সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন ও এক্সিকিউশন সেবার মাধ্যমে দেশের অন্যতম প্রিমিয়াম ইন্টেরিয়র ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আমাদের রয়েছে দক্ষ আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম।

 

 

আমরা অনেক কাজ করি না—আমরা বেছে বেছে কাজ করি।

প্রতিটি প্রজেক্টে সর্বোচ্চ মান, নান্দনিকতা, সময়ানুবর্তিতা এবং ব্যক্তিগত যত্ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন উচ্চ আয়ের পরিবার (HNW Families), উদ্যোক্তা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডেভেলপার এবং এমন সব মানুষ, যারা মান, সৌন্দর্য ও দীর্ঘমেয়াদি মূল্যকে সর্বোচ্চ গুরুত্ব দেন। Premium Sweets যেভাবে সততা, গুণগত মান এবং গ্রাহকের আস্থার মাধ্যমে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে, Premium Interior Solutions-ও একই দর্শন নিয়ে বাংলাদেশের প্রিমিয়াম ইন্টেরিয়র খাতে দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে।

 

এই পদটি কার জন্য?

এটি প্রচলিত অর্থে "সেলস জব" নয়। আমরা এমন একজন পেশাদার খুঁজছি, যিনি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে ভালোবাসেন, নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারেন এবং দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্কের মাধ্যমে বড় প্রজেক্ট অর্জন করতে সক্ষম। আপনি যদি মনে করেন:

·         মানুষ আপনাকে বিশ্বাস করে,

·         আপনি সহজেই নতুন কারো  সাথে পরিচয় তৈরি করতে পারেন,

·         মানুষকে বোঝাতে পারেন,

·         সম্পর্ক ধরে রাখতে পারেন,

·         এবং বড় ক্লায়েন্টদের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন,

তাহলে এই সুযোগটি আপনার জন্য।

 

 

আপনার মূল দায়িত্ব

আপনার প্রধান কাজ হবে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা। আপনি শুধুমাত্র অফিসে বসে ফোন রিসিভ করবেন না। আপনি নিয়মিত মাঠে কাজ করবেন, মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং Premium Interior Solutions-এর জন্য নতুন ক্লায়েন্ট তৈরি করবেন। আপনার কাজের মধ্যে থাকবে :

 

১. আর্কিটেক্টদের সঙ্গে সম্পর্ক তৈরি করা

নিয়মিত আর্কিটেক্ট ও আর্কিটেকচার ফার্মে ভিজিট করে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলা।

 

২. ডেভেলপারদের সঙ্গে কাজ করা

বাংলাদেশের প্রথম সারির ২০ টি ডেভেলপার প্রতিষ্ঠানের Sales Office, Customer Relationship Team ও Handover Team-এর সঙ্গে সম্পর্ক তৈরি করা, যাতে নতুন ফ্ল্যাট হস্তান্তরের সময় Premium Interior Solutions সম্ভাব্য ইন্টেরিয়র পার্টনার হিসেবে বিবেচিত হয়।

 

৩. Business Referral Network তৈরি করা

নিজস্ব উদ্যোগে একটি শক্তিশালী Business Referral Network গড়ে তোলা। যোগ্য রেফারেল পার্টনারদের জন্য কোম্পানির অনুমোদিত Referral Incentive Program থাকবে। আপনার নেটওয়ার্ক এর মধ্যে থাকবে:

·         Architect

·         RAJUK Construction & Building Permits Department

·         RAJUK, Plot & Flat Management Department

·         RAJUK Records & GIS Maps department

·         Chattogram, Sylhet, Rajshahi, Bogura and all other Development Authority/ City Corporations/ Pourashava building construction permit department

·         Interior Designer

·         Real Estate Agency

·         Property Consultant

·         Developer

·         Engineer

·         Real Estate Financing Company

·         Real Estate Financing Banks

·         Building Material Supplier

·         Lighting Company

·         Marble Slab /Large Format Tiles Importer/Supplier

·         Furniture Company

·         Kitchen Equipment Supplier

·         Corporate Relationship Manager

·         Facility Management Company

·         Home Furnishing and accessories importer

·         এবং অন্যান্য সম্ভাব্য Business Partner।

 

৪. Corporate Client Development

বিভিন্ন কর্পোরেট অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নতুন অফিস ইন্টেরিয়র ও কমার্শিয়াল প্রজেক্ট সংগ্রহ করা।

 

৫. Premium Homeowner Development

নতুন ফ্ল্যাট বা বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের জন্য উপযুক্ত ইন্টেরিয়র সমাধান উপস্থাপন করা।

 

৬. Client Presentation

ক্লায়েন্টের সঙ্গে মিটিং করা, প্রয়োজন বুঝে প্রাথমিক ধারণা প্রদান, শোরুম ভিজিটের ব্যবস্থা করা এবং আমাদের ডিজাইন টিমের সঙ্গে সমন্বয় করে প্রজেক্ট প্রেজেন্টেশন সম্পন্ন করা।

 

৭. Follow-up

একবার Quotation পাঠিয়ে দায়িত্ব শেষ নয়। নিয়মিত Follow-up, সম্পর্ক বজায় রাখা, প্রশ্নের উত্তর দেওয়া এবং ক্লায়েন্টকে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে সহায়তা করা এই পদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 

৮. CRM ও Lead Management

প্রতিটি Lead, Meeting, Site Visit, Referral, Proposal এবং Follow-up সঠিকভাবে সংরক্ষণ ও পরিচালনা করা।

 

 

আমরা কীভাবে আপনার সফলতা মূল্যায়ন করব?

শুধু কত টাকার কাজ আনলেন—এটাই সফলতার একমাত্র মাপকাঠি নয়। আমরা বরংদেখব:

·         কতজন নতুন আর্কিটেক্টের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন।

·         কতজন নতুন Business Partner যুক্ত করেছেন।

·         কতজন সম্ভাব্য ক্লায়েন্টের সঙ্গে মিটিং করেছেন।

·         কতটি Project Presentation করেছেন।

·         কতটি Site Visit সম্পন্ন করেছেন।

·         কতটি Proposal জমা দিয়েছেন।

·         কতটি Opportunity Negotiation-এ নিয়ে গেছেন।

·         কতটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

·         কতজন পুরোনো ক্লায়েন্ট আবার কাজ দিয়েছেন।

·         কতজন নতুন ক্লায়েন্ট রেফারেলের মাধ্যমে এসেছে।

 

আমরা কাকে খুঁজছি?

আমরা এমন একজন মানুষকে খুঁজছি—

যিনি বিশ্বাস করেন সম্পর্কই ব্যবসার সবচেয়ে বড় সম্পদ।

যিনি মানুষের আস্থা অর্জন করতে পারেন।

যিনি সততা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেন।

যিনি নতুন পরিচয় তৈরি করতে লজ্জা পান না।

যিনি মাঠে কাজ করতে ভালোবাসেন।

যিনি দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান।

 

শিক্ষাগত যোগ্যতা

Business Administration, Marketing, Architecture, Interior Design, Engineering অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অগ্রাধিকার পাবে।

 

 

অভিজ্ঞতা

Business Development, Premium Sales, Interior, Real Estate, Construction, Building Materials, Architecture, Corporate Sales অথবা Luxury Products বিক্রয়ে ৫-৮ বছরের বাস্তব অভিজ্ঞতা।

শক্তিশালী Professional Network থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

বেতন ও সুবিধা

যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিদ্যমান Professional Network অনুযায়ী অত্যন্ত আকর্ষণীয় বেতন ও কর্মদক্ষতা-ভিত্তিক Incentive প্রদান করা হবে।

 

আবেদন করার আগে একটি কথা

আমরা এমন কাউকে খুঁজছি না, যিনি শুধু "সেলস" করবেন। আমরা এমন একজন পেশাদার খুঁজছি, যিনি ক্লায়েন্টের কাছে Premium Interior Solutions-এর সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা (Trusted Interior Advisor) হয়ে উঠবেন। কারণ আমাদের বিশ্বাস:

"একটি প্রজেক্ট বিক্রি করা বড় বিষয় নয়; একজন মানুষের আজীবনের আস্থা অর্জন করাই প্রকৃত সাফল্য।"

 

আপনি যদি মনে করেন এই দর্শন আপনার নিজের কাজের দর্শনের সঙ্গে মিলে যায়, তাহলে আমরা আপনার আবেদন পাওয়ার অপেক্ষায় থাকলাম।

 



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Engineer/Architects

Similar Jobs