Title: Building & Property Manager
Company Name: A reputed group of company
Vacancy: 01
Age: At least 30 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
কোনো আবাসিক ভবন, অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল বিল্ডিংয়ে অনুরূপ পদে (Building Manager / Property Admin / Caretaker) ন্যূনতম ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ভালো যোগাযোগ দক্ষতা ও সৎ মানসিকতা।
বেসিক কম্পিউটার জ্ঞান (এমএস ওয়ার্ড ও এক্সেল জানা থাকলে অগ্রাধিকার)।
সমস্যা দ্রুত সমাধানের ক্ষমতা ও নেতৃত্ব গুণাবলী।
ঢাকার বনানীস্থ একটি ১০ তলা বিশিষ্ট অভিজাত আবাসিক ভবনের (২০টি পরিবার) সার্বিক পরিচালনা, রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ আদায় এবং সিকিউরিটি স্টাফদের তদারকির জন্য একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল বিল্ডিং অ্যান্ড প্রপার্টি ম্যানেজার প্রয়োজন।
বিল্ডিং ব্যবস্থাপনা: ১০ তলা ভবনের সার্বিক নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা।
সার্ভিস চার্জ সংগ্রহ: প্রতি মাসে ভবন মালিকদের/অধিবাসীদের কাছ থেকে সঠিক সময়ে সার্ভিস চার্জ বা ইউটিলিটি বিল সংগ্রহ করা এবং তার হিসাব রাখা।
অ্যাডমিন ও সুপারভিশন: ভবনে কর্মরত সিকিউরিটি গার্ড, ক্লিনার, ইলেকট্রিশিয়ান, লিফটম্যানদের কাজ তদারকি ও নিয়ন্ত্রণ করা।
রক্ষণাবেক্ষণ (Maintenance): লিফট, জেনারেটর, পানির পাম্প, সিসিটিভি, ইন্টারকম এবং সাব-স্টেশন ইত্যাদি নিয়মিত পরীক্ষা ও সচল রাখা। কোনো সমস্যা হলে কারিগরি টিম এনে দ্রুত মেরামতের ব্যবস্থা করা।
যোগাযোগ: আবাসিক অধিবাসীদের (২০টি পরিবার) সার্ভিস সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখা।
হিসাব-নিকাশ: ভবনের দৈনিক বা মাসিক খরচের সঠিক হিসাব রাখা এবং ফ্ল্যাট কমিটির কাছে রিপোর্ট করা।