কমিউনিকেশন এক্সিকিউটিভ (ফিমেল)

Job Description

Title: কমিউনিকেশন এক্সিকিউটিভ (ফিমেল)

Company Name: Swosti Limited

Vacancy: --

Age: Na

Job Location: Dhaka

Salary: Tk. 12000 (Monthly)

Experience:

Published: 2026-03-16

Application Deadline: 2026-04-15

Education:

    • Bachelor/Honors

ব্যবসা / বাণিজ্য / মার্কেটিং ফাইন্যান্স/ অ্যাকাউন্টিং/ মিডিয়া কমিউনিকেশন বিষয়ে স্নাতক



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Only Female

অভিজ্ঞতা ও দক্ষতা

  • ভালো যোগাযোগ ও বোঝানোর দক্ষতা থাকতে হবে।

  • টেলিফোনে সুন্দর ও মার্জিতভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।

  • অ্যাকাউন্টিং বিষয়ে মৌলিক ধারণা থাকতে হবে।

  • MS Word, Excel, Email, PowerPoint এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

  • শুদ্ধ বাংলায় কথা বলার পারদর্শি হতে হবে। (গ্রাহকের সাথে কথা বলার সময় আঞ্চলিকতার টান পরিহারযোগ্য)।

  • ইংরেজিতে কথোপকথন যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পর্যায়ে থাকতে হবে।

  • উদ্যমী, সক্রিয়, সময়নিষ্ঠ, সৎ এবং পরিশ্রমী হতে হবে।

  • কোন কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট-এ কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অতিরিক্ত শর্ত

  • নিজস্ব android মোবাইল ফোন ও ল্যাপটপ থাকতে হবে।

  • নির্বাচিত হলে ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য অফিসিয়াল SIM ব্যবহার করতে হবে।



Responsibilities & Context:

স্বস্তি লিমিটেড (বিডিজবস-এর একটি সহযোগী প্রতিষ্ঠান) দেশের একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার উন্নয়ন প্রতিষ্ঠান, যা বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহ, ঋণ সমবায় সমিতি এবং বহুমুখী সমিতিগুলোর জন্য আধুনিক ওয়েব ও মোবাইলভিত্তিক ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা সফটওয়্যার সমাধান প্রদান করে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৬ মাস)

ভবিষ্যৎ সুযোগ: সফলভাবে কাজ সম্পন্ন করলে স্থায়ী নিয়োগের সম্ভাবনা রয়েছে

লিঙ্গঃ নারী চাকরি প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে

রিপোর্টিং:

  • কমিউনিকেশন এক্সিকিউটিভ দৈনন্দিন কাজের অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে ডিজিটাল কমিউনিকেশন বিভাগে নিয়মিত রিপোর্ট করবেন এবং উক্ত বিভাগের তত্ত্বাবধানে কাজ করবেন।

চাকরির দায়িত্ব ও কাজ :

  • প্রতিষ্ঠানের গ্রাহকদের নিয়মিত ফোন কল, এসএমএস, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা এবং আলোচনার সারসংক্ষেপ গুগল শিটে আপডেট দেয়া।

  • দৈনন্দিন গ্রাহকসেবার টেলিগ্রাম, হোয়াটস্যাপ গ্রুপ-এর মেসেজগুলো পর্যবেক্ষণ করা এবং চেকলিস্ট ও রিপোর্ট গুগল শিটে তৈরি করে জমা দেয়া।

  • যথাযথ সাপোর্ট নিশ্চিত করতে নিয়মিত গ্রাহকদের মতামত, অভিযোগ গ্রহণ করা এবং রিপোর্ট তৈরি করে ফলোআপ করা।

  • গ্রাহক মিটিং বা ওয়েবিনার-এর সময় আলোচিত বিষয়গুলো সংকলন করা, মিটিং-এর প্রেজেন্টেশন খসড়া তৈরি করা এবং মিটিং সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের অবহিত করা। প্রেজেন্টেশন, সিদ্ধান্ত ও কার্যক্রমের সারাংশ ডিজিটাল কমিউনিকেশন বিভাগকে অবহিত করা।

  • ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সেবার নতুন ফিচার, তথ্য বা অফার গ্রাহকদের সাথে ভাগাভাগি ও আপডেট সরবরাহ করা।

  • উপরোক্ত দায়িত্বসমূহের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।

অফিস টাইম: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত

মাসিক ছুটি: ৬ দিন



Job Other Benifits:
    • পারফরম্যান্স বোনাস: প্রাপ্য কর্মফল অনুযায়ী

    • উৎসব বোনাস: বছরে ২ বার

    • লাঞ্চ সুবিধা: আংশিকভাবে ভর্তুকি



Employment Status: Contractual

Job Work Place:

Company Information:

Gender: Only Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Customer Service/Call Centre

Similar Jobs