Title: Facebook Page Administrator
Company Name: TaatiBari.Com
Vacancy: 2
Age: Na
Job Location: Dhaka (Mohammadpur)
Salary: Tk. 11000 - 17000 (Monthly)
Experience: --
Published: 2026-08-06
Application Deadline: 2026-08-15
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
TaatiBari বাংলাদেশের একটি দ্রুত বিকাশমান অনলাইন ফ্যাশন ব্র্যান্ড। আমাদের ই-কমার্স কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার জন্য একজন দায়িত্বশীল, স্মার্ট এবং পরিশ্রমী Page Admin নিয়োগ দেওয়া হবে।
যদি আপনি গ্রাহকদের সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে পারেন, Facebook Page পরিচালনা, অর্ডার ম্যানেজমেন্ট এবং দৈনন্দিন অফিস কার্যক্রমে আগ্রহী হন, তাহলে এই সুযোগটি আপনার জন্য। আমরা এমন প্রার্থী খুঁজছি, যিনি দীর্ঘমেয়াদে আমাদের টিমের সাথে কাজ করতে আগ্রহী এবং দায়িত্বশীলভাবে নিজের কাজ সম্পন্ন করতে সক্ষম।
Facebook Page-এর ইনবক্সে গ্রাহকদের দ্রুত ও ভদ্রভাবে রিপ্লাই প্রদান করা। পণ্যের তথ্য, মূল্য, সাইজ, ডেলিভারি ও এক্সচেঞ্জ সংক্রান্ত তথ্য গ্রাহকদের জানানো।
গ্রাহকের অর্ডার নিশ্চিত করা এবং অর্ডারের মেমো/ইনভয়েস প্রস্তুত ও প্রিন্ট করা।
অর্ডার প্যাকেজিং টিমের সাথে সমন্বয় করে সময়মতো পণ্য প্রস্তুত করা।
Facebook-এর জন্য পোস্ট তৈরি করা এবং নির্ধারিত সময়ে (Scheduled) প্রকাশ করা।
Meta Business Suite ব্যবহার করে Page-এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা।
Google Sheets/Excel-এ অর্ডার ও কাস্টমার তথ্য সংরক্ষণ ও আপডেট করা।
ডেলিভারি ও অন্যান্য টিমের সাথে সমন্বয় করে অর্ডার সম্পন্ন করা।
Page-এর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনাকে সহযোগিতা করা।
প্রতিষ্ঠানের প্রয়োজনে অন্যান্য অফিসিয়াল দায়িত্ব পালন করা।