অফিস সহকারী (Office Assistant)

Job Description

Title: অফিস সহকারী (Office Assistant)

Company Name: iSocial (It’s a Social Enterprise)

Vacancy: --

Age: At least 18 years

Job Location: Dhaka

Salary: --

Experience:

Published: 2026-07-20

Application Deadline: 2026-08-01

Education:

  • ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।

  • প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At least 18 years

অভিজ্ঞতা ও দক্ষতাঃ

  • অফিস সহকারী/সাপোর্ট স্টাফ হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • আন্তরিক ও দায়িত্বশীল আচরণ।

  • সময়নিষ্ঠ এবং নির্দেশনা অনুযায়ী কাজ করার সক্ষমতা।

  • সুস্বাস্থ্য ও শারীরিকভাবে কর্মক্ষম।

  • সততা, শৃঙ্খলাবোধ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা।



Responsibilities & Context:

আমাদের সম্পর্কেঃ

iSocial Limited একটি গবেষণা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ, নীতিনির্ধারণ সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী সমাধানভিত্তিক সামাজিক উদ্যোগ। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসছে। আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও আন্তরিক অফিস সহকারী নিয়োগ করা হবে।

পদের সারসংক্ষেপঃ

অফিস সহকারী অফিসের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা, অতিথি আপ্যায়ন, দৈনন্দিন প্রশাসনিক কাজে সহায়তা প্রদান এবং অফিস পরিচালনায় প্রয়োজনীয় সহায়ক দায়িত্ব পালন করবেন।

  • চাকরির ধরনঃ পূর্ণকালীন

  • কর্মদিবস: রবিবার থেকে বৃহস্পতিবার

  • কর্মস্থল: ঢাকা

প্রধান দায়িত্বসমূহঃ

  • অফিসের সকল কক্ষ, ডেস্ক, আসবাবপত্র ও ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

  • অফিস খোলার পূর্বে এবং অফিস শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

  • অতিথি ও মিটিং অংশগ্রহণকারীদের জন্য চা, কফি ও নাস্তা পরিবেশন করা।

  • ফাইল, ডকুমেন্ট ও অফিস সামগ্রী বহন ও সংরক্ষণে সহায়তা করা।

  • কুরিয়ার, ব্যাংক এবং অন্যান্য বাহ্যিক প্রশাসনিক কাজে প্রয়োজনে অংশগ্রহণ করা।

  • মিটিং, প্রশিক্ষণ ও বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতিতে সহায়তা করা।

  • অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা প্রস্তুত করে প্রশাসন বিভাগকে অবহিত করা।

  • ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দাপ্তরিক ও সহায়ক দায়িত্ব পালন করা।



Job Other Benifits:

    বেতন ও অন্যান্য সুবিধাঃ

    • বেতন: আলোচনা সাপেক্ষে

    • উৎসব ভাতা

    • দুপুরের খাবারে ভর্তুকি

    • অর্জিত ছুটি ও অন্যান্য প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Gen Mgt/Admin

Similar Jobs