Title: Marketing Officer, ACI Animal Genetics
Company Name: ACI PLC
Vacancy: --
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
Published: 2026-05-20
Application Deadline: 2026-05-22
Education:
এসএসসি-তে বিজ্ঞান বিভাগসহ ন্যূনতম স্নাতক পাশ।
মোটর সাইকেল চালনায় পারদর্শীতা।
বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা।
এসিআই এনিমেল জেনেটিক্স বাংলাদেশের প্রাণিসম্পদ উন্নয়নে আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তিভিত্তিক একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। উন্নত জাতের গবাদিপশু উৎপাদন, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আর্থিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আমরা মানসম্মত সিমেন, প্রজনন সেবা এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকি। দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে এসিআই এনিমেল জেনেটিক্স দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষক ও খামারিদের টেকসই উন্নয়নের মাধ্যমে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনে এসিআই এনিমেল জেনেটিক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান দায়িত্ব:
এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন।
বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারী, ডিলার, পল্লী চিকিৎসক এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:
আকর্ষনীয় বেতন, যাতায়াত ভাতা, সেলস ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবন বীমা, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা, মোবাইল ফোন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা।