Title: লোন এন্ড সেভিংস অফিসার (এলএসও)
Company Name: Manabik Shahajya Sangstha (MSS)
Vacancy: 10
Age: At most 40 years
Job Location: Rajshahi, Rangpur
Salary: Negotiable
Experience:
যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।
অভিজ্ঞতা:
• MRA সনদ প্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে এসএমই ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে নূন্যতম ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:
• অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য।
• সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
• কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
অন্যান্য শর্তাবলীঃ
• শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি হতে পারে।
• সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে।
• মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
• কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
• যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/স্বামী/স্ত্রী/নিকটতম আত্মীয় দ্বারা (দুইজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
• চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১৫,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা নির্দিষ্ট সময়ান্তে সংস্থা ত্যাগকালে সংস্থায় প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে।
• আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
চাকরির দায়িত্বসমূহ
• সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্য সংগ্রহ করা।
• লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি, সঞ্চয় সংগ্রহ, ঋণ প্রস্তাব, কিস্তি আদায়, বকেয়া আদায় নিশ্চিত করা।
• প্রযোজ্য শীট, ফরম ও রেজিষ্টারে ঋণ ও সঞ্চয় কাযক্রমের দৈনন্দিন তথ্যাদি এন্ট্রি করা।
• ঋণ ও সঞ্চয় হিসাব ফরম, রেজিস্টার/শিটসমূহ সংরক্ষণ করা।
• সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা শাখা হিসাব রক্ষকের নিকট জমা দেয়া।
• সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবহিত থাকা।
• পলাতক সদস্য ও বকেয়া ঋণের টাকা আদায়ে সংস্থা নির্দেশিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা।
• সংস্থার নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা মাফিক কাজ করা।
• প্রয়োজনীয় সাপ্তাহিক প্রতিবেদন ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা।
• শাখার বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করা।
• বার্ষিক বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরীতে সহায়তা করা।
• কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
বেতন ও অন্যান্য সুবিধাদি:
মাসিক বেতন: নিয়োগপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে শিক্ষানবীশ কালে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। স্থায়ী নিয়োগের পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মোট বেতন ৩১,১০৭/- টাকা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বৃদ্ধি করা যেতে পারে।
• উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন-বৃদ্ধি।
• প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী কল্যান তহবিল।
• মোটর সাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
• চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা।