Title: Director-Microfinance
Company Name: Centre for Community Development Assistance (CCDA)
Vacancy: --
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 10000 - 10000 (Monthly)
Experience: --
Published: 2026-09-27
Application Deadline: 2026-10-17
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
জাতীয় পর্যায়ের বেসকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ), যার এমএরএ সনদ নং- ০১০৩২-০১৭৮৮-০০২৪৫। প্রতিষ্ঠানের সামগ্রিক ঋণ কার্যক্রম (Microfinance & Microenterprise Operations) দক্ষ ও সফলভাবে পরিচালনার জন্য একজন অভিজ্ঞ, দূরদর্শী এবং গতিশীল `পরিচালক (ঋণ কার্যক্রম)` নিয়োগ দেওয়া হবে। মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রমের তদারকি, নতুন কৌশল নির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং লক্ষ্যমাত্রা অর্জনে নেতৃত্ব প্রদানে সক্ষম দেশের পেশাজীবী নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
কর্মস্থল: ঢাকাস্থ প্রধান কার্যালয়, তবে কাজের প্রয়োজনে নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করতে হবে।
প্রধান দায়িত্ব ও কর্তব্যসমূহঃ
কৌশলগত পরিকল্পনা: প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ ও অন্যান্য ঋণ কর্মসূচির বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা।
মাঠ পর্যায় তদারকি: মাঠ পর্যায়ের সকল জোনাল, রিজিওনাল ও ব্রাঞ্চ অফিসের ঋণ বিতরণ এবং আদায় কার্যক্রম নিয়মিত মনিটরিং ও মূল্যায়ন করা।
পোর্টফোলিও ব্যবস্থাপনা: অনাদায়ী ঋণের হার (PAR) সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
ঝুঁকি ব্যবস্থাপনা: ঋণ কার্যক্রমের ঝুঁকি বিশ্লেষণ ও চ্যালেঞ্জ উত্তরণে দলগতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
বাজার সম্প্রসারণ ও পণ্যের মান উন্নয়ন: ঋণ কার্যক্রমে টেকসই বাজার ব্যবস্থা বিশ্লেষণ, পন্যের মান উন্নয়ন ও নতুন খাত সৃষ্টি করা ও কার্যক্রম সম্প্রসারণ করা।
দলগত নেতৃত্ব: ঋণ কার্যক্রমের সাথে জড়িত বিশাল জনবলকে অনুপ্রাণিত করা, তাদের কাজের মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
বাজেট ও তহবিল ব্যবস্থাপনা: ঋণ কার্যক্রমের বার্ষিক বাজেট প্রণয়ন এবং তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
রিপোর্টিং: নিয়মিত কাজের অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উচ্চপদস্থ কর্তৃপক্ষ/পরিচালনা পর্ষদের নিকট উপস্থাপন করা।
নিয়মকানুন প্রতিপালন: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) এবং দাতা সংস্থার সকল নিয়ম ও নির্দেশনাবলী মেনে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
বেতন: আলোচনা সাপেক্ষ (প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন দেওয়া হবে)।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ সুবিধা, মোবাইল বিল এবং টিএ/ডিএ (প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী) প্রদান করা হবে।
যানবাহন সুবিধা: সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের সুবিধা [যদি প্রযোজ্য হয়]।