Title: টেকনিক্যাল অফিসার (ইঞ্জিনিয়ারিং) (কর্মীস্তর -৮.ক )
Company Name: Dushtha Shasthya Kendra (DSK)
Vacancy: 01
Age: At most 45 years
Job Location: Bagerhat
Salary: Tk. 40000 (Monthly)
Experience:
অভিজ্ঞতা:
প্রত্যাশিত কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানি সরবরাহ অথবা ওয়াশ (পানি, পয়ঃনিস্কাশনও স্বাস্থ্যবিধি) প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
স্থানীয় জনগোষ্ঠী পর্যায়ে প্রকল্প অথবা প্রোগ্রামে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।
পানি শোধন প্রযুক্তির রসায়ন, মেমব্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, পাম্প সিস্টেম এবং সোলার-হাইব্রিড বিদ্যুৎ ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
কারিগরি প্রতিবেদন প্রস্তুত, বাজেট ব্যবস্থাপনা এবং প্রত্যন্ত ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় কাজ করার সক্ষমতা থাকতে হবে।
মাঠপর্যায়ের কর্মীদের কার্যক্রম তদারকি ও পরিচালনার জন্য নেতৃত্বদানের দক্ষতা থাকতে হবে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ডিএসকে দাতা সংস্থা PKSF এর অর্থায়নে Access to Safe Drinking Water for Climate-Vulnerable Coastal Communities through Solar-Generated RO Water Treatment Facilities (Safe Water Project) প্রকল্পের নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে। প্রকল্পের মেয়াদকাল : ১ বছর ( কর্মদক্ষতা ও প্রকল্পের মেয়াদের ভিত্তিতে চুক্তি নবায়নযোগ্য)
দায়িত্ব ও কর্তব্য :
নতুন RO প্ল্যান্টের স্থাপন ও চালুকরণ (Commissioning) প্রক্রিয়া তদারকি করা এবং তা নির্ধারিত কারিগরি বিবরণী (specifications) ও গুণগত মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করা ;
RO ইউনিটের মেরামত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কার্যক্রমে উচ্চতর কারিগরি তদারকি প্রদান করা। বিশেষভাবে মেমব্রেন ও ফিল্টারেশন সিস্টেম (মাল্টি-গ্রেড, আয়রন রিমুভাল, অ্যাক্টিভেটেড কার্বন ও মাইক্রন ফিল্টার), ফিড পাম্প, হাই-প্রেশার পাম্প, সোলার ইনভার্টার এবং UV স্টেরিলাইজারসহ সংশ্লিষ্ট যন্ত্রাংশের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে দ্রুত ত্রুটি নির্ণয় (Diagnostic) ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, যাতে সিস্টেমের অচলাবস্থার সময় (Downtime) সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় ;
নির্ধারিত সময়সূচি অনুযায়ী রিজার্ভার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মেমব্রেনের Clean-In-Place (CIP) প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা তদারকি করা ।
রাসায়নিক পদার্থ ও বৈদ্যুতিক সরঞ্জাম যথাযথভাবে ব্যবহারের নিয়মসহ সকল কার্যক্রমে প্রযোজ্য নিরাপত্তা মানদণ্ড ও বিধিবিধান অনুসরণ নিশ্চিত করা।
ফিল্ড টেস্টিং কিট অথবা স্বীকৃত পরীক্ষাগার (যেমন DPHE, icddrb, BUET ইত্যাদি)-এর মাধ্যমে কাঁচা পানির লবণাক্ততা এবং শোধিত পানির গুণগত মান (TDS, pH, Iron , Arsenic-এর মাত্রা) নিয়মিত পর্যবেক্ষণ করা।
স্পেয়ার পার্টস, বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (Annual Maintenance Contract) এবং কারিগরি উন্নীতকরণের জন্য বিস্তারিত Bill of Quantities (BOQ) ও প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করা।
প্ল্যান্ট অপারেটর, বিতরণকর্মী এবং টেকনিশিয়ানের দৈনন্দিন কার্যক্রম তদারকি করা এবং প্রতিদিনের পানি উৎপাদন, বাণিজ্যিক বিক্রয় ও কারিগরি কার্যক্রম নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা।
RO প্ল্যান্ট পরিচালনা সংক্রান্ত কমিউনিটি সম্পৃক্তকরণ, উপকারভোগী নির্বাচন ও সচেতনতামূলক কার্যক্রমে টেকনিশিয়ানকে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও সহায়তা প্রদান করা।
টেকনিশিয়ান ও প্ল্যান্ট অপারেটরদের দাখিলকৃত মাঠপর্যায়ের প্রতিবেদনসমূহ পর্যালোচনা, যাচাই ও অনুমোদন করা।
RO প্ল্যান্টের মৌলিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, পানির গুণগত মান, জলবায়ু পরিবর্তনজনিত এবং কমিউনিটি সচেতনতামূলক বিষয়ে স্থানীয় পানি ব্যবহারকারী গ্রুপ, প্ল্যান্ট অপারেটর এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করা।
পানি উৎপাদন, বাণিজ্যিক বিক্রয় এবং কারিগরি কার্যক্রমসংক্রান্ত দৈনিক অপারেশনাল লগ/রেকর্ড নিয়মিত পর্যালোচনা ও যাচাই করা।
পানি বিক্রয় বৃদ্ধি এবং প্ল্যান্টের আর্থিক স্থায়িত্বের জন্য রাজস্ব আয় নিশ্চিত করতে প্ল্যান্টের প্রচার ও বিপণনমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে সহায়তা করা ;
প্ল্যান্টের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে কমিউনিটি নেতা, স্থানীয় কর্তৃপক্ষসহ স্থানীয় অংশীজনদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং তাদের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন করা।
কারিগরি যাচাই-বাছাই, প্রতিবেদন প্রণয়ন এবং গুণগত মান নিশ্চিতকরণের জন্য PKSF-এর Project Management Unit (PMU)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করা।।
কারিগরি যাচাই-বাছাই, প্রতিবেদন প্রণয়ন এবং গুণগত মান নিশ্চিতকরণের জন্য PKSF-এর Safe Water Project (SWP) -এর Project Management Unit (PMU)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করা।
নির্ধারিত ডিজিটাল/মুদ্রিত ফরম্যাটে মাসিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিবেদন, পানির গুণগত মানসংক্রান্ত রেকর্ড এবং বিভিন্ন ঘটনা/ত্রুটির (Incident) লগ প্রস্তুত ও দাখিল করা।
PKSF ও PO ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী ফোকাল পারসন কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।