মাঠ কর্মকর্তা (ট্রেইনি অফিসার/ট্রেইনি ফিল্ড অফিসার)

Job Description

Title: মাঠ কর্মকর্তা (ট্রেইনি অফিসার/ট্রেইনি ফিল্ড অফিসার)

Company Name: Centre for Community Development Assistance (CCDA)

Vacancy: --

Age: At most 32 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 20000 - 25000 (Monthly)

Experience:

Published: 2026-10-07

Application Deadline: 2026-10-24

Education:

    • Higher Secondary
    • Bachelor/Honors
    • Masters


Requirements:

Skills Required: Hard Working,Organized and Disciplined

Additional Requirements:
  • Age At most 32 years
  • বয়স সর্বেোচ্চ ৩২ বছর।

  • অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

  • এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ এর সহযোগী যেকোনো ক্ষুদ্র-অর্থায়নকারী সংস্থায়/প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, আদর্শবান ও সৎ চরিত্রের অধিকারী এবং কর্তব্য পালনে দায়িত্ববোধসম্পন্ন হতে হবে।

  • গ্রাম/প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে বা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার এবং মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • বাই-সাইকেল/মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক।



Responsibilities & Context:

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং : ০১০৩২-০১৭৮৮-০০২৪৫), পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক এবং দাতা সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত জাতীয় পর্যায়ের একটি দরিদ্র বান্ধব, অরাজনৈতিক এবং অলাভজনক উন্নয়ন সংস্থা । সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে উল্লিখিত পদে সৎ, যোগ্য ও পরিশ্রমী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ।

দায়িত্ব ও কার্যাবলী :

  • মাসিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা এবং সে অনুযায়ী কাজ করা ।

  • নতুন সমিতি গঠন ও নতুন সদস্য ভর্তি করা সহ সমিতি পরিচালনা করা এবং সমিতির রেজুলেশন লেখা ।

  • সদস্যদের চাহিদা অনুযায়ী সমিতির মাধ্যমে ঋণ প্রস্তাব করা ।

  • ঋণের খাত বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা এবং ঋণ আবেদনের সাথে প্রয়োজনীয় সকল কাগজ-পত্র সংযুক্ত করা ।

  • সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করে যথা সময়ে অফিসে জমা দেওয়া ।

  • প্রতি তিন মাস অন্তর সমিতির সকল পাশ বই এর সাথে কালেকশন সীট এর সঠিকতা যাচাই করে তথ্য নিশ্চিত করা ।

  • বকেয়া ও রাইট অফ সদস্যদের সাথে যোগাযোগ করা, তাদের বাড়িতে যাওয়া, তাদের বকেয়া ও রাইট অফের টাকা আদায় করে অফিসে জমা দেওয়া ।

  • সদস্যদেরকে সিএসএস সঞ্চয়ে আগ্রহী করা ।

  • বিডি ওয়াশ প্রকল্পের কাজ, যেমন - বিসিসি ক্যাম্প আয়োজন করা, বিডি ওয়াশ ঋণ বিতরণ করা, টয়লেট নির্মাণ তদারকি করা সহ প্রকল্পের অন্যান্য কাজ যথাযথ নিয়মে সম্পন্ন করা ।

  • তত্ত্বাবধায়ক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের আইনানুগ অন্য যে কোনো নির্দেশনা অনুযায়ী কাজ করা ।



Job Other Benifits:
  • Provident fund,Mobile bill,Weekly 2 holidays,Gratuity
  • Lunch Facilities: Partially Subsidize
  • Salary Review: Yearly
  • Festival Bonus: 2
  • বেতন-ভাতাদি:

    • শিক্ষানবিশকালে মাসিক থোক বেতন (Consolidated salary) সাকূল্যে ২০,০০০/- থেকে ২৫,০০০/- টাকা ।

    • চাকুরি স্থায়ীকরণের পরে মাসিক মোট বেতন ২৮,০৫৭/- টাকা থেকে ৩২,৯৩১/- টাকা।

    • অধিক যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে।

    অন্যান্য সুবিধাদি:

    • শাখা পর্যায়ে বিনামূল্যে একক আবাসন সুবিধা সহ চাকুরি স্থায়ীকরণের পরে নিচের সুবিধাসমূহ প্রাপ্য হবেন:

    • বার্ষিক বেতন বৃদ্ধি।

    • উৎসব বোনাস (বছরে ২ টি) ও বৈশাখী ভাতা।

    • প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (নীতিমালা অনুযায়ী প্রতিপূর্ণ বছর চাকুরির জন্য সর্বশেষ মূল বেতনের সর্বোচ্চ ৪ গুণ) ও কর্মী কল্যাণ তহবিল।

    • লাঞ্চ ভাতা, মোবাইল বিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে )/ভ্রমণ ভাতা।

    • চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা।সন্তানদের জন্য শিক্ষা ভাতা।সংস্থার নীতিমালা অনুযায়ী বাই-সাইকেল/মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য হবে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs