কর্মকর্তা (অ্যাকাউন্টস ও প্রকিউরমেন্ট) (কর্মীস্তর -৮.ক )

Job Description

Title: কর্মকর্তা (অ্যাকাউন্টস ও প্রকিউরমেন্ট) (কর্মীস্তর -৮.ক )

Company Name: Dushtha Shasthya Kendra (DSK)

Vacancy: 01

Age: At most 45 years

Job Location: Bagerhat

Salary: Tk. 40000 (Monthly)

Experience:

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Micro-Credit


Published: 2026-10-07

Application Deadline: 2026-10-20

Education:
    • Bachelor/Honors
    • Masters
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

Requirements:
  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Micro-Credit


Skills Required:

Additional Requirements:
  • Age At most 45 years

অভিজ্ঞতা: আর্থিক ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ এবং আর্থিক প্রতিবেদন প্রণয়নে উন্নয়ন সংস্থা/প্রতিষ্ঠানে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে; PKSF-এর যেকোন অংশীদার সংস্থায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে; PPR 2025 অনুযায়ী কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে;প্রকল্পের প্রত্যন্ত এলাকাসমূহ ভ্রমনের মানসিকতা থাকতে হবে।



Responsibilities & Context:

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ডিএসকে দাতা সংস্থা PKSF এর অর্থায়নে Access to Safe Drinking Water for Climate-Vulnerable Coastal Communities through Solar-Generated RO Water Treatment Facilities (Safe Water Project) প্রকল্পের নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।  প্রকল্পের মেয়াদকাল : ১ বছর ( কর্মদক্ষতা ও প্রকল্পের মেয়াদের ভিত্তিতে চুক্তি নবায়নযোগ্য)

দায়িত্ব ও কর্তব্য :

  • PKSF-এর হিসাবরক্ষণ ম্যানুয়াল, আন্তর্জাতিক হিসাবরক্ষণ মানদণ্ড (IAS) এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (IFRS) অনুসরণ করে Historical Cost Convention ও Accrual Basis-এ উপ-প্রকল্পের জন্য পৃথক হিসাববহি সংরক্ষণ ও পরিচালনা করা;

  • উপ-প্রকল্পের সকল আর্থিক লেনদেন সঠিক ও সময়মতো নথিভুক্ত করার জন্য কম্পিউটারাইজড হিসাবরক্ষণ ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।

  • PKSF-এর Safe Water Project (SWP)-এর Project Management Unit (PMU) কর্তৃক নির্ধারিত আর্থিক নির্দেশিকা ও নির্ধারিত ফরম্যাট অনুসরণ করে মাসিক আর্থিক প্রতিবেদন এবং প্রতি ছয় মাস অন্তর রিইম্বার্সমেন্ট প্রতিবেদন প্রস্তুত ও দাখিল করা ;

  • উপ-প্রকল্পের বার্ষিক, অর্ধবার্ষিক ও ত্রৈমাসিক বাজেট প্রণয়নে সহায়তা করা এবং তা ক্রয় পরিকল্পনা (Procurement Plan) ও কর্মপরিকল্পনার (Work Plan) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা ।

  • প্রকল্প থেকে উপ-প্রকল্পে তহবিলের প্রবাহ পর্যবেক্ষণ করা এবং অনুমোদিত বাজেট অনুযায়ী সরবরাহকারী, ঠিকাদার ও পরিচালন ব্যয়ের জন্য তহবিলের সুষ্ঠু ও সময়মতো বিতরণ নিশ্চিত করা।

  • উপ-প্রকল্পের আয় ও ব্যয়, প্রাপ্তি ও পরিশোধ এবং আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণসহ প্রাসঙ্গিক নোট ও তথ্য সংযুক্ত করে বার্ষিক আর্থিক বিবরণী প্রস্তুত ও দাখিল করা।

  • উপ-প্রকল্প পর্যায়ে তহবিলের সঠিক ব্যবহার, কার্যকর ব্যবস্থাপনা ও যথাযথ হিসাবরক্ষণ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা (Internal Control System) প্রতিষ্ঠা ও কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।

  • উপ-প্রকল্পের ব্যাংক হিসাবসমূহের জন্য মাসিক ব্যাংক সমন্বয় বিবরণী (Bank Reconciliation Statement) প্রস্তুত করা।

  • PMU-তে দাখিলের পূর্বে উপ-প্রকল্পের সকল বাজেট, রিইম্বার্সমেন্ট বিল এবং অংশীদার/সরবরাহকারীদের আর্থিক দাবিসমূহ প্রস্তুত ও যাচাই-বাছাই করা।

  • নতুন কার্যক্রম, প্রশিক্ষণ এবং প্রকল্প-সংশ্লিষ্ট অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যয় প্রস্তাব (Cost Proposal) প্রণয়নে সহায়তা করা। 

  • উপ-প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের জন্য প্রণীত প্রতিটি প্রস্তাবে শেয়ার্ড কস্ট (Shared Cost)-এর সঠিক পরিমাণ যথাযথভাবে বাজেটে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করা ।

  • নিরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সরবরাহের মাধ্যমে PKSF-এর SWP-এর চগট হিসাব বিভাগ এবং PMU-এর অভ্যন্তরীণ নিরীক্ষা (Internal Audit) বিভাগের সঙ্গে সমন্বয় করা ।

  • প্রকল্প/উপ-প্রকল্পের নিরীক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় তথ্য, হিসাব-রেকর্ড ও সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করে বহিঃনিরীক্ষকদের (External Auditors) প্রয়োজনীয় সহায়তা প্রদান করা ।

  • বহিঃনিরীক্ষা ও অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন এবং ব্যবস্থাপনা চিঠি পর্যালোচনা করা এবং নিরীক্ষা সুপারিশসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।; 

  • উপ-প্রকল্পের ব্যাংক হিসাবসমূহের সুষ্ঠু পরিচালনা ও তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প ও PO-এর সংশ্লিষ্ট কর্মীদের পরামর্শ ও পর্যবেক্ষণ সহায়তা প্রদান করা। 

  • PKSF-এর SWP-এর PMU কর্তৃক নির্ধারিত সকল আর্থিক, হিসাবরক্ষণ ও ক্রয়সংক্রান্ত নীতিমালা ও পদ্ধতি এবং দাতাসংস্থার প্রয়োজনীয়তা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন নিশ্চিত করা। 

  • আর্থিক যাচাই-বাছাই, প্রতিবেদন প্রণয়ন এবং গুণগত মান নিশ্চিতকরণের জন্য PKSF-এর Safe Water Project (SWP)-এর Project Management Unit (PMU)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করা।

  • PPR 2025-এর নির্দেশনা অনুযায়ী RO প্ল্যান্ট স্থাপন ও নির্মাণকাজের জন্য টেন্ডার ডকুমেন্ট প্রস্তুত এবং দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া সম্পাদনে সহায়তা করা।

  • RO প্ল্যান্টের কার্যক্রম, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণের জন্য নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন করা।

  • অংশীদার সংস্থা (Partner Organization), PKSF এবং দাতাসংস্থা (Donor) কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা।



Job Other Benifits:
    বেতন : সর্বসাকুল্যে মাসিক ৪০,০০০/- (ট্যাক্স  ও অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধাসহ) । 


Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs