Title: কমিউনিটি মোবিলাইজার (কর্মীস্তর-১০.খ)
Company Name: Dushtha Shasthya Kendra (DSK)
Vacancy: 01
Age: 30 to 35 years
Job Location: Chattogram
Salary: Tk. 25000 (Monthly)
Experience:
অভিজ্ঞতা: এনজিওতে ওয়াস প্রকল্পে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা। গার্মেন্টস সেক্টরে ওয়াস অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। বেইজলাইন সার্ভে, কমিউনিটি মবিলাইজেশন, পিআরএ ও স্বাস্থ্যবিধি সর্ম্পকিত বার্তা প্রচারের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে Climate Resilient Action for Transformative, gender-sensitive and equitable WASH services for apparel workers and communities communities (CREATE) প্রকল্পে চট্টগ্রাম জেলায় নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে। প্রকল্পের মেয়াদকাল: ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৯ পর্যন্ত।
দায়িত্ব ও কর্তব্যঃ
কর্মসুচী বাস্তবায়নঃ
কমিউনিটি অবস্থার বিশ্লেষনের মাধ্যমে সিবিও গঠন করা এবং তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষনের ব্যবস্থা করা।
আইইসি/বিসিসি উপকরণ কমিউনিটির মধ্যে বিতরনের উদ্যোগ নেয়া
ওয়াস হার্ডওয়্যার অবকাঠামো যেমন ওয়াটার ফ্যাসলিটিি , কমিউনিটি টয়লেট, ওয়াটার ফিল্টার স্থাপন, হ্যান্ড ওয়াসিং ডভিাইস তৈরিতে প্রকল্প প্রকৌশলীদের সহযোগীতা করা।
প্রকল্প বাস্তবায়ন কৌশল অনুযায়ী প্রকল্প সুবিধাভোগীদের স্বাস্থ্যবিধির আচরণ পরিবর্তনের জন্য বার্তা প্রদান করা।
কার্যকরী যোগাযোগঃ
সকল কাজে ওয়ার্ড কাউন্সিলর সাথে যোগাযোগ রক্ষা ও সমন্বয় করা।
হাউজিন অফিসার এবং প্রকল্প প্রকৌশলী এর সাথে প্রোগ্রামেটিক যোগাযোগ করে সিন্ধান্ত নেওয়া এবং সেই মোতাবেক কাজ বাস্তবায়ন করা।
হার্ডওয়্যার সম্পর্কিত কোন সমস্যা হলে প্রকল্প প্রকৌশলীকে তৎক্ষনাত অবহিত করা।
মনিটরিংঃ
সিটি পর্যায়ে Feedback Mechanism System বাস্তবায়নে সহযোগিতা করা এবং ফলোআপ করা।
সুবিধাভোগীর ডাটা অনলাইনে প্রকল্প হইতে প্রদত্ত ডিভাইস এবং সফ্টওয়্যার ব্যবহার করে প্রতিদিন আপলোড করা।
মাসিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা এবং প্রকল্প অফিসে প্রদান করা।
প্রতিবেদন প্রস্তুতঃ
প্রকল্প লক্ষমাত্রা অনুযায়ী সাপ্তাহিক, অর্ধ মাসিক এবং মাসিক প্রতিবেদন প্রস্তুতকরণে প্রকল্প মনিটরিং ও ডকুমেন্টেশন কর্মকর্তার কাছে ডাটা প্রদান করা।
মাসের ২৫ তারিখ টাইম-সিট প্রকল্প অফিসে ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসারের নিকট প্রদান করা।
সিবিওদের মাসিক সভায় অংশগ্রহণ করা এবং সভার রেজ্যুলেশন সংগ্রহ করা।
বেতন সর্বসাকুল্যে মাসিক ২৫,০০০/-
অন্যান্য সুবিধা: প্রকল্প বাজেট অনুযায়ী দুইটি উৎসব ভাতা, প্রকৃত ভাতা ও মোবাইল ভাতা প্রযোজ্য হবে।