Title: হাইজিন প্রমোশন কাম মনিটরিং অফিসার (কর্মী স্তর-০৮)
Company Name: Dushtha Shasthya Kendra (DSK)
Vacancy: 01
Age: 35 to 40 years
Job Location: Chattogram
Salary: Tk. 45000 (Monthly)
Experience:
অভিজ্ঞতা: বেসরকারী উন্নয়ন সংস্থা (NGO)তে ওয়াস প্রকল্পে হাইজিন কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রেডিমেড গার্মেন্টসে ওয়াস প্রকল্পে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে। Water এবং Online Monitoring সর্ম্পকে অভিজ্ঞতা থাকতে হবে। PHAST (Participatory Hygiene & Sanitation Transformation) and RANAS (Risks, Attitudes, Norms, Abilities& Self-regulation) Approach সম্পর্কে ধারণা থাকতে হবে। জনস্বাস্থ্য বিশেষ করে পানি ও পয়ঃনিষ্কাশন সম্পর্কিত অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার চালনা ও ইংরেজিতে প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে Climate Resilient Action for Transformative, gender-sensitive and equitable WASH services for apparel workers and communities communities (CREATE) প্রকল্পে চট্টগ্রাম জেলায় নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে। প্রকল্পের মেয়াদকাল: ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৯ পর্যন্ত।
চাকরির বিবরণ : হাইজিন প্রমোশন কাম মনিটরিং অফিসার
এই পদের উদ্দেশ্য :
হাইজিন প্রমোশন কাম মনিটরিং অফিসার মাঠ পর্যায়ে প্রকল্প কার্যক্রমের সঠিক বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য দায়িত্বশীল থাকবেন পাশাপাশি নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন এবং নিরাপদ স্বাস্থ্যবিধি অনুশীলনের চর্চাসহ জনস্বাস্থ্যের সুরক্ষা ও উন্নতি সম্পর্কিত ফলাফলের জন্য দায়ী থাকবেন। ওয়াস স্থাপনা, রক্ষণাবেক্ষণের পাশাপাশি কমিউনিটির সামগ্রিক দক্ষতা এবং কার্যকারিতা নিশ্চিতে কাজ করবেন।
প্রধান দায়িত্ব:
প্রশিক্ষন ম্যানুয়্যাল প্রস্তুত ও দক্ষতা উন্নয়ন:
পানি, পয়:নিষ্কাশন এবং নিরাপদ স্বাস্থ্যবিধি অনুশীলন প্রচারের জন্য প্রশিক্ষণ মডিউল এবং নির্দেশিকা তৈরিতে সহায়তা করা।
চট্টগ্রাম সিটি পর্যায়ে হাইজিন ক্যাম্পেইন অনুষ্ঠানের লক্ষ্যে সঠিক কর্মসূচী তৈরী করা এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া।
ডেটা সংগ্রহের জন্য প্রয়োজনীয় চেকলিস্ট প্রস্তুতকরনে প্রকল্প টিমকে সহযোগিতা করা;
নিয়মিত আচরণগত পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করা এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন রেকর্ড করা ।
স্বাস্থ্যবিধি প্রচারের জন্য সমস্ত ধরণের বর্ণনামূলক প্রতিবেদন, কেস স্টোরি, সাফল্যের গল্প, ছবির গল্প, ফ্যাক্ট শীট, কেস স্টাডি ইত্যাদি এবং যোগাযোগের উপকরণ সংগ্রহ, বিকাশ এবং সরবরাহ করা।
MEL সিস্টেমের উন্নয়ন ও বাস্তবায়নঃ
CREATE প্রকল্পের জন্য জন্য MEL ফ্রেমওয়ার্ক ডিজাইন/উন্নয়ন করা।
ডিজিটাল ডেটা সংগ্রহ, সমীক্ষা, মূল্যায়ন ইত্যাদি বিষয়ে সমস্ত মাঠ পর্যায়ের কর্মীদের প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করা।
দাতা এবং অন্যান্য রিপোর্টিং এর জন্য নিয়মিত ভিত্তিতে ফিল্ড তথ্য যাচাই এবং প্রতিবেদন প্রস্তুতের জন্য দায়বদ্ধ থাকবেন।
KAAP স্টাডি/ওয়াশ ইনভেন্টরি পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।
GIS ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং ম্যাপিংঃ
GPS ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং তথ্য প্রচারের পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়ন।
দৃশ্যায়ন এবং প্রয়োজন ভিত্তিতে অনুমোদন নেওয়ার জন্য বিভিন্ন ধরনের জিআইএস মানচিত্র তৈরি করা।
গবেষণা, খসড়া এবং প্রকল্প উন্নয়ন, রিপোর্টিং এবং দাতা যোগাযোগের উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য নথি উপস্থাপন করা।
প্রতিবেদন প্রস্তুতি এবং জ্ঞান ব্যবস্থাপনাঃ
কার্যকরী তথ্য আদান-প্রদান/হালনাগাদ/প্রতিবেদন প্রস্তুতির জন্য প্রকল্পে কর্মরত টিম মেম্বারদের সাথে সমন্বয় করা।
প্রকল্প প্রস্তাবনা এবং রেজাল্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী নির্ধারিত সুচকগুলির অর্জনে যথেষ্ট প্রমান তৈরী করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংগঠিত করা।
প্রকল্পের মাসিক/ত্রৈমাসিক কর্মপরিকল্পনা তৈরি করা ও বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা ।
পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশলের ভিত্তি প্রদানের জন্য ড্যাশবোর্ড, ইনফোগ্রাফিক্স, মানচিত্র, ডেটাবেইস প্রস্তুত করা।
বেতন সর্বসাকুল্যে মাসিক ৪৫,০০০/- ।
অন্যান্য সুবিধাদি: দুইটি উৎসব ভাতা, প্রকৃত যাতায়াত ভাতা এবং মোবাইল ভাতা প্রযোজ্য হবে।