Title: শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋন)
Company Name: Manabik Shahajya Sangstha (MSS)
Vacancy: --
Age: At most 42 years
Job Location: Dhaka, Rajshahi, Rangpur
Salary: Tk. 38418 (Monthly)
Experience:
অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য।
শিক্ষাজীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়।
MRA সনদ প্রাপ্ত ক্ষদ্রঋণ প্রতিষ্ঠানে স্ব-পদে নূন্যতম ১ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৫ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় নূন্যতম ০৩ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে।
মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১৫,০০০/- টাকা (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জামানত/সিকিউরিটি হিসাবে প্রদান করতে হবে।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
দায়িত্বপ্রাপ্ত শাখার কর্মী, অফিস, তহবিল ও ব্যয় ব্যবস্থাপনা, অফিস পরিচালনা করা।
ঋণ, সঞ্চয় এবং বকেয়া ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী নিশ্চিত করা।
সমিতি ব্যবস্থাপনা, সমিতি পরিদর্শনের মাধ্যমে কর্মীদের কাজ মনিটরিং করা।
শাখার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
নিয়মিত এবং নির্ধারিত সময়ে ব্যালেন্সিং নিশ্চিত করা।
বার্ষিক বাজেট এবং পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।
মাস ভিত্তিক বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা।
এমআইএস ও এআইএস সহ সকল প্রতিবেদন প্রস্তুত করা।
শাখার সকল হিসাব রক্ষণ এবং বিল-ভাউচারসহ আনুষাঙ্গিক দলিলাদি যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদন এবং প্রয়োজনীয় অনুমোদনের জন্য প্রেরণ করা।
সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্মএলাকায় জনসংযোগ বৃদ্ধি করা।
কর্মীদের দক্ষতা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা।
কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
বেতন ও অন্যান্য সুবিধাদি:
মাসিক বেতন:নিয়োগপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। স্থায়ী নিয়োগের পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মোট বেতন ৩৮,৪১৮/- টাকা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বৃদ্ধি করা যেতে পারে।
শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ প্রদান করা হবে।