Title: এরিয়া ম্যানেজার / অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার (এপিএম) - ইসলামিক ফ্যাইনান্স প্রোগ্রাম
Company Name: MASTUL Foundation
Vacancy: 02
Age: 35 to 45 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 35000 - 50000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতাঃ
স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতকত্তর / সমমান ডিগ্রি থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স/ইসলামিক মাইক্রোফাইন্যান্স বিষয়ে শিক্ষাগত বা পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্যঃ
১. শাখা ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান
আওতাধীন ০৫- ০৭টি শাখার ঋণ কার্যক্রম ও দৈনন্দিন কার্যক্রম তদারকি করা।
মাসিক শাখা পরিদর্শন পরিকল্পনা ও সিডিউল প্রণয়ন করা।
শাখা পরিদর্শন, পূর্ববর্তী নির্দেশনার বাস্তবায়ন ও ফলোআপ নিশ্চিত করা।
২. সমিতি ও মাঠ কার্যক্রম পরিদর্শন
সমিতি পরিদর্শনের মাধ্যমে সদস্য উপস্থিতি, কিস্তি, সঞ্চয় ও মাঠকর্মীদের কার্যক্রম যাচাই করা।
মাঠকর্মীদের সময়ানুবর্তিতা, দায়িত্ব পালন ও পেশাদারিত্ব পর্যবেক্ষণ করা।
মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।
৩. ঋণ বিতরণ ও ঋণের গুণগত মান
ঋণ বিতরণের পূর্বে সদস্য, জামিনদার, প্রয়োজনীয় কাগজপত্র ও পরিশোধ সক্ষমতা যাচাই করা।
ঋণ কার্যক্রমে নীতিমালা অনুসরণ ও অনিয়ম প্রতিরোধ নিশ্চিত করা।
বিতরণকৃত ঋণের র্যান্ডম ভিত্তিতে মাঠ পর্যায়ে যাচাই করা।
৪. বকেয়া ও কু-ঋণ ব্যবস্থাপনা
বকেয়া ও কু-ঋণ সদস্যদের অবস্থা যাচাই ও আদায় কার্যক্রম তদারকি করা।
বকেয়া হ্রাস ও আদায় লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা।
৫. হিসাব ও আর্থিক নিয়ন্ত্রণ
কালেকশন থেকে ব্যাংক জমা পর্যন্ত অর্থের প্রবাহ যাচাই করা।
ক্যাশবুক, ব্যাংক স্টেটমেন্ট, ভাউচার ও অন্যান্য আর্থিক নথি পরীক্ষা করা।
শাখার রেজিস্টার, সম্পদ ও হিসাব সংক্রান্ত নথিপত্র হালনাগাদ নিশ্চিত করা।
৬. কর্মী ব্যবস্থাপনা ও মূল্যায়ন
শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের উপস্থিতি, মুভমেন্ট ও কর্মসম্পাদন পর্যবেক্ষণ করা।
কর্মীদের দক্ষতা, সময়ানুবর্তিতা ও দায়িত্ব পালনের মান মূল্যায়ন করা।
প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা ও কর্মদক্ষতা উন্নয়নে সহায়তা করা।
৭. ব্যবসায়িক প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা
ঋণস্থিতি, সঞ্চয়, সদস্য বৃদ্ধি ও বকেয়া হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।
সম্ভাবনাময় এলাকায় নতুন সদস্য ও সমিতি বৃদ্ধির সুযোগ চিহ্নিত করা।
৮. রিপোর্টিং, কমপ্লায়েন্স ও ফলোআপ
শাখা পরিদর্শনের ফলাফল, সমস্যা ও ঝুঁকি সম্পর্কে নিয়মিত রিপোর্ট প্রদান করা।
প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা।
চিহ্নিত সমস্যা সমাধানে সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা ও ফলোআপ নিশ্চিত করা।
শাখার ঋণ কার্যক্রম, আর্থিক শৃঙ্খলা, সদস্যসেবা ও কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করা।
অভিজ্ঞতাঃ
মাইক্রোক্রেডিট/মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে ন্যূনতম ১০ – ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
এরিয়া/জোন/রিজিয়ন পর্যায়ে দায়িত্ব পালনের ৫-৮ অভিজ্ঞতা থাকতে হবে।
০৫–০৭ টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পরিকল্পনা, মনিটরিং ও মূল্যায়নে দক্ষ হতে হবে।
শাখা ব্যবস্থাপনা, ঋণ বিতরণ, কিস্তি আদায়, সঞ্চয় সংগ্রহ, সদস্য ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতাঃ
মাঠ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা ও সক্ষমতা থাকতে হবে।
শাখাগুলোর ঋণ আদায়, বকেয়া ও ঝুঁকিপূর্ণ ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
শাখার আয়-ব্যয়, হিসাব, ক্যাশ ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
MS Word, MS Excel এবং প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে।
অধীনস্থ কর্মীদের নেতৃত্ব, প্রশিক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানে সক্ষম হতে হবে।
প্রতিষ্ঠানের নীতিমালা, নির্দেশনা ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে কার্যক্রম পরিচালনায় সক্ষম হতে হবে।
প্রয়োজনে মাঠ পর্যায়ে ভ্রমণ ও নিয়মিত শাখা পরিদর্শনের মানসিকতা থাকতে হবে।
বৈধ মোটরসাইকেল সহ মোটরসাইকেল চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : আলোচনা স্বাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা:
প্রভিডেন্ট ফান্ড
মোবাইল বিল
বছরে ২ টি উৎসব বোনাস
সম্পূর্ণ ভর্তুকি মূল্যে দুপুরের খাবারের সুবিধা
জ্বালানি খরচ
কর্মক্ষেত্রঃ
· ঢাকা ও ফেনী জেলার সংস্থার নির্ধারিত এরিয়া এবং সংশ্লিষ্ট ০৫ - ০৭ টি শাখা।