Title: প্রকল্প ব্যবস্থাপক (কর্মী স্তর-৭.ক)
Company Name: Dushtha Shasthya Kendra (DSK)
Vacancy: 01
Age: 45 to 50 years
Job Location: Chattogram
Salary: Tk. 60000 (Monthly)
Experience:
অভিজ্ঞতা: বেসরকারী উন্নয়ন সংস্থা (NGO) তে ব্যবস্থাপনা পদে ওয়াস প্রকল্পে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রেডিমেড গার্মেন্টসে ওয়াস প্রকল্পে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে। চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাথে যোগাযোগ ও সমন্বয়ের পূর্ব অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে। ইংরেজীতে প্রতিবেদন প্রস্তুুতের পাশাপাশি কর্মী ব্যবস্থাপনা, টিম বিল্ডিং এর দক্ষতা থাকতে হবে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে Water Aid সমর্থিত Lindex এর অর্থায়নে Climate Resilient Action for Transformative, gender-sensitive and equitable WASH services for apparel workers and communities communities (CREATE) প্রকল্পে চট্টগ্রাম জেলায় নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে। প্রকল্পের মেয়াদকাল: ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৯ পর্যন্ত।
চাকরির বিবরণ – প্রকল্প ব্যবস্থাপক
প্রকল্প ব্যবস্থাপক অংশগ্রহণমূলক ওয়ার্ড ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট (PWVA) পরিচালনা এবং CREATE প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীল নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধায় প্রবেশাধিকার উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি তৈরি পোশাক (RMG) খাত, নিম্ন-আয়ের সম্প্রদায় (LICs), স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর সাথে সচেতনতা বৃদ্ধি, সম্প্রদায়ের মতামত অন্তর্ভুক্তকরণ এবং জলবায়ু সহনশীলতা উদ্যোগে অংশগ্রহণ বাড়ানোর জন্য কাজ করবেন । এছাড়া তিনি প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং প্রকল্প সমাপ্তির পর সার্টিফিকেট (UNO/DC ক্লিয়ারেন্স ইত্যাদি) সংগ্রহের দায়িত্বও পালন করবেন।
প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ
প্রকল্পের উদ্দেশ্য ও দাতার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাজের পরিকল্পনা ও সময়সূচি তৈরি ও বাস্তবায়ন।
কার্যক্রম পরিচালনা ও অগ্রগতি পর্যবেক্ষণ করে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
প্রকল্প কার্যক্রম সমন্বয় ও ব্যবস্থাপনা, যার মধ্যে ক্রয়, স্টেকহোল্ডার সম্পৃক্ততা এবং মনিটরিং ও মূল্যায়ন অন্তর্ভুক্ত।
সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন তত্ত্বাবধান।
পরিকল্পনা ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া সহজতর করা এবং অর্থ বিতরণ তদারকি।
বাজেট ও ব্যয় পর্যবেক্ষণ করে নীতিমালা অনুযায়ী প্রতিক্রিয়া প্রদান।
প্রকল্প অগ্রগতি ও ফলাফল বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রস্তুত করা।
স্টেকহোল্ডার সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধি
LIC বাসিন্দা, RMG, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য কর্তৃপক্ষের সাথে সহযোগিতা ও স্টেকহোল্ডার ম্যাপিং।
LIC সম্প্রদায়ের বিশেষ করে নারীদের সাথে সংলাপ ও অংশগ্রহণ নিশ্চিত করে তাদের জলবায়ু ঝুঁকি বোঝা।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও তৈরি পোশাক (RMG) খাতকে সক্ষম করা যাতে তারা CREATE প্রকল্পের বিনিয়োগের মাধ্যমে বিদ্যমান WASH অবকাঠামো উন্নয়নকে মূল্যায়ন করতে পারে।
তথ্য সংগ্রহ ও মূল্যায়ন
দাতা সংস্থার সাথে পরামর্শ করে প্রশ্নপত্র তৈরি করে ওয়ার্ড ভানরেবিলিটি ঝুঁকি ও WASH প্রয়োজনীয়তা সম্পর্কিত তথ্য সংগ্রহ।
স্থানীয় পর্যায়ের অভিযোজন উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন।
স্থানীয় পর্যায়ের অভিযোজন নির্দেশিকা, কাঠামো ও টুলস উন্নয়নে অবদান রাখা।
সফল অভিযোজন উদ্যোগের কেস স্টাডি নথিভুক্ত করা।
বেতন সর্বসাকুল্যে মাসিক ৬০,০০০/-।
অন্যান্য সুবিধাদি: দুইটি উৎসব ভাতা, প্রকৃত যাতায়াত ভাতা এবং মোবাইল ভাতা প্রযোজ্য হবে।