Title: প্রকল্প ব্যবস্থাপক (কর্মী স্তর-৭.ক)
Company Name: Dushtha Shasthya Kendra (DSK)
Vacancy: 01
Age: 40 to 45 years
Job Location: Cox`s Bazar (Ukhia)
Salary: Tk. 100114 (Monthly)
Experience:
অভিজ্ঞতা : বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কাজে ৫-৭ বছরের অভিজ্ঞতাসহ ব্যবস্থাপনা পর্যায়ে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জনস্বাস্থ্য বিশেষ করে পানি ও পয়ঃনিষ্কাশন সম্পর্কিত ব্যবস্থাপনা কাজে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বেসরকারী অফিসের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করার (RRC, CIC and DC Office) দক্ষতাকে অগ্রাধিকার দেয়া হবে। উন্নয়ন ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। কম্পিউটার পরিচালনা এবং ইংরেজীতে প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে IOM সমর্থিত Provision of Comprehensive WASH services for the Rohingya refugees living in Cox’s Bazar, Bangaldesh (IOM-WASH) প্রকল্পে নিম্মে উল্লেখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।
দায়িত্ব ও কর্তব্য (সংক্ষিপ্ত)
প্রকল্প প্রস্তাব অনুযায়ী কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা বসবাসকারী ক্যাম্পে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করা;
প্রকল্পের মাসিক কর্মপরিকল্পনা তৈরী করা ও সে অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হওয়া;
প্রকল্পের উন্নয়নের জন্য নিয়মিতভাবে সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শন করা;
প্রকল্পের সকল কর্মীর কাজ তদারকি করা; প্রয়োজনীয় ফাইল/কাগজপত্র সংরক্ষণ করা;
প্রকল্পের সকল খরচ সংস্থার আর্থিক নীতিমালা অনুযায়ী যাতে পরিচালিত হয়, তা নিশ্চিত করা;
প্রকল্পের বিভিন্ন উপকরণ ক্রয়ের জন্য প্রযোজ্য ক্ষেত্রে দরপত্র সংগ্রহ করা; ডিএসকে এবং প্রকল্পের ক্রয় নীতিমালা অনুযায়ী ক্রয় নিশ্চিত করা;
ক্রয়কৃত মালের গুণগতমান নিশ্চত এবং রক্ষণাবেক্ষণ যথাযথভাবে হচ্ছে কিনা তা তদারকী করা;
প্রধান কার্যালয় ও দাতা সংস্থার সাথে নিয়মিত সাথে যোগাযোগ ও সমন্বয়ে কাজ করা;
কার্যক্রমের অগ্রগতি ও আর্থিক প্রতিবেদন তৈরী করে কর্তৃপক্ষের নিকট যথাসময়ে জমা দেয়া এবং প্রকল্পের প্রয়োজনে যে কোন ধরনের প্রতিবেদন তৈরী করা;
প্রকল্পের উন্নয়নের জন্য নিয়মিতভাবে সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শন ও প্রাপ্ত তথ্য মাসিক সভায় পর্যালোচনা করা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা;
নিয়মিত মাঠ পরিদর্শন করা, সমস্যা চিহ্নিত করা, ঊর্ধ্বতনের সাথে আলোচনা করে সমাধানে উদ্যোগ গ্রহণ করা;
মাসিক সভায় অংশগ্রহণ করা, মাস শেষে মাঠ পর্যায়ের কার্যক্রম প্রতিবেদন প্রস্তুত করা;
সংশ্লিষ্ট উপজেলা, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ ও সমন্বয়ে কাজ করা।