Title: প্রকল্প প্রকৌশলী (EEE) (কর্মী স্তর-০৮.ক)
Company Name: Dushtha Shasthya Kendra (DSK)
Vacancy: 01
Age: 35 to 40 years
Job Location: Cox`s Bazar (Ukhia)
Salary: Tk. 75000 (Monthly)
Experience:
অভিজ্ঞতা:
এনজিওতে জরুরি ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পে সোলার সিস্টেমে ওয়াশ স্থাপনা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সোলার সিস্টেমে WASH স্থাপনার ড্রইং ডিজাইন বিওকিউ, সোলার সিস্টেম ড্রয়িং Electrical ড্রয়িং ডিজাইন এবং এর বিওকিউ প্রস্তুত করার অভিজ্ঞতা থাকতে হবে।
WASH প্রকল্প বাস্তবায়ন ও সমন্বয় এবং উন্নয়ন কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
WASH প্রকল্প উন্নয়ন কাজের প্রশিক্ষণ এবং AutoCAD পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
সকলপ্রকার সোলার Electro সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (Solar O&M) বিষয়ে অভিজ্ঞত থাকতে হবে।
সোলার সিস্টেম, Electrical কাজের ডিজাইন এবং উভয় কাজের Load Calculation এ অভিজ্ঞতা থাকতে হবে।
সোলার বিদ্যুৎ ব্যবস্থা নিয়মিত পরিচালনা (Regular Operating of Solar Power Systems) বিষয়ে দক্ষতা।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে UNICEF সমর্থিত ইউনিসেফ ওয়াস রোহিঙ্গা প্রকল্পে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ক্যাম্প-২২ এ নিম্মলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ করবে। প্রকল্পের মেয়াদ ২৮শে ফেব্রুয়ারী ২০২৭ পর্যন্ত, দাতা সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রকল্পের মেয়াদ বর্ধিত হবে।
দায়িত্ব ও কর্তব্য:
ক্যাম্প পর্যায়ে সকল ওয়াশ সুবিধা এবং পরিষেবার কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়াশ সুবিধাগুলির নিয়মিত পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করন এবং দৈনন্দিন কার্যক্রম এর রেকর্ড রাখা এবং নিয়মিত প্রতিবেদন প্রস্তুত করা। নির্ধারিত এলাকায় যথাযথ ওয়াশ পরিষেবা নিশ্চিত করে প্রকল্প দলকে সহায়তা করা।
প্রতিনিয়ত সোলার Electro সিস্টেম প্রযুক্তি সর্ম্পকিত বিষয়ে আপডেট থাকতে হবে এবং এই বিষয়ে প্রকল্প ব্যবস্থাপনাকে আপডেট রাখতে হবে।
ক্যাম্প পর্যায়ে সকল প্রকৌশলীদের সাথে আলোচনা করে সকল স্থাপনার নকশা, প্রাক্কলিত ব্যয় এবং স্থাপনার কারিগরী নির্দেশিকা প্রণয়ন করা এবং সে অনুযায়ী মাঠ পর্যায়ে গুণগত মান বজায় রেখে কাজ বাস্তবায়ন হচ্ছে কি’না তার যাচাই করা।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী রোহিঙ্গা বসবাসকারী ক্যাম্পে বাস্তবায়িত ওয়াস সংক্রান্ত বিভিন্ন স্থাপনার নকশা ও বাজেট প্রস্তুত করা।
মাসিক কর্মপরিকল্পনা তৈরি করা ও সে অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হওয়া।
প্রকল্প সমূহের বিভিন্ন ধরনের স্থাপনার কারিগরি দিক বিবেচনায় ডিজাইন ও ড্রইং এর উন্নয়নে কাজ করা।
মাঠ পর্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ, সরবরাহকৃত উপকরণের গুণগতমান, পরিমাণ, নির্মান কৌশল এবং অগ্রগতি বিষয়ে প্রকৌশলীদের সাথে আলোচনা ও সহযোগিতা করা।
প্রকল্প ব্যবস্থাপক এবং প্রকৌশলী টীমকে প্রকল্প পরিকল্পনা এবং সিডিউল উন্নয়নে সহযোগিতা করা।
মাঠ পর্যায় থেকে প্রাপ্ত সমস্যা, প্রতিবন্ধকতা ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সাথে আলোচনা করা এবং উপযুক্ত সমাধান দেয়া।
প্রকল্পের লগফ্রেম ও পরিবীক্ষণ পরিকল্পনা অনুযায়ী প্রকল্প কাজের গুণগতমান উন্নয়ন করা এবং সংখ্যাগত অর্জন নিশ্চিত করা।
ওয়াশ সর্ম্পকিত নির্মান কাজের পূর্বে প্রকৌশলীর মাধ্যমে সাইট জরীপ, মূল্যায়ন এবং তত্বাবধান করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।
সকল স্থাপনার জিপিএস নিশ্চিত করা এবং ডিএসকের ওয়েবসাইটে তা যুক্ত করা।
রিসার্চ মূলক কাজ এবং এফ এস এম, পাইপ নেটওয়্যার্কিং, ওয়াটার নেটওয়্যার্কিং, এম আর এফ, এস টি এস এবং অন্য যে কোন গুরুত্বপূর্ন স্থাপনার কাজ সমূহের জন্য বিশদভাবে কর্ম পরিকল্পনা প্রনয়ন করা এবং উক্ত কাজ প্রত্যক্ষভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার উদ্যোগ গ্রহন করা।
ওয়াশ সংক্রান্ত বিভিন্ন ডকুমেণ্টেশন প্রস্তুত করা এবং তা প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা।
প্রকল্পের বিভিন্ন ধরনের কাজের Power point presentation (PPT) প্রস্তুত এবং তা উপস্থাপন করা
CiC, ISCG, WASH Sector, DPHE, UNO, Donors ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যোগোযোগ করা এবং ডিএসকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
প্রকল্পে ব্যবস্থাপনার দেয়া প্রকল্পের উন্নয়নে সকল কাজ করা।
বেতন: সর্বসাকুল্যে মাসিক ৭৫,০০০/-, এছাড়া মোবাইল ভাতা ৯০০/- প্রযোজ্য হবে; বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে।