কর্মসূচি কর্মকর্তা (শাখা ব্যবস্থাপক)

Job Description

Title: কর্মসূচি কর্মকর্তা (শাখা ব্যবস্থাপক)

Company Name: Centre for Community Development Assistance (CCDA)

Vacancy: --

Age: At most 40 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 10000 - 10000 (Monthly)

Experience:

  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-10-08

Application Deadline: 2026-10-24

Education:
    • Masters
  • কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ ২.৫০ এর কম গ্রহণযোগ্য নয়।



Requirements:
  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required: Hard Working,Organized and Disciplined

Additional Requirements:
  • Age At most 40 years
  • অধিক যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

  • এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ পার্টনার যেকোন ক্ষুদ্র-অর্থায়নকারী প্রতিষ্ঠানে ০৫ বছরের অভিজ্ঞতাসহ শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ০৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • প্রার্থীদের কর্ম-সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রতিবেদন লেখার দক্ষতা থাকা বাধ্যতামূলক।

  • প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, আদর্শবান ও সৎ চরিত্রের অধিকারী এবং কর্তব্য পালনে দায়িত্ববোধসম্পন্ন হতে হবে ।

  • গ্রাম/প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে বা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে ।

  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে ।কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার এবং মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

  • মোটর সাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং আগ্রহী প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।



Responsibilities & Context:

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং : ০১০৩২-০১৭৮৮-০০২৪৫), পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক এবং দাতা সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত জাতীয় পর্যায়ের একটি দরিদ্র বান্ধব, অরাজনৈতিক এবং অলাভজনক উন্নয়ন সংস্থা । সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে উল্লিখিত পদে সৎ, যোগ্য ও পরিশ্রমী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ।

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং : ০১০৩২-০১৭৮৮-০০২৪৫), পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক এবং দাতা সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত জাতীয় পর্যায়ের একটি দরিদ্র বান্ধব, অরাজনৈতিক এবং অলাভজনক উন্নয়ন সংস্থা । সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে উল্লিখিত পদে সৎ, যোগ্য ও পরিশ্রমী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ।

১. শাখার সার্বিক ব্যবস্থাপনা

  • শাখার দৈনন্দিন কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা ও তদারকি করা।

  • প্রতিষ্ঠানের নীতিমালা, নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।

  • শাখার কার্যক্রমের জন্য বার্ষিক/মাসিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

২. ঋণ কার্যক্রম পরিচালনা

  • ঋণ বিতরণ, আদায়, সঞ্চয় সংগ্রহ ও ঋণ ব্যবস্থাপনা তদারকি করা।

  • শাখার ঋণ পোর্টফোলিও, সদস্য সংখ্যা ও ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।

  • ঋণগ্রহীতার ঋণযোগ্যতা যাচাই ও ঋণ প্রস্তাব পর্যালোচনা করা।

  • বকেয়া ও ঝুঁকিপূর্ণ ঋণ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

  • ঋণ আদায় ও পোর্টফোলিও গুণগত মান

  • নিয়মিত ঋণ আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা।

  • ঝুঁকিপূর্ণ ঋণ নিয়মিত পর্যবেক্ষণ করা।

  • খেলাপি ঋণ আদায়ে কার্যকর কৌশল গ্রহণ ও মাঠকর্মীদের নির্দেশনা প্রদান করা।

  • ঋণগ্রহীতাদের ব্যবসা ও আর্থিক সক্ষমতা পর্যবেক্ষণ করা।

৪. জনবল ব্যবস্থাপনা

  • শাখার কর্মকর্তা-কর্মচারীদের কাজ বণ্টন ও দায়িত্ব নির্ধারণ করা।

  • কর্মীদের কার্যসম্পাদন নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা।

  • কর্মীদের কার্যসম্পাদন নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা।

  • কর্মীদের শৃঙ্খলা, উপস্থিতি, আচরণ ও পেশাগত দক্ষতা নিশ্চিত করা।

৫. সঞ্চয় ও সদস্য ব্যবস্থাপনা

  • সদস্য সংগ্রহ ও ধরে রাখার কার্যক্রম তদারকি করা।

  • সঞ্চয় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।

  • সদস্যদের অভিযোগ, সমস্যা ও সেবা-সংক্রান্ত বিষয় দ্রুত সমাধান করা।

  • সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

৬. হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা

  • শাখার নগদ অর্থ, ব্যাংক হিসাব ও অন্যান্য আর্থিক লেনদেন তদারকি করা।

  • আর্থিক নীতিমালা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা।

  • অনিয়ম, জালিয়াতি বা আর্থিক ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

৭. MIS ও রিপোর্টিং

  • শাখার দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট পর্যালোচনা করা।

  • তথ্যের যথার্থতা ও সময়মতো রিপোর্ট প্রেরণ নিশ্চিত করা।

৮. তদারকি ও মাঠ পরিদর্শন

  • নিয়মিত কেন্দ্র/সমিতি, সদস্য ও ঋণগ্রহীতাদের কার্যক্রম পরিদর্শন করা।

  • মাঠকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া।

  • ঋণের সঠিক ব্যবহার ও সদস্যদের ব্যবসায়িক কার্যক্রম যাচাই করা।

৯. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স

  • প্রতিষ্ঠানের নীতিমালা, নির্দেশনা এবং প্রযোজ্য আইন-কানুন অনুসরণ নিশ্চিত করা।

  • Internal Audit ও External Audit-এর পর্যবেক্ষণ বাস্তবায়ন করা।

  • শাখায় অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও অপব্যবহার প্রতিরোধ করা।



Job Other Benifits:
  • T/A,Provident fund,Mobile bill,Weekly 2 holidays,Gratuity
  • Lunch Facilities: Partially Subsidize
  • Salary Review: Yearly
  • Festival Bonus: 2
  • বেতন-ভাতাদি:

    যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে।

    অন্যান্য সুবিধাদি:

    • শাখা পর্যায়ে বিনামূল্যে একক আবাসন সুবিধা সহ চাকুরি স্থায়ীকরণের পরে নিচের সুবিধাসমূহ প্রাপ্য হবেন:

    • বার্ষিক বেতন বৃদ্ধি।

    • উৎসব বোনাস (বছরে ২ টি) ও বৈশাখী ভাতা।

    • প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (নীতিমালা অনুযায়ী প্রতিপূর্ণ বছর চাকুরির জন্য সর্বশেষ মূল বেতনের সর্বোচ্চ ৪ গুণ) ও কর্মী কল্যাণ তহবিল।

    • লাঞ্চ ভাতা, মোবাইল বিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে )/ভ্রমণ ভাতা।

    • চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা।সন্তানদের জন্য শিক্ষা ভাতা। সংস্থার নীতিমালা অনুযায়ী বাই-সাইকেল/মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs