টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব)

Padakhep Manabik Unnayan Kendra

  • Anywhere in Bangladesh
  • None
  • পদ: ১১০
  • ১৮ মিনিট আগে
  • ৫ ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: শনিবার ৫ই ডিসেম্বর ২০২৬

Education

  • যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর পাস।

  • শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ মাত্রার স্কেলে ২.৫০ এবং ৪ মাত্রার স্কেলে ২.২৫ থাকতে হবে।

  • উল্লেখ্য, নিয়মিত অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের উক্ত পদে চাকরির আবেদন করার প্রয়োজন নেই।

Additional Requirements

  • Age 24 to 32 years
  • কম্পিউটারে এম.এস অফিস বিষয়ক কাজ জানা আবশ্যক।

  • মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে।

  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে চাকরি নিয়মিতকরণ ও বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

Responsibilities & Context

পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা, ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সক্ষমতা উন্নয়ন, অর্থায়ন সহযোগিতা এবং বাজার সংযোগ-এই সমন্বিত উন্নয়ন কৌশল (HDA) এর মাধ্যমে সংস্থাটি ১ কোটিরও বেশি উপকারভোগীর জীবনমানের পরিবর্তন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৪০ বছরের পরিবর্তনের ঐতিহ্য নিয়ে, পদক্ষেপ এর রয়েছে ৭৫০টিরও বেশি অফিসের একটি নেটওয়ার্ক এবং ১১,০০০ এর বেশি কর্মীর একটি পরিবার। পদক্ষেপ এ রয়েছে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
কর্মস্থল: পদক্ষেপ-এর ব্রাঞ্চ অফিসসমূহ (বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে)
দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ: ব্রাঞ্চের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলি যেমন: ভাউচিং, ব্যাংকিং, রিপোর্টিং, বাজেটিং, ব্যালেন্সিং, ডিসিআর, ক্যাশবুক ও জেনারেল লেজার মেইনটেইন, ট্যাক্স-ভ্যাট, তহবিল ব্যবস্থাপনা, স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা।

Job Other Benifits

    • প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক ১৫,০০০/- টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। সফলভাবে ৩ মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে ৩ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিলসহ) ২৯,৬৫০/- টাকা, যা চাকরি নিয়মিতকরণের পর (লাঞ্চভাতা, মোবাইল বিল ও সিপিএফসহ) ৩৫,৪৮৪/- টাকা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান/নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন, উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং গ্রুপ ইনস্যুরেন্স এর আওতায় প্রযোজ্য সুবিধা প্রাপ্য হবেন।

    • এছাড়া চাকরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরম্যান্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রাচুইটি, সিপিএফ, সাপ্তাহিক ২ দিন ছুটি, স্ববেতনে ৬ মাস মাতৃত্বজনিত ছুটি, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, পদোন্নতি, পুরুষ কর্মীদের আবাসন সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতাসহ অন্যান্য সুবিধা নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।

Age

24 to 32 years

Gender

Both Male and Female can apply

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: শনিবার ৫ই ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS

Similar Jobs

টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন