Title: ক্রেডিট অফিসার
Company Name: Palli Shishu Foundation of Bangladesh (PSF)
Vacancy: 50
Age: At most 36 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 25000 (Monthly)
Experience:
Published: 2026-09-27
Application Deadline: 2026-10-27
Education:
পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)-জাতীয় পর্যায়ের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দরিদ্র জনসাধারণের জীবনমান, স্বাস্থ্য সেবা ও আর্থ সামাজিক উন্নয়নে ১৯৭৬ সাল থেকে পিএসএফ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থার এমআরএ সনদ নংঃ ০০২০৮-০৫১১৫-০০৩৩১।
ইহা ছাড়া এটি একটি পিকেএসএফ এর সহযোগী সংস্থা (পিও নং-১৬১)।
সংস্থার ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবেঃ
০৬ মাস শিক্ষানবীশকালীন সময় সর্বসাকূল্যে মাসিক বেতন-২৫,০০০/- টাকা স্থায়ী হলে স্কেল অনুযায়ী মাসিক বেতন হবেঃ ৩৫,৭২০/- টাকা।
সংস্থার প্রদত্ত সুযোগ-সুবিধাঃ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, মোবাইল বিল, মূল বেতনের সমপরিমাণ বছরে ০২টি উৎসব ভাতা এবং ২৫% বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল, মোটরসাইকেল জ্বালানী বিল, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক প্রভৃতি সুযোগ সুবিধা রয়েছে।