টেকনিশিয়ান (কর্মী স্তর-৯)

Job Description

Title: টেকনিশিয়ান (কর্মী স্তর-৯)

Company Name: Dushtha Shasthya Kendra (DSK)

Vacancy: 01

Age: At most 45 years

Job Location: Bagerhat

Salary: Tk. 30000 (Monthly)

Experience:

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Micro-Credit


Published: 2026-10-07

Application Deadline: 2026-10-20

Education:
    • Secondary
    • Higher Secondary

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি বাংলাদেশ শিক্ষা বোর্ড / এসএসসি ভোকেশনাল বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড / সমমান



Requirements:
  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Micro-Credit


Skills Required:

Additional Requirements:
  • Age At most 45 years

অভিজ্ঞতা: প্রকল্প সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা আবশ্যক ।বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানি, ওয়াশ অথবা জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।স্থানীয় জনগোষ্ঠী পর্যায়ে প্রকল্প অথবা প্রোগ্রামে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে । প্রকল্পের প্রত্যন্ত এলাকাসমূহ ভ্রমনের মানসিকতা থাকতে হবে।



Responsibilities & Context:

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ডিএসকে দাতা সংস্থা PKSF এর অর্থায়নে Access to Safe Drinking Water for Climate-Vulnerable Coastal Communities through Solar-Generated RO Water Treatment Facilities (Safe Water Project) প্রকল্পের নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।  প্রকল্পের মেয়াদকাল : ১ বছর ( কর্মদক্ষতা ও প্রকল্পের মেয়াদের ভিত্তিতে চুক্তি নবায়নযোগ্য)

দায়িত্ব ও কর্তব্য : 

  • কমিউনিটি গ্রুপগুলোর মাসিক সভা আয়োজন ও পরিচালনা করা এবং সভায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ, অভিযোজন কৌশল এবং প্রকল্প কার্যক্রম নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় নিশ্চিত করা।

  • কমিউনিটি গ্রুপসমূহের সঙ্গে সমন্বয় করে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এর মধ্যে RO প্ল্যান্ট স্থাপন, নিরাপদ পানি বিতরণ এবং জীবিকায়ন সহায়তা কার্যক্রমের জন্য উপযুক্ত উপকারভোগী ও অংশগ্রহণকারী চিহ্নিত করা।

  • উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিশ্চিত করা; বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার ও বিশেষ গুরুত্ব দিয়ে উপকারভোগী নির্বাচন করা।

  • অনুমোদিত কর্মপরিকল্পনা, নির্ধারিত সময়সীমা ও কারিগরি নির্দেশনা অনুযায়ী প্রকল্পের দৈনন্দিন মাঠপর্যায়ের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকি ও পর্যবেক্ষণ করা।

  • RO প্ল্যান্টের সুষ্ঠু স্থাপন, চালুকরণ (Commissioning) ও পরিচালনা নিশ্চিত করতে টেকনিক্যাল অফিসার (ইঞ্জিনিয়ারিং)-এর সঙ্গে সমন্বয় করে সহায়তা প্রদান করা।

  • RO প্ল্যান্টের পানি বিক্রয় এবং রাজস্ব আয় বৃদ্ধি করে প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রমে সহায়তা করা ।

  • কমিউনিটির মধ্যে জলবায়ু-সহনশীল চর্চা, পানি সংরক্ষণ এবং টেকসই জীবিকায়নের পদ্ধতি গ্রহণ ও বাস্তবায়নে উৎসাহিত করা।

  • নিয়মিত প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং মাঠপর্যায়ে কমিউনিটির জনমিতিক তথ্য, জীবিকাব্যবস্থা, জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা ও উপলব্ধি এবং প্রকল্পের প্রভাবসংক্রান্ত তথ্য সংগ্রহ করা।

  • কমিউনিটি সম্পৃক্ততা কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া এবং মাঠপর্যায়ের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রস্তুত  করা।

  • জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিবেদন প্রণয়নের জন্য প্রকল্প বাস্তবায়নকালে অর্জিত সাফল্যের কাহিনি, শিক্ষণীয় বিষয় এবং সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ নিয়মিতভাবে নথিভুক্ত করা।

  • প্রকল্পের পর্যবেক্ষণ, মূল্যায়ন ও লার্নিং (MEAL) কার্যক্রমের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন ও প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।

  • পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের জন্য মাঠপর্যায়ের সকল প্রতিবেদন টেকনিক্যাল অফিসার (ইঞ্জিনিয়ারিং)-এর নিকট যথাসময়ে দাখিল করা।

  • প্রকল্পের ফোকাল পারসন, টেকনিক্যাল অফিসার (ইঞ্জিনিয়ারিং) এবং PKSF-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (PMU)-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় সাধন করা।

  • পানি ব্যবহারকারী দল ও অপারেটরদের জন্য মাঠপর্যায়ে প্রকল্পের উদ্দেশ্য, নিরাপদ পানি ব্যবহারের অভ্যাস, পানি সরবরাহ ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন পরিচালনা করা।

  • মাঠপর্যায়ের সকল কার্যক্রমে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা নীতিমালা (Environmental and Social Safeguards) যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করা।

  • PKSF এবং PO ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী প্রকল্পের ফোকাল পারসন কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।



Job Other Benifits:
    বেতন : সর্বসাকুল্যে মাসিক ৩০,০০০/- (ট্যাক্স  ও অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধাসহ) । 


Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs