Title: ইউনিয়ন কোঅর্ডিনেটর
Company Name: Association of Voluntary Actions for Society (AVAS)
Vacancy: 6
Age: 25 to 45 years
Job Location: Patuakhali (Kalapara)
Salary: Tk. 15000 - 17000 (Monthly)
Experience:
অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা:
ভালো যোগাযোগ, দল পরিচালনা এবং কমিউনিটি মোবিলাইজেশন দক্ষতা।
জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে কাজের অভিজ্ঞতা এবং প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কাজ করার সক্ষমতা।
কলাপাড়া/পটুয়াখালীর স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে ভালো জ্ঞান।
কর্মএলাকার ইউনিয়নে বা নিকটবর্তী এলাকায় বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রত্যন্ত ও উপকূলীয় এলাকায় নিয়মিত মাঠপর্যায়ে কাজ এবং জরুরি পরিস্থিতিতেও মাঠে যাওয়ার মানসিকতা থাকতে হবে।
MS Word/Excel-এর মৌলিক জ্ঞান এবং বাংলায় প্রতিবেদন লেখার সক্ষমতা; মৌলিক ইংরেজি জ্ঞান অগ্রাধিকারযোগ্য।
মোটরসাইকেল চালাতে পারা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
AVAS-এর Safeguarding, PSEAH, Anti-Fraud এবং Code of Conduct নীতিমালা অনুসরণের প্রতি দৃঢ় অঙ্গীকার থাকতে হবে।
প্রকল্পের প্রেক্ষাপট:
Association of Voluntary Actions for Society (AVAS) বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে আসছে। Christian Aid-এর সহায়তায় AVAS পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চার বছর মেয়াদি দুটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
১. Climate Resilience, Livelihoods and Local Governance Project
(Climate Resilient Signature Programme - ৪৮ মাস)
এই প্রকল্পটি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ, ধুলাসার, লতাচাপলী ও ডালবুগঞ্জ ইউনিয়নে বাস্তবায়িত হবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু-সহনশীল জীবিকা, আগাম কার্যক্রম ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা, নারীনেতৃত্বাধীন অর্থনৈতিক দল এবং নারীদের, ক্ষুদ্র কৃষক, মৎস্যজীবী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সুশাসন জোরদার করা।
২. Transforming Women's Economic Lives in Kalapara
(Women Transforming Economies Programme – ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ জুলাই ২০৩০)
এই প্রকল্পটি মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের মাছের আড়ত (Arat) অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত নারী ও কিশোরীদের নিয়ে কাজ করবে। প্রকল্পের প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে মর্যাদাপূর্ণ জীবিকা, শোভন কর্মসংস্থান, Women's Economic Hub ও সঞ্চয় দল, ঝুঁকি মোকাবিলায় সাড়া প্রদানকারী সামাজিক সুরক্ষা এবং স্থানীয় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধি।
উল্লিখিত প্রকল্পসমূহের মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য AVAS ইউনিয়ন ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগ করছে।
প্রধান দায়িত্বসমূহ
নির্ধারিত ইউনিয়নে প্রকল্পের কর্মপরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন করা; যেমন-ইভেন্ট, কমিউনিটি মিটিং, সচেতনতামূলক সভা ও সেশন আয়োজন করা।
প্রকল্পের নির্ধারিত নির্বাচন মানদণ্ড অনুযায়ী অংশগ্রহণকারী চিহ্নিত ও নিবন্ধন করা। বিশেষভাবে নারী, কিশোরী, নারীপ্রধান পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া।
কমিউনিটি গ্রুপ গঠন, সহায়তা ও নিয়মিত ফলোআপ করা; যেমন-নারীনেতৃত্বাধীন উৎপাদক ও সঞ্চয় দল, Women's Economic Hub এবং কমিউনিটি ডায়ালগ ফোরাম।
জলবায়ু-সহনশীল জীবিকা, আর্থিক সাক্ষরতা, ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী কার্যক্রম আয়োজন ও সহায়তা করা।
আগাম সতর্কীকরণ তথ্য প্রচার, প্রস্তুতি পরিকল্পনা এবং জরুরি সেবা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করা।
মাছের আড়তের মালিক, মালিক সমিতি, ইউনিয়ন পরিষদ, উপজেলা পর্যায়ের সরকারি বিভাগ এবং অন্যান্য স্থানীয় অংশীজনদের সঙ্গে সংলাপ ও সভা আয়োজনে সহায়তা করা।
প্রকল্পের অংশগ্রহণকারী ও গ্রুপগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং গ্রুপের তহবিল ব্যবস্থাপনা ও সঞ্চয় কার্যক্রমে সহায়তা করা; প্রযোজ্য ক্ষেত্রে Revolving Fund ব্যবস্থাপনায় সহায়তা করা।
প্রকল্পের সহায়তা/উপকরণ বিতরণে সহযোগিতা এবং বিতরণ-পরবর্তী পর্যবেক্ষণ ও অংশগ্রহণকারী যাচাই কার্যক্রমে সহায়তা করা।
মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, উপস্থিতি তালিকা ও গ্রুপের রেকর্ড সংরক্ষণ এবং সময়মতো প্রজেক্ট কো-অর্ডিনেটরের কাছে কার্যক্রমের প্রতিবেদন ও কেস স্টোরি জমা দেওয়া।
Community Feedback and Complaint Mechanism (CRM) কার্যকর ও প্রচার করা এবং কোনো অভিযোগ বা Safeguarding Concern পাওয়া গেলে যথাযথ চ্যানেলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা।
Baseline Survey, Monitoring Visit এবং Evaluation কার্যক্রমে প্রজেক্ট কো-অর্ডিনেটর ও MEAL Officer-কে সহযোগিতা করা।
সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, নারী ও জেন্ডার স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/অনার্স ডিগ্রি।
কৃষিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে শক্তিশালী মাঠপর্যায়ের অভিজ্ঞতা রয়েছে-এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা
উন্নয়ন প্রকল্পে মাঠপর্যায়ে কমপক্ষে ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; বিশেষত জীবিকা উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু অভিযোজন অথবা কমিউনিটি মোবিলাইজেশনে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
শক্তিশালী স্থানীয় জ্ঞান ও কমিউনিটি সম্পৃক্ততার দক্ষতা রয়েছে-এমন ফ্রেশ গ্র্যাজুয়েটদেরও বিবেচনা করা যেতে পারে।
অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা
ভালো যোগাযোগ, দল পরিচালনা এবং কমিউনিটি মোবিলাইজেশন দক্ষতা।
জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে কাজের অভিজ্ঞতা এবং প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কাজ করার সক্ষমতা।
কলাপাড়া/পটুয়াখালীর স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে ভালো জ্ঞান।
কর্মএলাকার ইউনিয়নে বা নিকটবর্তী এলাকায় বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রত্যন্ত ও উপকূলীয় এলাকায় নিয়মিত মাঠপর্যায়ে কাজ এবং জরুরি পরিস্থিতিতেও মাঠে যাওয়ার মানসিকতা থাকতে হবে।
MS Word/Excel-এর মৌলিক জ্ঞান এবং বাংলায় প্রতিবেদন লেখার সক্ষমতা; মৌলিক ইংরেজি জ্ঞান অগ্রাধিকারযোগ্য।
মোটরসাইকেল চালাতে পারা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
AVAS-এর Safeguarding, PSEAH, Anti-Fraud এবং Code of Conduct নীতিমালা অনুসরণের প্রতি দৃঢ় অঙ্গীকার থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন: মাসিক ১৫০০০-১৭০০০ টাকা
AVAS-এর নীতিমালা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাস।
AVAS-এর নীতিমালা অনুযায়ী স্থানীয় যাতায়াত/মাঠপর্যায়ের পরিবহন ব্যয়।
AVAS একটি সমান সুযোগ প্রদানকারী নিয়োগকারী প্রতিষ্ঠান। নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
AVAS যৌন শোষণ, যৌন নির্যাতন, হয়রানি, প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি অনুসরণ করে। নির্বাচিত প্রার্থীদের Reference ও Background Check সম্পন্ন করতে হবে এবং AVAS-এর Code of Conduct ও Safeguarding Policies-এ স্বাক্ষর করতে হবে।
The benefits will depend on the availability of donor funding.