Title: কাস্টমার সার্ভিস অফিসার
Company Name: সোনাপাহাড় ফার্মহাউস রিসোর্ট
Vacancy: 3
Age: At least 20 years
Job Location: Chattogram (Mirsharai)
Salary: Negotiable
Experience:
ক্ষুদ্র নৃগোষ্ঠীর যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: সোনাপাহাড় ফার্মহাউস রিসোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।
চাকরির ধরন: স্থায়ী ।
দায়িত্ব
অতিথিদের প্রবেশ ও প্রস্থান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।
অতিথিদের বিভিন্ন অনুসন্ধানে সহায়তা প্রদান করা।
ফ্রন্ট অফিসের সার্বিক কার্যক্রম তদারকি করা।
রিসেপশনে পেশাদার অতিথিসেবা নিশ্চিত করা।
অতিথিদের অভিযোগ সমাধানের ব্যবস্থা গ্রহণ করা।
ফ্রন্ট ডেস্ক কর্মীদের আতিথেয়তা সেবা ও পেশাদার আচরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।
কর্মীদের যোগাযোগ দক্ষতা ও অভিযোগ নিষ্পত্তির সক্ষমতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।
অতিথিদের বিশেষ অনুরোধ পূরণে রিজার্ভেশন টিমের সঙ্গে সমন্বয় করা।
অতিথিসেবা নিশ্চিত করতে হাউসকিপিং এবং ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা।
অতিথিদের মতামত ও পরামর্শ সংগ্রহ করা এবং গুরুত্বপূর্ণ অভিযোগ বা বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গ্রাহকসেবা-সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
অন্যান্য সুযোগ-সুবিধা
বিনা খরচে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে।