সহকারী শাখা ব্যবস্থাপক

Job Description

Title: সহকারী শাখা ব্যবস্থাপক

Company Name: Village Education Resource Center (VERC)

Vacancy: --

Age: At most 40 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 37950 (Monthly)

Experience:

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-07-02

Application Deadline: 2026-07-16

Education:
    • Bachelor/Honors
যে কোন বিষয় স্নাতক/ ডিগ্রী পাশ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

Requirements:
  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At most 40 years

Additional Job Requirements :·        

প্রার্থীকে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।মোটর সাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটারে দক্ষতা এবং রিপোর্ট লেখায় পারদর্শী হতে হবে।       

চুড়ান্তভাবে নির্বাচিতদেরকে যোগদানকালীন ১৫,০০০/- (পনের হাজার) টাকা ভার্ক প্রধান কার্যালয়ে জামানত হিসাবে জমা দিতে হবে, যা মুনফাসহ চূড়ান্ত হিসাব নিস্পত্তিকালীন ফেরত প্রদান করা হবে।    

চুড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা, প্রিভেনশন অফ সেক্সচুয়াল এক্সপ্লোয়েটেশন এন্ড এ্যাবিউস (পিএসইএ) নীতিমালা, জেন্ডার নীতিমালা  ও সংস্থার কোড অফ কন্ডাক্ট এর বিধি-বিধানের প্রতি ব্যক্তিগত ও কর্মজীবনে শ্রদ্ধাশীল, অনুসরণ এবং প্রতিপালন করতে হবে।        উল্লেখিত পদে আবেদনের জন্য নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও সমানভাবে যোগ্য।    

কর্তৃপক্ষ যে কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া আংশিক অথবা সম্পূর্ন বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন। প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আহবান করা হবে।        

নোটঃ অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।



Responsibilities & Context:

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর-০১২৭৫-০০৫২৩-০০০১৭। এছাড়াও সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজ কল্যাণ মন্ত্রাণালয়ের অধিনে নিবন্ধিত প্রতিষ্ঠান। যার সনদ নাম্বার পর্যায়ক্রমে -১৩৩ এবং ঢ-০২২৮২/৮৯। সংস্থার ঋণ কর্মসূচিতে জরুরী ভিত্তিতে সৎ, উদ্যোমী, পরিশ্রমী ও কর্মঠ জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নেলিখিত পদের জন্য আগ্রহী বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Job Description/Resposibilities:

১. যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে হাজিরা প্রদান করা এবং শাখার সকল কর্মীর উপস্থিতি নিশ্চিত করা।

২. দৈনিক কাজের পরিকল্পনা প্রণয়নে শাখা ব্যবস্থাপক/সহকারী পরিচালক/সিনিয়র সহকারী পরিচালককে সহায়তা করা এবং কর্মীদের দিক নির্দেশনা প্রদান করা।

৩. দৈনিক নূন্যতম ২টি সমিতি পরিদর্শন করা ও প্রতিটি সমিতির শতভাগ পাশবহি ব্যালেন্সিং করা এবং সে মোতাবেক রেজুলেশন খাতা ও পাশ বইয়ে স্বাক্ষর করা।

৪. প্রতিটি কর্মীর দৈনন্দিন কার্যক্রম নিয়মিত মনিটরিং করা এবং শৃঙ্খলা বজায় রেখে টিমওয়ার্কের মাধ্যমে শাখার সকল ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা।

৫. মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক লক্ষ্যমাত্রার পরিকল্পনা প্রণয়ন করা এবং তা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করা।

৬. সদস্য, কর্মী ও অফিসসহ সকল পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণে শাখা ব্যবস্থাপক/সহকারী পরিচালক/সিনিয়র সহকারী পরিচালককে অনতিবিলম্বে অবহিত করা এবং সমাধানের কার্যকর ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।

৭. নতুন সদস্য ভর্তি এবং কর্ম এলাকা সম্প্রসারণে কর্মীদের যথাযথ গাইডলাইন দেওয়া এবং অগ্রগতি তদারকিতে শাখা ব্যবস্থাপককে সহযোগিতা করা।

৮. প্রস্তাবিত ঋণ বিতরনের ক্ষেত্রে যথাযথভাবে ঋণী সদস্য ও প্রকল্প যাচাই করে ঋণ অনুমোদন অথবা অনুমোদনের জন্য সুপারিশ করা এবং যাচাইয়ের তথ্য যাচাই রেজিষ্টারে অন্তর্ভূক্ত করা।

৯. ঋণ বিতরণের সময় উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করা।

১০. বিতরনকৃত ঋণের পোষ্ট টেষ্ট করা এবং যাচাই রেজিষ্টারে তা অন্তর্ভূক্ত করা।

১১. বকেয়া নিয়ন্ত্রণ করা এবং বকেয়া সদস্য তালিকা অনুযায়ী নিয়মিত ফলোআপ করার মাধ্যমে তা আদায়ের কার্যকর ব্যবস্থা করা।

১২. কর্মীদের প্রতিদিনের আদায় তদারকি ও যাচাই করা।

১৩. শাখার তহবিলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং শাখার উৎপাদনশীলতার মান ও লাভজনকতা নিশ্চিত করা।

১৪. নিয়মিত বিল-ভাউচার, সদস্য ভর্তি ফরম, ঋণ আবেদন ও সদস্যদের প্রোফাইল ইত্যাদি যাচাই করা।

১৫. হিসাবরক্ষকের কাজ ও ব্যাংকিং কার্যক্রমে সহায়তা করা।

১৬. ঋণ বিতরণ ও সঞ্চয় ফেরতের যথার্থতা যাচাই করা।

১৭. সকল ধরনের ব্যয়সমুহের যথার্থতা যাচাই করা।

১৮. দুর্বল কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে শাখা পর্যায়ে নিয়মিত ওরিয়েনটেশন প্রদান করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশিক্ষনণর সুপারিশ করা।

১৯. সংস্থার ঋণ নীতিমালা, আর্থিক নীতিমালা, মানব সম্পদ নীতিমালাসহ সংস্থার অন্যান্য সকল নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা।

২০. কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং কর্মীদের অনৈতিক আচরণ বা দুর্নীতির বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা।

২১. শাখা পর্যায়ে অডিট, মনিটরিং বা কোন পরিদর্শক দলকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা।

২২. বাজেট ও বিজনেস প্ল্যানের আলোকে শাখার অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা।

২৩. শাখা ব্যবস্থাপকের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করা এবং সংস্থার প্রয়োজনে অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা।

২৪. যেকোন অনাকাংখিত উদ্ভুত পরিস্থিতি অনতিবিলম্বে প্রধান কার্যালয়ে জানানো।

২৫. উল্লেখিত দায়িত্ব ও কর্তব্য ছাড়াও সংস্থার স্বার্থে সহকারী শাখা ব্যবস্থাপক যে সময় অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করতে বাধ্য থাকবে।



Job Other Benifits:
    • ভার্ক বেতন কাঠামো অনুযায়ী মাসিক ৩৭,৯৫০/-( সাতত্রিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা প্রদান করা হবে। এছাড়াও সংস্থার নিয়মানুযায়ী ক্রেডিট ভাতা ও ফিল্ড ভাতা প্রদান করা হবে।

    • সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, মহার্ঘ ভাতা, পিএফ, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, স্টাফ কল্যান ও স্বাস্থ্য কল্যান তহবিল এর নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, সুদবিহীন হায়ার পারচেজে মোটরসাইকেলসহ রক্ষনাবেক্ষনের জন্য মাসিক ভাতা প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য সকল সুবিধাদি প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs