Title: ম্যানেজার
Company Name: Tazkiyah Women's Cooperative Society Ltd.
Vacancy: --
Age: 20 to 40 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
Published: 2026-05-24
Application Deadline: 2026-06-23
Education:
Requirements:
Skills Required:
Additional Requirements:
নিয়োগ বিজ্ঞপ্তি
তাযকিয়াহ মহিলা সমবায় সমিতি লিঃ একটি সদস্যভিত্তিক আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠান। সমিতির কার্যক্রম সম্প্রসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সমিতির প্রধান কার্যালয়ে ম্যানেজার পদে নিয়োগের জন্য নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে যোগ্য মহিলা প্রার্থী নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
মূল দায়িত্ব ও কর্তব্য:
১. প্রশাসনিক দায়িত্ব:
সমিতির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও তদারকি করাগ
পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা।
অফিস ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখা।
কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব বণ্টন, নেতৃত্ব, তদারকি ও কর্মদক্ষতা মূল্যায়ন করা।
প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নের বিষয়ে সুপারিশ প্রদান করা।
২. আর্থিক ব্যবস্থাপনা:
সমিতির আয়-ব্যয়, আর্থিক ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, বাজেট ও রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করা।
সদস্যদের আমানত, ঋণ ও অন্যান্য আর্থিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করা।
মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে পরিচালনা পরিষদের নিকট উপস্থাপন করা।
ব্যাংক হিসাব ও অন্যান্য বিনিয়োগ পরিচালনা এবং নগদ অর্থের নিরাপত্তা নিশ্চিত করা।
আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রাখা।
৩. ঋণ ও আমানত কার্যক্রম:
ঋণ আবেদন যাচাই, সুপারিশ ও অনুমোদন প্রক্রিয়া বাস্তবায়ন করা। ঋণ আদায় ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
সদস্যদের সঞ্চয় ও আমানত বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা। আর্থিক সেবাসমূহ সদস্যবান্ধব ও টেকসইভাবে পরিচালনা করা।
৪. আইন, নীতি ও কমপ্লায়েন্স:
সমবায় আইন, বিধিমালা, গঠনতন্ত্র ও উপবিধি মেনে কার্যক্রম নিশ্চিত করা।
সভা, রিপোর্ট, নিরীক্ষা, পরিদর্শন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন করা।
সকল রেজিস্টার, দলিলপত্র ও অফিস নথি সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
মানি লন্ডারিং ও আর্থিক অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৫. সভা ও প্রতিবেদন:
পরিচালনা পরিষদের সভার কার্যপত্র, প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করা।
সাধারণ সভা, বিশেষ সভা ও কমিটির সভা আয়োজন ও সমন্বয় করা।
সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন প্রদান করা।
৬. সদস্য সেবা ও সম্পর্ক উন্নয়ন:
সদস্যদের অভিযোগ, পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দ্রুত প্রদান নিশ্চিত করা।
সদস্য সচেতনতা, আর্থিক শিক্ষা ও সমবায় চেতনা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা।
সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার সম্পর্ক বজায় রাখা।
৭. নেতৃত্ব ও উন্নয়নমূলক কার্যক্রম:
সমিতির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখা।
নতুন সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা।
সমিতির সুনাম, স্বচ্ছতা ও সদস্য আস্থা বৃদ্ধিতে কাজ করা।
সমিতির উন্নয়ন, সুশাসন ও সদস্যসেবা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করা।
নৈতিক অঙ্গীকার:
ম্যানেজার সর্বদা সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সমিতির সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবেন।
শিক্ষাগত যোগ্যতা:
হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম বি.কম/ বি.বি.এ. ডিগ্রি।
সমবায় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা:
সমবায়, ক্ষুদ্রঋণ, এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম ২/৩ বছরের অভিজ্ঞতা।
হিসাবরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা:
কম্পিউটার পরিচালনা ও অফিস সফটওয়্যারে দক্ষতা।
নেতৃত্ব, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা।
সততা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা।
বাংলা ভাষায় রিপোর্ট লেখার দক্ষতা।
বয়সসীমা:
ন্যূনতম ৩০ (ত্রিশ) বছর (যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন ও সুযোগ-সুবিধা:
যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।
শুধুমাত্র মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে …
দ্রষ্টব্য:আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ -৩০ জুন ২০২৬। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত মহিলা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। তাযকিয়াহ মহিলা সমবায় সমিতি লিঃ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।