Title: ক্রেডিট অফিসার
Company Name: Palli Mongal Karmosuchi (PMK)
Vacancy: 500
Age: 25 to 33 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 30000 - 37700 (Monthly)
Experience:
Published: 2026-03-31
Application Deadline: 2026-04-30
Education:
ন্যূনতম স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীকে বাই সাইকেল/মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বয়স অনুর্ধ্ব ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩১.০৩.২০২৬ তারিখ পর্যন্ত)।
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। সংস্থাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে দেশের ৩৬টি জেলায় ৩৬৪টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং কর্মসূচির সম্প্রসারণ চলমান রয়েছে। ফেব্রুয়ারি’২০২৬ মাস পর্যন্ত সংস্থার সুবিধাভোগী সদস্য সংখ্যা প্রায় ০৪ লক্ষ এবং এ পর্যন্ত প্রায় ২৬ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশে কর্মরত ৬৭৮টি এনজিও/এমএফআই এর মধ্যে সংস্থার অবস্থান ১২তম। সংস্থাটি ক্ষুদ্রঅর্থায়ন ছাড়াও শিক্ষা, কমিউনিটি বেইজড স্বাস্থ্য সেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত “পিএমকে নার্সিং কলেজ” এবং ৫০ শয্যা বিশিষ্ট “পিএমকে হাসপাতাল এ্যান্ড ডায়াগণষ্টিক সেন্টার” স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান।
উক্ত সংস্থায় আর্থিক অন্তর্ভুক্তি (Financial inclusion) কর্মসূচিতে কাজ করার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।
শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৭,৭০০ টাকা (পিএফসহ)।
নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ১০ (দশ) দিনের তাত্ত্বিক প্রশিক্ষণ ও ০১ (এক) মাস ব্যবহারিক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান এবং মূল্যায়ণ সাপেক্ষে চুড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনিত করা হবে। প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রশিক্ষণ ফি বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থায় জমা দিতে হবে এবং প্রশিক্ষণ সংক্রান্ত সকল ব্যয় সংস্থা বহন করবে। ০১ (এক) মাস প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ০৬ (ছয়) মাসের জন্য অস্থায়ী/শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী/শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
সংস্থার নিয়ম অনুযায়ী বাই সাইকেল মেরামত বিল/মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল, কর্ম-এলাকায় পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা, ০২ (শুক্র ও শনিবার) দিন সাপ্তাহিক ছুটি এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।