Title: জোনাল ম্যানেজার
Company Name: National Development Programme (NDP)
Vacancy: 5
Age: At most 50 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 60000 - 65000 (Monthly)
Experience:
স্নাতকোত্তর
ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ১০ বছরের মাঠ পর্যায়ের কর্মসূচির অভিজ্ঞতা থাকতে হবে।
দল পরিচালনা ও তদারকি করার সক্ষমতা থাকতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষতা (MS Word, Excel) এবং হিসাব সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।
কার্যক্রম পরিকল্পনা, বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে। সততা, দায়িত্ববোধ ও সময়নিষ্ঠা থাকতে হবে।
অধিক যোগ্যতাসম্পন্ন প্রর্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং সেক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য করা যেতে পারে।
মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং ০১২২৯-০০৩৩২-০০২২২)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায় বাস্তবায়িত সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির আওতায় জোনাল ম্যানেজার পদের জন্য আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের উদ্দেশ্য:
শাখার ঋণ সহায়তা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা, পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি এবং ঋণগ্রহীতা সদস্যদের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা। জোনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন নিশ্চিত করা।
মূল দায়িত্ব ও কর্তব্যসমূহ:
জোনের সকল এরিয়া ম্যানেজার/শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও কার্যসম্পাদন নিশ্চিত করা।
মাসে কমপক্ষে ১৮টি শাখা পরিদর্শন করা এবং পূর্ব যাচাই বাছাই সাপেক্ষে সিলিং অনুযায়ী ঋণ অনুমোদন এবং ঋণ ঋণের প্রকল্প তদারকি করা।
নির্ধারিত সিলিং এর আওতায় অগ্রসর ঋণ সরেজমিনে যাচাই করা।
জোনের বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট প্রস্তুত করা এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা।
বিল ভাউচার যাচাই, সুপারিশ এবং সিলিং অনুযায়ী অনুমোদন দেওয়া।
ঋণ বিতরণ, আদায়, সঞ্চয় ও পোর্টফোলিও ব্যবস্থাপনা নিশ্চিত করা
সদস্য ভর্তি, ঋণ বিতরণ, সঞ্চয় সংগ্রহ এবং ঋণ আদায় কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা।
এরিয়ার আর্থিক লেনদেনের হিসাব-নিকাশ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও দৈনিক হিসাব প্রতিবেদন প্রস্তুত ও তদারকি করা।
ঋণ বিতরণের পূর্বে সদস্যদের ঋণ যাচাই, গ্যারান্টি যাচাই ও ঋণ আবেদন অনুমোদনের প্রক্রিয়া তদারকি করা।
জোনের তহবিল ব্যবস্থাপনা, ব্যাংক লেনদেন, নগদ টাকা উত্তোলন ও জমা কার্যক্রম তদারকি করা।
কর্মসূচির দূর্নীতি ও আর্থিক অনিয়ম রোধ করা।
অধীনস্থ কর্মীদের উপযুক্ত দিক নির্দেশনা দিয়ে সংস্থার নীতি ও আদর্শ মোতাবেক গড়ে তোলা।
শাখা পরিদর্শনকালে শাখার তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ব্যাংক হিসাবের তদারকি করা।
উর্ধ্বতন অফিস ও অধস্তন অফিসের মধ্যে সমন্বয় সাধন করা।
মনিটরিং ব্যবস্থার মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কর্মীর দূর্বল দিক চিহ্নিত করে যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া।
গ্রাহক উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণ শৃঙ্খলা বজায় রাখা।
ঋণ খেলাপি সদস্যদের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তদারকি করা।
এরিয়া/শাখা ব্যবস্থাপক/ফিল্ড সুপারভাইজার ও মাঠকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও কার্যসম্পাদন মূল্যায়ন (Performance Appraisal) এবং তাদের সক্ষমতা উন্নয়নে সহায়তা করা।
মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক রিপোর্ট প্রস্তুত করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
জোনের যাবতীয় নথিপত্র, রেজিস্টার ও দলিলসমূহ যথাযথভাবে সংরক্ষণে তদারকি করা।
জোন পর্যায়ে প্রশিক্ষণ, সচেতনতা সভা ও সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করা।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
শাখা পরিদর্শনকালে শাখার হিসাব নিকাশ ও আর্থিক যাবতীয় দিক যাচাই করা।
সকল পর্যায়ে সদস্যদের সঞ্চয়, ঋণ ও অন্যান্য আর্থিক লেনদেনের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ও তদারকি করা।
মাঠ পর্যায়ের সকল কার্যক্রমে তদারকি করা এবং নিয়মিত পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা।
সংস্থার সম্পদ ও সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত ও তদারকি করা।
সংস্থার নীতিমালা, নির্দেশিকা ও আচরণবিধি অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ও বিশেষ কার্যক্রম সম্পন্ন করা।
অধীনস্থ সকল কর্মচারীর কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
এই পদে শিক্ষানবীশকাল ০৬ মাস ও সাপ্তাহিক ছুটি ০২ দিন সহ শিক্ষানবীকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,৪৫০-৭৩,৪৮৫ টাকা/সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।
অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। জোনাল ম্যানেজার পদে অন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বার্ষিক ইনক্রিমেন্ট, ০২ টি উৎসব বোনাস, বৈশাখীভাতা (মূল বেতনের ৬০%), লাঞ্চ ভাতা, দুরত্ব ভাতা, জ্বালানী ও যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড ১২.৫%, আকর্ষনীয় গ্রাচুয়িটি সুবিধা প্রদান করা হবে।
এছাড়া স্থায়ী হলে গৃহঋণ, দূর্ঘটনা সহায়তা, কর্মী কল্যান সহায়তা প্রদান করা হবে।