Title: সহকারী ব্যবস্থাপক
Company Name: Organisation for Social Advancement & Cultural Activities (OSACA)
Vacancy: --
Age: 18 to 32 years
Job Location: Bogura, Jhenaidah, Kushtia, Naogaon, Natore, Pabna, Rajshahi, Sirajganj, Tangail
Salary: Negotiable
Experience:
Published: 2026-08-12
Application Deadline: 2026-08-31
Education:
বয়স: ৩১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানের ডিগ্রি। তবে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা) একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, যা ১৯৯৪ সালে পাবনা জেলায় প্রতিষ্ঠা লাভ করে। সংস্থাটি বর্তমানে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় জেলাসমূহের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যমান অঞ্চলসহ অন্যান্য জেলাগুলোতে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ওসাকা’র ‘ক্ষুদ্রঋণ কর্মসূচি’র জন্য আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন পুরুষ/মহিলা প্রার্থীদের নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দায়িত্বসমূহ: মাঠপর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই ব্যবসা প্রসারের লক্ষ্যে আর্থিক সেবা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা।
কর্মস্থল: ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত ওসাকা’র বিভিন্ন শাখা অফিস।
আর্থিক সুবিধাসমূহ: প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বীমা, যাতায়াত ভাতা, মোবাইল ও ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য: সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।