সহকারী ব্যবস্থাপক

Job Description

Title: সহকারী ব্যবস্থাপক

Company Name: Organisation for Social Advancement & Cultural Activities (OSACA)

Vacancy: --

Age: 18 to 32 years

Job Location: Bogura, Jhenaidah, Kushtia, Naogaon, Natore, Pabna, Rajshahi, Sirajganj, Tangail

Salary: Negotiable

Experience:

Published: 2026-09-14

Application Deadline: 2026-10-07

Education:

    • Bachelor/Honors
    • Diploma

ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে অবশ্যই ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age 18 to 32 years
  • বয়স: ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

  • যেসব চাকরিপ্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।



Responsibilities & Context:

অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা) একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, যা ১৯৯৪ সালে পাবনা জেলায় প্রতিষ্ঠা লাভ করে। সংস্থাটি বর্তমানে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় জেলাসমূহের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যমান অঞ্চলসহ অন্যান্য জেলাগুলোতে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ওসাকা’র ‘ক্ষুদ্রঋণ কর্মসূচি’র জন্য আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন পুরুষ/মহিলা প্রার্থীদের নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

দায়িত্বসমূহ:

  • মাঠপর্যায়ে ক্ষুদ্র ‍উদ্যোক্তাদের টেকসই ব্যবসা প্রসারের লক্ষ্যে আর্থিক সেবা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা।

  • সদস্য ভর্তি ও দল গঠন: মাঠপর্যায়ে জরিপ পরিচালনা করে নতুন সদস্য নির্বাচন, ভর্তি এবং সঞ্চয় দল বা কেন্দ্র গঠন করা।

  • ঋণ প্রস্তাব যাচাই: ঋণপ্রার্থীর অর্থনৈতিক অবস্থা, ব্যবসার ধরন এবং জামিনদারের সত্যতা যাচাই করে সঠিক ঋণপ্রস্তাব প্রস্তুত করা।

  • ঋণ ও সঞ্চয় আদায়: নির্ধারিত কেন্দ্র বা পাসবই অনুযায়ী নিয়মিত মাসিক ঋণের কিস্তি এবং সঞ্চয় সংগ্রহ করা।

  • সঠিক হিসাব সংরক্ষণ: মাঠপর্যায়ে আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে গ্রাহকের পাসবই ও সংস্থার সফটওয়্যার বা কালেকশন শিটে পোস্টিং দেওয়া।

  • টাকা জমা ও ক্লোজিং: প্রতিদিন মাঠ থেকে সংগৃহীত সম্পূর্ণ টাকা নির্ভুলভাবে হিসাব মিলিয়ে দিনশেষে শাখা ব্যবস্থাপকের কাছে জমা দেওয়া।

  • খেলাপি ঋণ নিয়ন্ত্রণ: কোনো কিস্তি বকেয়া পড়লে তাৎক্ষণিকভাবে গ্রাহকের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে যোগাযোগ করে বকেয়া আদায়ের ব্যবস্থা করা।

  • সম্পর্ক উন্নয়ন: সংস্থার সুনাম বজায় রেখে গ্রাহকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং নিয়মতান্ত্রিক ও বিনয়ী আচরণ বজায় রাখা।

কর্মস্থল: ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত ওসাকা’র বিভিন্ন শাখা অফিস।



Job Other Benifits:
  • Festival Bonus: 2
  • আর্থিক সুবিধাসমূহ: শিক্ষানবিশকালে আকর্ষণীয় বেতন ভাতা এবং চাকরি স্থায়ীকরণের পর (সন্তোষজনক চাকরির রেকর্ড সাপেক্ষে) বেতনভাতা ও অন্যান্য সুবিধাদিসহ সাকুল্যে ৩৮,৬৭০/- এবং সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও বীমা সুবিধা প্রদান করা হবে।

    অন্যান্য: সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs