Title: ফিল্ড অফিসার
Company Name: Centre for Development Innovation & Practices - CDIP
Vacancy: 100
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 22500 - 29510 (Monthly)
Experience:
Published: 2026-09-13
Application Deadline: 2026-09-27
Education:
১. ফিল্ড অফিসার (গ্রেড-১৫)
১০০ জন স্নাতকোত্তর/সমমান
সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (শিক্ষা জীবনের যে কোন একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য) অথবা ৫ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ২.০৬ এবং ৪ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ১.৬৫ হতে হবে।
কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২.ফিল্ড অফিসার (গ্রেড-১৬)
১০০ জন স্নাতক/সমমান
সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (শিক্ষা জীবনের যে কোন একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য) অথবা ৫ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ২.০৬ এবং ৪ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ১.৬৫ হতে হবে।
১. ফিল্ড অফিসার (গ্রেড-১৫)
৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০/- টাকা, স্থায়ীকরণের পর
মোট ৩২,৩৮০/- টাকা। ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
২.ফিল্ড অফিসার (গ্রেড-১৬)
১০০ জন স্নাতক/সমমান
৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,৫০০/- টাকা, স্থায়ীকরণের পর
মোট ২৯,৫১০/- টাকা।
কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সিদীপ (মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এর সনদ নং-০০৩৪১-০০৭২৭-০০০৯৭) ১৯৯৫ সাল থেকে আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ৩০টি জেলায় কাজ করছে। সিদীপ মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে গ্রামীণ পরিবেশে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নেবর্ণিত পদসমূহে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উল্লেখ্য যে, নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
১) বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
২) ১ মাস শিক্ষাধীন প্রশিক্ষণ (Apprenticeship Training) গ্রহণ করতে হবে, প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে।
৩) শিক্ষাধীন প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে ৬ মাস শিক্ষানবিশ দায়িত্ব পালন করতে হবে।
৪) সকল পদের ক্ষেত্রে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা যেতে পারে।
৫) বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে), বদলিজনিত ভাতা ও ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
৬) স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট কর্মীর পরিবারকে বীমা সুবিধা প্রদান করা হবে।
৭) সাপ্তাহিক ছুটি দুই দিন, এছাড়া অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্বজনিত ছুটি, পিতৃত্বজনিত ছুটি, দূর্ঘটনাজনিত ছুটি, উচ্চশিক্ষা ছুটি এবং সঙ্গরোধ ছুটি রয়েছে।
৮) ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিকে থাকার সুবিধা রয়েছে (প্রযোজ্য ও প্রাপ্যতা সাপেক্ষে)।
৯) কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তির সুবিধা রয়েছে।
১০) বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ১,৬০০/- টাকা জ্বালানী ভাতা এবং ৫০০/- টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন। এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
১১) সংস্থার নিয়ম মোতাবেক বাই-সাইকেল, মোটর সাইকেল এবং আইটি ইকুইপমেন্ট ঋণ নেয়ার সুবিধা রয়েছে।
১২) প্রার্থীকে অবশ্যই বাই-সাইকেল চালানো জানতে হবে, তবে মোটর সাইকেল চালানো জানা থাকলে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
১৩) জামানত হিসেবে ৫,০০০/- টাকা জমা দিতে হবে যা লভ্যাংশসহ ফেরতযোগ্য।