এরিয়া ম্যানেজার

Job Description

Title: এরিয়া ম্যানেজার

Company Name: National Development Programme (NDP)

Vacancy: 10

Age: At most 45 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 45000 - 50000 (Monthly)

Experience:

  • At least 7 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit


Published: 2026-06-05

Application Deadline: 2026-06-30

Education:

স্নাতকোত্তর



Requirements:
  • At least 7 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit


Skills Required: Microfinance Management,Microfinance program,Team Management & Supervision

Additional Requirements:
  • Age At most 45 years
  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ৩ বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ৭ বছরের মাঠ পর্যায়ের কর্মসূচির অভিজ্ঞতা থাকতে হবে।

  • দল পরিচালনা ও তদারকি করার সক্ষমতা থাকতে হবে।

  • কম্পিউটার চালনায় দক্ষতা (MS Word, Excel) এবং হিসাব সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।

  • কার্যক্রম পরিকল্পনা, বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে। সততা, দায়িত্ববোধ ও সময়নিষ্ঠা থাকতে হবে।

  • অধিক যোগ্যতাসম্পন্ন প্রর্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং সেক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য করা যেতে পারে।

  • মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।



Responsibilities & Context:

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং ০১২২৯-০০৩৩২-০০২২২)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায় বাস্তবায়িত সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির আওতায় এরিয়া ম্যানেজার পদের জন্য আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের উদ্দেশ্য:

শাখার ঋণ সহায়তা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা, পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি এবং ঋণগ্রহীতা সদস্যদের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা। এরিয়ার আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন নিশ্চিত করা।

মূল দায়িত্ব ও কর্তব্যসমূহ:

  • এরিয়ার সকল শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও কার্যসম্পাদন নিশ্চিত করা।

  • এরিয়ার বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট প্রস্তুত করা এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা।

  • ঋণ বিতরণ, আদায়, সঞ্চয় ও পোর্টফোলিও ব্যবস্থাপনা নিশ্চিত করা

  • সদস্য ভর্তি, ঋণ বিতরণ, সঞ্চয় সংগ্রহ এবং ঋণ আদায় কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা।

  • এরিয়ার আর্থিক লেনদেনের হিসাব-নিকাশ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও দৈনিক হিসাব প্রতিবেদন প্রস্তুত ও তদারকি করা।

  • ঋণ বিতরণের পূর্বে সদস্যদের ঋণ যাচাই, গ্যারান্টি যাচাই ও ঋণ আবেদন অনুমোদনের প্রক্রিয়া তদারকি করা।

  • এরিয়ার তহবিল ব্যবস্থাপনা, ব্যাংক লেনদেন, নগদ টাকা উত্তোলন ও জমা কার্যক্রম তদারকি করা।

  • গ্রাহক উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণ শৃঙ্খলা বজায় রাখা।

  • ঋণ খেলাপি সদস্যদের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তদারকি করা।

  • শাখা ব্যবস্থাপক/ফিল্ড সুপারভাইজার ও মাঠকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও কার্যসম্পাদন মূল্যায়ন (Performance Appraisal) এবং তাদের সক্ষমতা উন্নয়নে সহায়তা করা।

  • মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক রিপোর্ট প্রস্তুত করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা।

  • এরিয়ার যাবতীয় নথিপত্র, রেজিস্টার ও দলিলসমূহ যথাযথভাবে সংরক্ষণে তদারকি করা।

  • এরিয়া পর্যায়ে প্রশিক্ষণ, সচেতনতা সভা ও সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করা।

  • স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

  • শাখা পর্যায়ে সদস্যদের সঞ্চয়, ঋণ ও অন্যান্য আর্থিক লেনদেনের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ও তদারকি করা।

  • মাঠ পর্যায়ের সকল কার্যক্রমে তদারকি করা এবং নিয়মিত পর্যবেক্ষণ ও সহায়তা প্রদান করা।

  • সংস্থার সম্পদ ও সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত ও তদারকি করা।

  • সংস্থার নীতিমালা, নির্দেশিকা ও আচরণবিধি অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করা।

  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ও বিশেষ কার্যক্রম সম্পন্ন করা।



Job Other Benifits:
    • এই পদে শিক্ষানবীশকাল ০৬ মাস ও সাপ্তাহিক ছুটি ০২ দিন সহ শিক্ষানবীকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫২,৮৫০-৫৭,৬৯৫ টাকা/সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।

    • অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এরিয়া ম্যানেজার পদে অন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

    • বার্ষিক ইনক্রিমেন্ট, ০২ টি উৎসব বোনাস, বৈশাখীভাতা (মূল বেতনের ৬০%), লাঞ্চ ভাতা, দুরত্ব ভাতা, জ্বালানী ও যাতায়াত ভাতা, ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ১২.৫%, আকর্ষনীয় গ্রাচুয়িটি সুবিধা প্রদান করা হবে।

    • এছাড়া স্থায়ী হলে গৃহঋণ, দূর্ঘটনা সহায়তা, কর্মী কল্যান সহায়তা প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs