শাখা হিসাবরক্ষক

Job Description

Title: শাখা হিসাবরক্ষক

Company Name: National Development Programme (NDP)

Vacancy: 50

Age: 22 to 32 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 25000 (Monthly)

Experience:

Published: 2026-06-05

Application Deadline: 2026-06-30

Education:

    • Bachelor of Business Administration (BBA) in Accounting, Finance, Management, Finance & Banking

স্নাতক/ স্নাতকোত্তর (বানিজ্য বিভাগ)



Requirements:

Skills Required: Microcredit,microfinance,Microfinance program,NGO

Additional Requirements:
  • Age 22 to 32 years
  • ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • দল পরিচালনা ও তদারকি করার সক্ষমতা থাকতে হবে।

  • কম্পিউটার চালনায় দক্ষতা (MS Word, Excel) এবং হিসাব সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।

  • কার্যক্রম পরিকল্পনা, বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে। সততা, দায়িত্ববোধ ও সময়নিষ্ঠা থাকতে হবে।

  • অধিক যোগ্যতাসম্পন্ন প্রর্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।



Responsibilities & Context:

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং ০১২২৯-০০৩৩২-০০২২২)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায় বাস্তবায়িত সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির আওতায় শাখা হিসাবরক্ষক পদের জন্য আগ্রহী বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের অধিবাসীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

মূল দায়িত্ব ও কর্তব্যসমূহ:

  • শাখার দৈনন্দিন যাবতীয় নগদ আর্থিক লেনদেন অত্যন্ত সততা ও সতর্কতার সাথে সম্পন্ন করা।

  • হিসাব পরিচালনার তৃতীয় স্বাক্ষরকারী হিসাবে দায়িত্ব পালন করা।

  • ক্যাশ বই, আদায় রেজিস্টার, ভোল্ট রেজিস্টার প্রভৃতি দৈনন্দিন হিসাব হাল-নাগাদ করণ ও সংরক্ষণ করা।

  • নগদ টাকা ব্যাংকে জমা প্রদান এবং ব্যাংক থেকে উত্তোলন করা।

  • চেক ইস্যু রেজিস্টার সংরক্ষণ করা।

  • নিজ দায়িত্বে শাখা ব্যবস্থাক কর্তৃক অনুমোদিত সঞ্চয় ফেরত প্রদান করা

  • বিল ভাউচার তৈরী, চেক করা, অনুমোদনকৃত বিল প্রদান ও সংরক্ষণ করা

  • শাখা পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন সীট তৈরী করা এবং অনুমোদনকৃত বেতন ব্যাংকের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা।

  • দৈনন্দিন বিতরণ ও খরচ এর পরিকল্পনা,ঋণ বিতরণের মাস্টার রোল তৈরী করা।

  • ত্রৈমাসিক ভিত্তিতে সদস্য পাশ বই ও সমিতি পাশ বই নিয়মিতভাবে যাচাই এর ক্ষেত্রে সহযোগীতা করা।

  • মাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তত করা ও প্রধান কার্যালয়ে প্রেরণ করা। যেমন- প্রাপ্তি প্রদান, আয়-ব্যয় ও ব্যালেন্স সীট ইত্যাদি।

  • নমূনা স্বাক্ষর রেজিস্টার সংরক্ষণ ও হাল নাগাদ করা।

  • সদস্য পাশ বই ইস্যু করা এবং যথানিয়মে পাশ বইয়ের হিসাব যাচাই করে দেখা।

  • ক্রেডিট অফিসারদের আদায় সীট যাচাই করে আদায়কৃত অর্থ গ্রহন করা ও সীটে স্বাক্ষর করা।

  • দৈনন্দিন হিসাব সম্পন্ন করে সফ্টওয়্যারে এন্টি দেওয়া। যেমন- ঋণ বিতরণ, সদস্য ভর্তি,সঞ্চয় ফেরত ইত্যাদি।

  • শাখার বিভিন্ন রেজিস্টারে নিয়মিত এন্ট্রি লিপিবদ্ধ ও সংরক্ষণ করা।

  • অগ্রসরসহ অন্যান্য ঋণ বিতরণ করার জন্য চুক্তিপত্র প্রনয়ন করা এবং প্রিন্ট দেওয়া।

  • সদস্যদের নিকট থেকে গ্রহনকৃত পোষ্ট ডেডেট চেক যথানিয়মে শাখা ব্যবস্থাপকের সাথে যৌথভাবে সংরক্ষণ করা ।

  • হাতে নগদকৃত অর্থ পরবর্তী কর্মদিবস বেলা ১১.০০ টার সময় জমা করা

  • বিশেষ ক্ষেত্রে মাঠ পর্যায়ে সদস্যদের নিকট থেকে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায় করা।

  • অফিস পর্যায় থেকে বড় অংকের ঋণ কিস্তি (অগ্রসর, সুফলন) আদায় করা।

  • শাখা ব্যবস্থাপকের নির্দেশনা অনুযায়ী ঋণ আবেদন যাচাই করা।

  • শাখার যাবতীয় হিসাব সংরক্ষণ করা।

  • শাখা ব্যবস্থাপকসহ উর্ধতন কর্তৃপক্ষের সকল নীতি প্রসুত আদেশ মেনে চলা

  • জুন ও ডিসেম্বরের শেষে ব্যাংক এসটিডি হিসাবে মুনাফা সঠিক দিয়েছে কিনা তার হিসাব যাচাই করা এবং প্রাপ্য মুনাফা আদায় করার উদ্যোগ নেয়া।

  • শাখার ব্যাংক হিসাবে অতিরিক্ত অর্থ অলস ভাবে পড়ে থাকলে প্রধান কার্যালয়ে ফেরতের ব্যবস্থা করা এবং তহবিল প্রয়োজন হলে শাখা ব্যবস্থাপকের মাধ্যমে সংস্থার হিসাব বিভাগে কম পক্ষে ৩ দিন আগে লিখিত ভাবে চাহিদা প্রদান করা।

  • হাতে নগদ থাকলে তার কারণ ভোল্ট রেজিস্টারে লিখে রাখা।

  • প্রতি সপ্তাহে শেষে তহবিলের অবস্থা সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকে অবহিত করা।

  • পর্যায়ক্রমে ক্রেডিট অফিসারদের হিসাব রক্ষকের কাজ শিখানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

  • ব্যাংকিং লেনদেনের সময়ে সর্বশেষ যে পরিমাণ টাকা হাতে থাকে তা জমা করা।

  • মাসের শেষে ব্যাংক স্টেটমেন্ট এবং নগদান বহির সাথে ক্রস চেকিং করা।

  • ম্যানুয়েল/সার্কুলার ও বাজেট অনুযায়ী ব্যয় ঠিক রাখা।

  • অফিসের যে কোন মালামাল ও আসবাবপত্র মেরামতের প্রয়োজন হলে সিলিং এর মধ্যে  মেরামত করা।

  • সংস্থার নীতিমালা, নির্দেশিকা ও আচরণবিধি অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করা।

  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ও বিশেষ কার্যক্রম সম্পন্ন করা।



Job Other Benifits:
    • এই পদে শিক্ষানবীশকাল ০৬ মাস ও সাপ্তাহিক ছুটি ০২ দিন সহ শিক্ষানবীকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ৩১,৫০০/- টাকা/সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।

    • অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। শাখা হিসাবরক্ষক পদে অন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

    • বার্ষিক ইনক্রিমেন্ট, ০২ টি উৎসব বোনাস, বৈশাখীভাতা (মূল বেতনের ৬০%), লাঞ্চ ভাতা, দুরত্ব ভাতা, জ্বালানী ও যাতায়াত ভাতা, ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ১২.৫%, আকর্ষনীয় গ্রাচুয়িটি সুবিধা প্রদান করা হবে।

    • এছাড়া স্থায়ী হলে গৃহঋণ, দূর্ঘটনা সহায়তা, কর্মী কল্যান সহায়তা প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs