Title: শাখা ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি
Company Name: Jagorani Chakra Foundation
Vacancy: 100
Age: At most 40 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 50070 (Monthly)
Experience:
স্নাতকোত্তর
ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে।
সরকারী-বেসরকারী পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে।
মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন # ০০৩২২-০১৭১৪-০০০০৮, বাংলাদেশের ৫৮ টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে।
দায়িত্ব ও কর্তব্য :
শাখার অর্থ ও হিসাব, কার্যক্রম ও কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সার্বিক কাজের দায়িত্ব পালন করা।
অধীনস্থদের কাজের তদারকি, তাদের নিয়ে সাপ্তাহিক মিটিং পরিচালনা এবং কাজের সমন্বয় করা।
সঞ্চয় ও ঋণ এর জন্য সদস্য নির্বাচনে সহায়তা করা। মাঠ পর্যায়ের ঋণ আদায়ে সংগঠকদের সহযোগিতা প্রদান করা।
সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মীদের ক্যাশ-ইন-হ্যান্ড প্রবণতা রোধ করা এবং নিয়মিত ব্যাংকে টাকা জমা নিশ্চিত করা।
হিসাব এবং খাতাপত্র হালনাগাদ সংরক্ষণ করা এবং ভাউচার, ক্যাশবুক, লেজার, পাশবই ইত্যাদি চেক করে সময়মতো রিপোর্ট পাঠানো।
শাখা পর্যায়ের সকল রেকর্ডপত্র, সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা।
স্থানীয় প্রশাসন এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক রাখা এবং সংস্থার প্রতিনিধিত্ব করা।
সংস্থার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
সংস্থার শিশু সুরক্ষা, পিএসইএ, জেন্ডার, মানিলন্ডারিং ও ডব্লিউবিসহ সকল নীতিমালা অনুসরণ করা।
শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ৫০,০৭০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
সুযোগ সুবিধাসমূহ:
বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ), গ্রাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্বভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, কর্মএলাকাভেদে সিটি/পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সুদ মুক্ত মোটরসাইকেল/ সাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নেরভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।