Title: জোনাল ম্যানেজার, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি
Company Name: Jagorani Chakra Foundation
Vacancy: 4
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 74324 (Monthly)
Experience: --
Published: 2026-07-13
Application Deadline: 2026-07-25
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন # ০০৩২২-০১৭১৪-০০০০৮, বাংলাদেশের ৫৮ টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে।
দায়িত্ব ও কর্তব্য :
কেন্দ্রীয় অফিস কর্তৃক প্রস্তাবনা অনুযায়ী কর্মসূচির সকল কাজ সুষ্ঠভাবে বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করা।
ষ্টাফ ম্যানেজমেন্ট ও কর্মসূচি বাস্তবায়নে মাসিক কর্ম পরিকল্পনা প্রণয়ন পূর্বক সে অনুযায়ী কার্য সম্পাদন করা।
দায়িত্বাধীন এরিয়া/শাখা সমূহের মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরিকল্পনা এবং ঋণ বিতরণ, আদায়, সার্ভিস চার্জ আদায়ের লক্ষ্য মাত্রা অর্জনে সহযোগিতা ও পরামর্শ প্রদান ও নেতৃত্ব প্রদান।
শাখা সমূহের বিল/ভাউচার, ঋণ বিতরণ সংক্রান্ত কাগজপত্র, সদস্যদের সঞ্চয় ও ঋণ এর পাশ বই এর রুটিন চেক করা।
তহবিল ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা ও খেলাপী ঋণ আদায়ে যথাযথ পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান করা।
নিয়মিত এরিয়া/শাখা/ঋণী সদস্যদের কার্যক্রম পরিদর্শন করা।
ঋণ কর্মসূচির চাহিদামাফিক প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ করা।
কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণসহ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
কম্পিউটারভিত্তিক হিসাব পরিচালনা, তথ্য সংরক্ষণ এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা।
স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান/সংস্থার সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করা।
দায়িত্বাধীন জোনের আওতাধীন সকল কাজের সার্বিক দায়িত্ব পালন করা।
সংস্থার শিশু সুরক্ষা, পিএসইএ, জেন্ডার, মানিলন্ডারিং ও ডব্লিউবিসহ সকল নীতিমালা অনুসরণ করা।
মাসিক বেতন সর্বসাকুল্যে ৭৪, ৩২৪ টাকা এছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। তবে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
শিক্ষানবিশকাল ৬ মাস। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নেরভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে।
জোনাল ম্যানেজারদের যাতায়াতের জন্য গাড়ির সুবিধা আছে।