হোস্ট কমিউনিটি টিচিং ভলান্টিয়ার (HCTV) নিয়োগ

Job Description

Title: হোস্ট কমিউনিটি টিচিং ভলান্টিয়ার (HCTV) নিয়োগ

Company Name: AvienTech

Vacancy: 418

Age: At least 18 years

Job Location: Cox`s Bazar, Cox`s Bazar (Teknaf, Ukhia)

Salary: --

Experience:

Published: 2026-04-21

Application Deadline: 2026-04-28

Education:

    • HSC
    • A Level


Requirements:

Skills Required: HSC,Teaching,Trainer

Additional Requirements:
  • Age At least 18 years

স্থানীয় ভাষায় (চাটগাঁইয়া) পারদর্শিতা আবশ্যক, রোহিঙ্গা ভাষায় যোগাযোগ দক্ষতা বাঞ্ছনীয় এবং ইংরেজিতে (বলা, শোনা, পড়া ও লেখা) দক্ষ হওয়া অপরিহার্য



Responsibilities & Context:

মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে ৩য় থেকে ১২শ গ্রেডে ইংরেজি বিষয় পাঠদানের জন্য ইউনিসেফ 'হোস্ট কমিউনিটি টিচিং ভলান্টিয়ার (HCTV)' নিয়োগ দিচ্ছে । একটি তৃতীয় পক্ষের মাধ্যমে প্রার্থীদের ইংরেজি দক্ষতার নিরপেক্ষ মূল্যায়ন করা হবে । কক্সবাজার জেলার বাসিন্দা, বিশেষ করে উখিয়া ও টেকনাফ উপজেলায় বসবাসকারীদের আবেদন করার জন্য আহ্বান জানানোো হচ্ছে । যোগ্য নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে ।

পদের বিবরণ

  • পদের নাম: হোস্ট কমিউনিটি টিচিং ভলান্টিয়ার (HCTV) 

  • কাজের ধরন: স্বেচ্ছাসেবামূলক ভূমিকা (সন্তোষজনক কর্মক্ষমতা এবং অর্থায়নের প্রাপ্যতার ওপর ভিত্তি করে ১২ মাস নবায়নযোগ্য)  

  • কর্মস্থল: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প 

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান 

  • অভিজ্ঞতা: ১ বছরের শিক্ষকতা / ফ্যাসিলিটেশনের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে 

  • ভাষা: স্থানীয় ভাষায় (চাটগাঁইয়া) পারদর্শিতা আবশ্যক, রোহিঙ্গা ভাষায় যোগাযোগ দক্ষতা বাঞ্ছনীয় এবং ইংরেজিতে (বলা, শোনা, পড়া ও লেখা) দক্ষ হওয়া অপরিহার্য

  • বয়স: ন্যূনতম ১৮ বছর 

  • লিঙ্গ: পুরুষ ও নারী উভয়ই (নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন) 

কাজের দায়িত্বসমূহ

  • নির্ধারিত গ্রেডের ইংরেজি বিষয়ের জন্য পাঠ-পরিকল্পনা তৈরি করা ।

  • মিয়ানমার কারিকুলাম (গ্রেড ৩-১২) ব্যবহার করে শ্রেণিকক্ষে পাঠদান করা ।

  • অন্তর্ভুক্তিমূলক, জেন্ডার সংবেদনশীল এবং শিশুবান্ধব শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা ।

  • শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রমে সহায়তা করা ।

  • প্রশিক্ষণ, মেন্টরিং এবং টিচার লার্নিং সার্কেলে অংশগ্রহণ করা ।

  • শ্রেণিকক্ষের রেকর্ড সংরক্ষণ করা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ।

  • আচরণবিধি, PSEA (যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ) এবং শিশু সুরক্ষা নীতি মেনে চলা ।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদন করতে হবে: 

  • হালনাগাদ সিভি (CV) 

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি (এসএসসি ও এইচএসসি) 

  • বৈধ জাতীয় পরিচয়পত্রের (NID) কপি 

  • সক্রিয় মোবাইল নম্বর 

বাছাই প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি

  • যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে ।

  • চূড়ান্ত নির্বাচন প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে হবে ।

  • মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল কাগজপত্র উপস্থাপন করতে হবে ।

  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না

  • যেকোনো ধরনের সুপারিশ বা প্রভাব খাটানো প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে ।

  • অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে ।

আমরা একটি সম-অধিকার প্রদানকারী সংস্থা। নারী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল যোগ্য প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে ।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs