Title: সহকারী প্রকল্প প্রকৌশলী (কর্মী স্তর -০৯)
Company Name: Dushtha Shasthya Kendra (DSK)
Vacancy: 01
Age: 30 to 40 years
Job Location: Cox`s Bazar (Ukhia)
Salary: Tk. 60375 (Monthly)
Experience:
অভিজ্ঞতা:
WASH/সিভিল ইঞ্জিনিয়ারিং-সংক্রান্ত কাজে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
১. WASH অবকাঠামো নির্মাণ, তদারকি, পরিচালনা এবং গুণগত মান নিয়ন্ত্রণে দক্ষতা থাকতে হবে।
২. AutoCAD, MS Word, MS Excel এবং অন্যান্য প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে।
৩. BOQ, Cost Estimate, Engineering Drawing এবং Technical Report প্রস্তুত করার সক্ষমতা থাকতে হবে।
৪. প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন, মনিটরিং এবং দাতা সংস্থার নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
৫. বাংলা ও ইংরেজি ভাষায় প্রতিবেদন, দাপ্তরিক পত্র এবং কারিগরি নথিপত্র প্রস্তুত ও উপস্থাপনে দক্ষতা থাকতে হবে।
৬. সংশ্লিষ্ট সরকারি সংস্থা, ঠিকাদার এবং অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ইউনিসেফ সমর্থিত ইউনিসেফ ওয়াস রোহিঙ্গা প্রকল্পে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ক্যাম্প ২২ এ নিম্মলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ করবে। প্রকল্পের মেয়াদ ২৮শে ফেব্রুয়ারী ২০২৭ পর্যন্ত, দাতাসংস্থার অনুমোদন সাপেক্ষে প্রকল্পের মেয়াদ বর্ধিত হবে।
দায়িত্ব ও কর্তব্য:
প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ক্যাম্প-১৬ তে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা;
মাসিক কর্মপরিকল্পনা তৈরি করা ও সে অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হওয়া;
মাঠ পর্যায় থেকে প্রাপ্ত সমস্যা, প্রতিবন্ধকতা ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সাথে আলোচনা করা এবং উপযুক্ত সমাধান দেয়া;
ক্যাম্প পর্যায়ে সকল ওয়াশ সুবিধা এবং পরিষেবার কার্যকারিতা নিশ্চিত করন। ওয়াশ সুবিধাগুলির নিয়মিত পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করন এবং দৈনন্দিন কর্মক্ষমতার রেকর্ড রাখা;
নির্ধারিত এলাকায় যথাযত ওয়াশ পরিষেবা নিশ্চিত করে প্রকল্প দলকে সহায়তা করা;
প্রকল্প প্রস্তাব অনুযায়ী রোহিঙ্গা বসবাসকারী ক্যাম্পে বাস্তবায়িত ওয়াস সংক্রান্ত বিভিন্ন স্থাপনার নকশা ও বাজেট প্রস্তুত করা;
অবকাঠামো স্থাপনের লক্ষ্যে দরপত্র ও মালামাল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা;
কাজ চলার পূর্বে, কাজ চলাকালীন সময়ে এবং কাজ শেষের অবস্থা পরিবীক্ষণ করা;
স্থানীয়/জাতীয় পর্যায়ে বিভিন্ন সভা/কর্মশালা আয়োজন ও প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ করা;
দাতা সংস্থা ও ডিএসকের ক্রয়/হিসাব নীতিমালা অনুসরণ করে যথাযথ খরচে প্রকল্পের কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করা;
প্রকল্পের হার্ডওয়ার এবং সফটওয়্যার সংক্রান্ত কারিগরী তথ্য সরবরাহ ও প্রতিবেদন প্রস্তÍুত করা;
দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে যোগাযোগ ও সু-সর্ম্পক বজায় রেখে সহযোগিতা নিশ্চিত করা;
সরকারী/বেসরকারী কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সু-সর্ম্পক বজায় রেখে সহযোগিতা নিশ্চিত করা;
নিয়মিত হার্ডওয়ার কার্যক্রম পরিদর্শন, কারিগরি সমস্যা সমাধান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা;
প্রতি মাসে/ কোয়াটারে কর্ম এলাকার ইতিবাচক/ নেতিবাচক পরিবর্তনের কেইস স্টাডি প্রস্তত করা ;
প্রকল্পের বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরী করা এবং প্রতিবেদন তৈরীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করা;
প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা এবং সভা ও সেমিনারে অংশগ্রহণ করা;
কার্যক্রমের মাসিক/ত্রৈমাসিক/ষান্মাষিক অগ্রগতি প্রতিবেদন তৈরী করে কর্তৃপক্ষের নিকট যথাসময়ে প্রেরণ করা;
প্রকল্পের প্রয়োজনে দাতাদের বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহযোগিতা করা।