Title: ক্রেডিট অফিসার
Company Name: BEDO
Vacancy: 50
Age: 18 to 35 years
Job Location: Bogura, Dhaka, Joypurhat, Naogaon
Salary: --
Experience:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক/সমমান ডিগ্রি। (মাইক্রোফাইন্যান্সে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান শিথিলযোগ্য)
বয়সসীমা:
সর্বনিম্ন ১৮ সর্বোচ্চ ৩৫ বছর (বিজ্ঞপ্তির শেষ তারিখ অনুযায়ী)
অভিজ্ঞতা:
পিকেএসএফ-এর সহযোগী সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা ও শর্ত:
চমৎকার যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধান দক্ষতা।
কম্পিউটার ও মাইক্রোফাইন্যান্স সফটওয়্যার/MIS পরিচালনায় প্রাথমিক দক্ষতা।
হিসাব নিকাশ ও তথ্য বিশ্লেষণে পারদর্শিতা।
নিজস্ব মোটরসাইকেল এবং অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বিভাগ: ঋণ কার্যক্রম / ক্ষুদ্র অর্থায়ন (Microfinance) বিভাগ
কর্মস্থল: সংস্থার নির্ধারিত শাখা/কার্য এলাকা (নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও ঢাকা জেলা)
রিপোর্টিং কর্তৃপক্ষ: শাখা ব্যবস্থাপক (Branch Manager)
প্রধান দায়িত্ব ও কাজের পরিধি:
সদস্য সংগ্রহ ও গ্রুপ পরিচালনা: কার্য এলাকায় সম্ভাবনাময় দরিদ্র ও উদ্যোক্তা সদস্য চিহ্নিত করা, সঠিক যোগ্যতা যাচাই করে দল/গ্রুপ গঠন এবং নিয়মিত সাপ্তাহিক/পাক্ষিক সমিতি সভা পরিচালনা করা।
ঋণ যাচাই ও বিতরণ: ঋণ আবেদনকারীদের সামাজিক ও আর্থিক অবস্থান সরেজমিনে মূল্যায়ন, সঠিক আয়-ব্যয় বিশ্লেষণপূর্বক ঋণ প্রস্তাবনা প্রণয়ন ও যথাসময়ে ঋণ বিতরণ নিশ্চিত করা।
সঞ্চয় ও কিস্তি আদায়: সংস্থার ঋণ নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে নিয়মিত সঞ্চয় সংগ্রহ, ঋণের কিস্তি আদায় এবং আদায়কৃত অর্থ নিরাপদে শাখায় জমা প্রদান।
ঋণ তদারকি ও খেলাপি নিয়ন্ত্রণ: ঋণের সঠিক ব্যবহার নিয়মিত পর্যবেক্ষণ করা, সদস্যের ব্যবসায়িক অগ্রগতি পরিদর্শন, বকেয়া ঋণ ফলো-আপ এবং Portfolio at Risk (PAR) নিয়ন্ত্রণে রেখে শতভাগ আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখা।
তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন: দৈনিক আদায় রেজিস্টার, সদস্য বই ও ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র নির্ভুলভাবে সংরক্ষণ করা এবং শাখার MIS সফটওয়্যারে তথ্য হালনাগাদসহ দৈনিক/মাসিক প্রতিবেদন শাখা ব্যবস্থাপকের নিকট দাখিল করা।
বেতন কাঠামো:
শিক্ষানবিসকাল (০৬ মাস): মাসিক সর্বসাকুল্যে ২০,০০০/- টাকা।
নিয়মিতকরণ/স্থায়ীকরণের পর: মাসিক মোট বেতন ২৭,৭০০/- টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা
স্থায়ীকরণের পর বছরে ৩টি উৎসব ভাতা (Festival Bonuses)
প্রভিডেন্ট ফান্ড (PF) ও গ্র্যাচুইটি (Gratuity) সুবিধা
ঢাকা জেলায় পদায়িত কর্মীদের জন্য আকর্ষণীয় শহর ভাতা (City Allowance)
মোটরসাইকেল জ্বালানি ভাতা ও অফিশিয়াল মোবাইল বিল ভাতা
একক আবাসন (Single Accommodation) সুবিধা
কর্মী কল্যাণ তহবিল (Staff Welfare Fund) সুবিধা
বাৎসরিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুবর্ণ সুযোগ