সিনিয়র ক্রেডিট অফিসার

Job Description

Title: সিনিয়র ক্রেডিট অফিসার

Company Name: National Development Programme (NDP)

Vacancy: 200

Age: 22 to 32 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 22000 (Monthly)

Experience:

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit
  • Freshers are also encouraged to apply.


Published: 2026-08-23

Application Deadline: 2026-09-20

Education:
    • Bachelor/Honors


Requirements:
  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit
  • Freshers are also encouraged to apply.


Skills Required: Microcredit,Microfinance program,NGO

Additional Requirements:
  • Age 22 to 32 years
  • স্নাতক পাশ হলে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • দল পরিচালনা ও তদারকি করার সক্ষমতা থাকতে হবে।

  • কম্পিউটার চালনায় দক্ষতা (MS Word, Excel) এবং হিসাব সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।

  • কার্যক্রম পরিকল্পনা, বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে। সততা, দায়িত্ববোধ ও সময়নিষ্ঠা থাকতে হবে।

  • অধিক যোগ্যতাসম্পন্ন প্রর্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।



Responsibilities & Context:

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং ০১২২৯-০০৩৩২-০০২২২)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায় বাস্তবায়িত সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির আওতায় শাখা হিসাবরক্ষক পদের জন্য আগ্রহী বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের অধিবাসীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

মূল দায়িত্ব ও কর্তব্যসমূহ:

  • নির্বাচিত কর্ম এলাকা জরিপ করা ও লক্ষিত জনগোষ্ঠী সনাক্ত করা।

  • শাখার বাৎসরিক কর্ম পরিকল্পনা এবং বাজেট তৈরী করার ক্ষেত্রে সহযোগীতা করা।

  • লক্ষিত জনগোষ্ঠীকে সমিতি গঠনে উদ্বুদ্ধ করা ও সমিতি গঠনে সার্বিক সহযোগিতা করা।

  • সমিতির সাপ্তাহিক সভায় নিয়মিতভাবে উপস্থিত থাকা এবং সভায় সংস্থার সংশ্লিষ্ট কর্মসূচিসমূহ (স্বাক্ষরতা, ব্যক্তি ও পারিবারিক স্বাস্থ্য শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিকল্পিত পরিবার গঠন, মৎস্য চাষ ও বাড়ির আঙিনায় শাক-সবজি চাষ প্রভৃতি) নিয়ে বিস্তারিত আলোচনা করা।

  • সদস্য ভর্তি ফি এবং সঞ্চয় ও ঋণের কিস্তি প্রতিদিন নিয়মিতভাবে দুপুর ১:০০ টার মধ্যে শাখার হিসাব রক্ষকের নিকট জমা দেয়া।

  • সদস্যদেরকে নিয়মিতভাবে সঞ্চয় জমা ও সাপ্তাহিক সভায় উপস্থিত হতে উদ্বুদ্ধ করা।

  • ঋণ প্রদানের জন্য উদ্যোক্তা নির্বাচন করা ও সঠিক আয়-বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাছাই ও প্রকল্প প্রস্তাবনা তৈরিতে সহায়তা প্রদান করা।

  • প্রতিদিন ২টি সমিতির সঞ্চয় ও ঋণের কিস্তি আদায় করা।

  • ঋণ বিতরণের ক্ষেত্রে সহায়তা প্রদান করা ও ঋণের কিস্তি ১০০% আদায় করা

  • উদ্যোক্তাগণ ঋণের টাকা প্রস্তাবিত কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে কিনা তা যাচাই করা।

  • বকেয়া ঋণ আদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ও প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা।

  • নিয়মিত সঞ্চয় ও ঋণের সাপ্তাহিক, মাসিক রিপোর্ট শাখা ব্যবস্থাপকের নিকট জমা দেয়া।

  • বাৎসরিক কর্ম পরিকল্পনা ও বাজেট প্রণয়নে সহযোগিতা করা।

  • সিনিয়র ক্রেডিট অফিসার তার কাজের জন্য শাখা ব্যবস্থাপকের নিকট দায়বদ্ধ থাকবেন।

  • বকেয়া ঋণ (যদি থাকে) আদায়ের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করা

  • এনডিপি’র পক্ষে স্থানীয় প্রশাসন/ ব্যক্তি /প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা।

  • সংস্থার সকল সম্পদের সুরক্ষা করা।

  • কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কর্মসূচী বাস্তবায়ন করা ও সংস্থার সকল নীতি অনুসরণ করা।

  • সংস্থার নীতিমালা, নির্দেশিকা ও আচরণবিধি অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করা।

  • এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সংস্থার স্বার্থসংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালন করা।



Job Other Benifits:
    • ক্ষুদ্রঋণ কর্মসুচিতে অভিজ্ঞতা নেই এমন প্রার্থীদের প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকাল হবে ২ মাস এবং মাসিক ১২০০০ টাকা প্রদান করা হবে।

    • এছাড়া এই পদে শিক্ষানবীশকাল ০৬ মাস ও সাপ্তাহিক ছুটি ০২ দিন সহ শিক্ষানবীকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ২৬,৭৫০/- টাকা/সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।

    • অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। সংশ্লিষ্ট পদে অন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

    • বার্ষিক ইনক্রিমেন্ট, ০২ টি উৎসব বোনাস, বৈশাখীভাতা (মূল বেতনের ৬০%), লাঞ্চ ভাতা, দুরত্ব ভাতা, জ্বালানী ও যাতায়াত ভাতা, ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ১২.৫%, আকর্ষনীয় গ্রাচুয়িটি সুবিধা প্রদান করা হবে।

    • এছাড়া স্থায়ী হলে গৃহঋণ, দূর্ঘটনা সহায়তা, কর্মী কল্যান সহায়তা প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs