Title: কর্মসূচি সংগঠক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম
Company Name: BRAC
Vacancy: --
Age: At least 24 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
Published: 2026-09-16
Application Deadline: 2026-09-28
Education:
যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
প্রার্থীদের নিয়মিত মাঠপর্যায়ে মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং দেশের প্রান্তিক ও অতি দারিদ্র্য জনগোষ্ঠীর সঙ্গে প্রতিকূল পরিবেশে নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১৪ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের উন্নত ও সম্ভাবনাময় জীবন গড়ার সুযোগ তৈরি করতে কাজ করে চলেছে।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তার মাধ্যমে দেশের অতি দারিদ্র্য থেকে উত্তরণ ও টেকসই উন্নয়নে ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম দেশজুড়ে ৪৫২টি শাখার মাধ্যমে প্রায় ২৪ লাখ সদস্যকে দারিদ্র্যমুক্তি এবং টেকসই আর্থসামাজিক ক্ষমতায়নে সহায়তা প্রদান করেছে, যাদের শতভাগই নারী।
ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম পরিবারের সদস্য হয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।
কাজের বিবরণ
কর্মসূচির নীতিমালা অনুযায়ী উপযুক্ত সদস্য নির্বাচন এবং তাদের জন্য সম্ভাবনাময় আয়বর্ধনমূলক উদ্যোগ বা এন্টারপ্রাইজ চিহ্নিত করা।
সদস্যদের এন্টারপ্রাইজ উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, সম্পদ ক্রনয় ও হস্তান্তরে সহায়তা, সুদমুক্ত ব্র্যাক সহায়তার অর্থ বিতরণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করা।
সদস্যদের কাছ থেকে নির্ধারিত সময়ে ব্র্যাক সহায়তার অর্থ ও সঞ্চয় সংগ্রহ করা এবং সকল আর্থিক লেনদেন যথাসময়ে শেষ করা।
নিয়মিত বাড়ি পরিদর্শনের মাধ্যমে সদস্যদের এন্টারপ্রাইজ পরিচালনা ও উন্নয়নে হাতে-কলমে পরামর্শ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা, যাতে তারা টেকসইভাবে অতি দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে।
গ্রুপ ভিজিট ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি এবং নানা সামাজিক বিষয়ে সচেতনতা তৈরি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করা।
সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে অতি দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তা করার লক্ষ্যে তাদের এন্টারপ্রাইজ ও সামগ্রিক অগ্রগতির নিয়মিত ফলোআপ, তত্ত্বাবধান, নিবিড় পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করা।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়
বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী
সুবিধাসমূহ: উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা এবং বিবিধ।