Title: বিক্রয় প্রতিনিধি
Company Name: CrackTech Limited
Vacancy: 1
Age: 18 to 35 years
Job Location: Anywhere in Bangladesh, Dhaka (Old Dhaka)
Salary: Negotiable
Experience:
ক্র্যাকটেক লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় EdTech, পরীক্ষা প্রস্তুতি ও ক্যারিয়ার উন্নয়নভিত্তিক প্ল্যাটফর্ম নির্মাণে কাজ করা একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
আমরা আমাদের টিমে বিক্রয় প্রতিনিধি পদে একজন স্মার্ট, উদ্যমী ও লক্ষ্যভিত্তিক পেশাজীবী খুঁজছি।
যদি আপনি মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন, গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, এবং অফলাইন বই বিক্রয় ও মার্কেট ভিজিটভিত্তিক কাজে অভিজ্ঞ হন, তাহলে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। একটি গতিশীল, কর্মমুখী ও উচ্চ-দক্ষতাসম্পন্ন টিমে কাজ করার মাধ্যমে আপনি এখানে নিজের সক্ষমতা আরও বিকশিত করার সুযোগ পাবেন।
মূল দায়িত্ব:
• অফলাইন চ্যানেল ও সরাসরি মার্কেট ভিজিটের মাধ্যমে বই বিক্রয় ও প্রচার করা
• বুকস্টোর, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার এবং অন্যান্য সম্ভাব্য বিক্রয়কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ তৈরি করা
• গ্রাহক, বিক্রেতা, ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখা
• নির্ধারিত সেলস টার্গেট অর্জনে সক্রিয়ভাবে কাজ করা
• নতুন বিক্রয় সুযোগ খুঁজে বের করা এবং বাজার সম্প্রসারণে ভূমিকা রাখা
• অর্ডার, ডেলিভারি ও গ্রাহক সহায়তা সংক্রান্ত বিষয়গুলো সমন্বয় করা
• বাজারের তথ্য, গ্রাহকের চাহিদা এবং সেলস আপডেট নিয়মিতভাবে ম্যানেজমেন্টকে জানানো
• সেলস রিপোর্ট প্রস্তুত করা এবং ব্যবসা উন্নয়নমূলক কাজে সহায়তা করা