Community Mobilizer (CM)

Job Description

Title: Community Mobilizer (CM)

Company Name: National Development Programme (NDP)

Vacancy: 48

Age: Na

Job Location: Anywhere in Bangladesh

Salary: --

Experience: --

Published: 2026-04-29

Application Deadline: 2026-05-03

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এনডিপি বর্তমানে একটি আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বাংলাদেশ সরকারের সহায়তায় একটি সরকারি কর্মসূচিতে সুবিধাভোগীদের অনলাইন তালিকাভুক্তিকে উৎসাহিত করার জন্য ধারাবাহিক ‘ওয়ান স্টপ এনরোলমেন্ট ক্যাম্পেইন প্রোগ্রাম’ বাস্তবায়ন করতে যাচ্ছে।

নির্বাচিত সিটি কর্পোরেশনগুলোতে এই ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য এনডিপি নিম্নলিখিত সিটি কর্পোরেশনগুলো থেকে সম্ভাব্য নারী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বাবান করছে। পদগুলো খুবই স্বল্পমেয়াদী (মাত্র ৭-১০ দিন), তবে ক্যাম্পেইন প্রোগ্রামরে সাফল্যের ওপর নির্ভর করে চুক্তিটি দীর্ঘমেয়াদী করার সম্ভাবনা রয়েছে। প্রার্থীকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা হতে হবে অথবা এক বছর বা তার বেশি সময় ধরে উক্ত সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। একই সিটি কর্পোরেশনে ফিল্ড ফ্যাসিলিটেটর/মোবিলাইজার/সুপারভাইজার বা সমত‚ল্য পদে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।

দায়িত্ব ও কর্তব্য:

  • সিটি কর্পোরেশনের প্রচার অঞ্চলের প্রতিটি জায়গায়, বিশেষ করে নিম্ন-আয়ের জনগোষ্ঠীগুলোতে, যোগ্য সুবিধাভোগীদের তালিকাভুক্তি ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে মাইকিং নিশ্চিত করা।

  • বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা এবং কমিউনিটির মানুষকে কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা।

  • সম্ভাব্য সুবিধাভোগীদের ফোন নম্বরসহ তালিকাভুক্ত করা।

  • স্থানীয় ভেন্ডরদের সাথে যোগাযোগ করা এবং প্রচারণার জন্য (মাইক, লিফলেট ইত্যাদি) ও ক্যাম্পেইনের দিনগুলোতে (ডেকোরেটর, বৈদ্যুতিক লাইন, জেনারেটর, ব্যানার, স্টেশনারি, খাবার ও নাস্তা, টেবিল, চেয়ার, ওয়াশ সুবিধা ইত্যাদি) লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করতে এসিসি-কে সহায়তা করা।

  • ক্যাম্পেইনের দিনগুলোতে পরিষেবা বুথ স্থাপন ও সাজসজ্জার জন্য এসিসি-কে সহায়তা করা এবং লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করা।

  • ক্যাম্পেইনের দিনগুলোতে সুবিধাভোগীদের সঠিক সারি (লাইন) বজায় রাখা এবং প্রত্যেক সুবিধাভোগীর দ্বারা প্রতিটি ধাপ (অভ্যর্থনা, অপেক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, মোবাইল অ্যাকাউন্ট, তালিকাভুক্তি ইত্যাদি) একে একে নিশ্চিত করা।

  • তত্বাবধায়কদের দ্বারা অর্পিত অন্য যেকোনো কাজ সম্পাদন করা।

অতিরিক্ত যোগ্যতা:

  • অবশ্যই সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিটি কর্পোরেশনে বসবাস করতে হবে।

  • সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

  • সিটি কর্পোরেশনে অনুরূপ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থলঃ বরিশাল সিটি কর্পোরেশন/চট্টগ্রাম সিটি কর্পোরেশন/কুমিল্লা সিটি কর্পোরেশন/ঢাকা উত্তর সিটি কর্পোরেশন/ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন/গাজীপুর সিটি কর্পোরেশন/নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন/খুলনা সিটি কর্পোরেশন/ময়মনসিংহ সিটি কর্পোরেশন/রাজশাহী সিটি কর্পোরেশন/রংপুর সিটি কর্পোরেশন বা সিলেট সিটি কর্পোরেশন।

বেতন ও সুবিধা: দৈনিক সম্মানী/বেতন: ১,০০০ - ১,৫০০ টাকা, সাথে যাতায়াত ও মোবাইল ভাতা



Job Other Benifits:

Employment Status: Contractual

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs