বেকারি এ্যাসিস্ট্যান্ট -বেইকার (Baker)

Job Description

Title: বেকারি এ্যাসিস্ট্যান্ট -বেইকার (Baker)

Company Name: A Reputed National NGO

Vacancy: 2

Age: At least 18 years

Job Location: Cox`s Bazar (Teknaf, Ukhia)

Salary: Tk. 35000 (Monthly)

Experience:

Published: 2026-07-13

Application Deadline: 2026-07-20

Education:

  • ন্যুনতম এসএসসি পাস হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেয়া হবে)

  • স্বীকৃত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বেকারি ও পেস্ট্রি, ফুড প্রোডাকশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At least 18 years
  • বেকারি, ক্যাফে, রেস্টুরেন্ট, হোটেল অথবা অন্যান্য খাদ্য উৎপাদন ও পরিবেশনকারী প্রতিষ্ঠানে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।



Responsibilities & Context:

কর্মস্থল: রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বেকারি ও ক্যাফে। (উখিয়া ও টেকনাফ)।

দায়িত্ব ও কর্তব্য

  • নিম্নোক্ত বেকারি ও পেস্ট্রি পণ্য প্রস্তুতে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে:

    • বিভিন্ন ধরনের ব্রেড (আর্টিজান ও বাণিজ্যিক)

    • মিষ্টি ও ঝাল বান

    • স্পঞ্জ, বাটার, শিফন, মুস এবং বিভিন্ন ধরনের সেলিব্রেশন কেক

    • গরম ও ঠান্ডা ডেজার্ট

    • ফরাসি পেস্ট্রি, যেমন: ক্রসঁ, ড্যানিশ পেস্ট্রি, এক্লেয়ার, টার্ট, ম্যাকারঁ, মিল-ফয় এবং অন্যান্য ক্লাসিক পেস্ট্রি

    • বিভিন্ন ধরনের কুকিজ, বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্য

  • নির্ধারিত রেসিপি অনুসরণ করে প্রতিবার একই স্বাদ, গুণগত মান ও মানসম্মত উপস্থাপনা নিশ্চিত করে পণ্য প্রস্তুত করার সক্ষমতা থাকতে হবে।

  • ডো (Dough) প্রস্তুত, ফারমেন্টেশন, লেমিনেশন, বেকিং, কেক সাজানো (Cake Decoration) এবং ডেজার্ট পরিবেশন (Plating) সম্পর্কে ভালো জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা থাকতে হবে।

  • ওভেন, মিক্সার, প্রুফারসহ বিভিন্ন বেকারি যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা থাকতে হবে।

  • উৎপাদন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সময়মতো পণ্য প্রস্তুত করা এবং খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি (Food Safety & Hygiene) মেনে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

  • পণ্য আকর্ষণীয়ভাবে সাজিয়ে পরিবেশন (Food Plating & Presentation) করার দক্ষতা থাকতে হবে, যাতে পণ্যের মান ও সৌন্দর্য বজায় থাকে।

  • দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

  • উৎপাদনের সময় পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন থাকতে হবে।

  • নতুন রেসিপি, পণ্য এবং বেকিং কৌশল শেখার আগ্রহ ও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

  • উৎপাদন পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার দক্ষতা থাকতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে।

  • কাঁচামালের সঠিক ব্যবহার, অপচয় নিয়ন্ত্রণ এবং উৎপাদন ব্যয় কমাতে সচেতন থাকতে হবে।

  • পণ্যের গুণগত মান বজায় রাখতে ত্রুটি শনাক্তকরণ, সংশোধন এবং মান নিয়ন্ত্রণ নির্দেশনা অনুসরণ করার সক্ষমতা থাকতে হবে।

  • সততা, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এবং পেশাগত আচরণ প্রদর্শনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

  • প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করে কাজ করার মানসিকতা থাকতে হবে।



Job Other Benifits:
    • বেতন: সর্বসাকুল্যে ৩৫,০০০ টাকা (পঁয়ত্রিশ হাজার টাকা)



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Chef/Cook

Similar Jobs