" শেফ " নিয়োগ দেওয়া হবে ।

Job Description

Title: " শেফ " নিয়োগ দেওয়া হবে ।

Company Name: ঢাকায় গুলশানে একটি বাসার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ

Vacancy: 01

Age: Na

Job Location: Dhaka (GULSHAN 2)

Salary: Negotiable

Experience: --

Published: 2026-07-30

Application Deadline: 2026-08-15

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

পদের সারসংক্ষেপঃ

আমরা একজন দক্ষ ও অভিজ্ঞ  শেফ  নিয়োগ করতে আগ্রহী, যিনি পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করতে সক্ষম হবেন। প্রার্থীকে নির্ধারিত সময়ে উচ্চমানের খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে।

 

(১) শেফ  এর মূল কাজঃ  

এই পদের মূল উদ্দেশ্য হলো পরিবারের সদস্যবৃন্দ, তাদের অতিথি এবং বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, সকালের নাস্তা, দুপুরের খাবার, বৈকালিক স্নাক্স এবং রাতের খাবার প্রস্তুত ও পরিবেশন করা।

 

(২) মূল দায়িত্ব ও কর্তব্যঃ

  • স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার প্রস্তুত ও রান্না করা।

  • পরিবারের সদস্যদের খাদ্যাভ্যাস, পছন্দ-অপছন্দ এবং বিশেষ খাদ্য চাহিদা সম্পর্কে সচেতন থাকা।

  • খাবারের পরিমাণ এবং ক্যালরি  হিসেব করে খাবার পরিবেশন করা।

  • পরিবারের সদস্যদের বিশেষ খাদ্য নির্দেশনা (Dietary Requirements) অনুসরণ করা।

  • বিভিন্ন সময় নানা রকম রেসিপি ব্যবহার করা।

  • সাপ্তাহিক মেনু তৈরি করা। প্রতিটি মেন্যুতে মাংশ,মাছ, সব্জি সংমিশ্রণ থাকা।

  • সকালে বিভিন্ন রকম নাস্তা তৈরি করা।

  • দেশী ও বিদেশী (Indian ,Italian, Pakistan, Chinese, Thai, American, Mexican) জানা থাকতে হবে।

  • বিভিন্ন অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনের জন্য খাবারের মেনু তৈরি করা।

  • খাদ্যসামগ্রীর মান নিয়মিত যাচাই করা।

  • খাদ্যসামগ্রীর পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা।

  • রান্নাঘরের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করা।

  • সাপ্তাহিক ও মাসিক পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিকল্পনা বাস্তবায়ন করা।

  • খাদ্য ও অন্যান্য সরঞ্জামের অপচয় সর্বনিম্ন পর্যায়ে রাখা।

  • পূর্ব পরিকল্পিত মেনু অনুযায়ী বাজারের তালিকা প্রস্তুত করা।

  • নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে বাজার ও খাদ্যসামগ্রী সংগ্রহ নিশ্চিত করা।

  • রান্নাঘর ও রান্নার সরঞ্জাম সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,

  • খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা,

 

(৩) প্রয়োজনীয় দক্ষতা

  • স্টার্টার, মেইন কোর্স এবং ডেজার্টসহ বিভিন্ন ধরনের মাল্টি-কুইজিন যেমন – মোঘল ফুড , থাই, চাইনিজ, ইস্টেক, ইটালিয়ান, মেক্সিকান, সি ফুড, দেশি মাছ ও মাংস   রান্নায় দক্ষতা।

  • বেকারি ও ডেজার্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে ।

 

(৪) ভাষাগত দক্ষতা

  • বাংলা

  • ইংরেজি (বেসিক ) । আইটেমের নাম, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ , উপাদানের তালিকা পড়া জানতে হবে।

 

(৫) শিক্ষাগত যোগ্যতা

  • ন্যূনতম এসএসসি অথবা

  • বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (Parjatan) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ফুড প্রিপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টে ডিপ্লোমা।

  • স্বীকৃত কুলিনারি ইনস্টিটিউট থেকে ডিগ্রি থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।

  • HACCP (Hazard Analysis and Critical Control Point) সার্টিফিকেট ও খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।



Job Other Benifits:
    • সাপ্তাহিক ও বাৎসরিক ছুটি
    • উৎসব ছুটি
    • ফ্রি বাসস্থান
    • উৎসব বোনাস
    • জীবন বীমা
    • নিয়োগকর্তা  কর্তৃক কাজের পোশাক দেওয়া হবে .


Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Chef/Cook

Similar Jobs